রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ নিম্নমুখী, শনাক্তের হার ছাড়াল ২১ শতাংশ

নমুনা পরীক্ষার সংখ্যা কম হওয়ায় দৈনিক আক্রান্তের সংখ্যা দুই হাজারের গণ্ডির নিচে নেমেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে করোনাভাইরাসের (Coronavirus)  বেলাগাম তাণ্ডবে রাশ টানা যাচ্ছে না। গত ২৪ ঘন্টায় আগের দিনের তুলনায় নমুনা পরীক্ষার (Sample Test) সংখ্যা কম হওয়ায় দৈনিক আক্রান্তের সংখ্যা দুই হাজারের গণ্ডির নিচে নেমেছে। একদিনে নতুন করে সংক্রমিত (New Case) হয়েছেন এক হাজার ৯১৫ জন। তবে উদ্বেগ বাড়িয়ে সংক্রমণ হার (Positivity Rate) ২১ শতাংশ ছাড়িয়েছে। মারণ ভাইরাসের ছোবলে মারা গিয়েছেন আরও তিন জন। অ্যাকটিভ কেসের (Active Case) সংখ্যা ২৪ হাজারের গণ্ডি টপকে গিয়েছে।

সোমবার রাতে রাজ্যের স্বাস্থ্য দফতরের (Health Department)  পক্ষ থেকে প্রকাশিত করোনা সংক্রান্ত বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় নতুন করে ৮ হাজার ৯৯৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছে ২১ দশমিক ২৯ শতাংশে। যার ফলে আরও এক হাজার ৯১৫ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় আক্রান্ত হলেন ২০ লাখ ৫৩ হাজার ৬২৬ জন। করোনায় আক্রান্ত হয়ে আরও তিন জনের মৃত্যু হয়েছে। রাজ্যে এদিন সন্ধ্যা পর্যন্ত করোনার বলি হলেন ২১ হাজার ২৪৬ জন।’

সংক্রমণ হার যেমন লাগাতার উদ্বেগ বাড়িয়ে চলেছে, তেমনই অ্যাকটিভ কেসের সংখ্যাও স্বাস্থ্য আধিকারিকদের কপালে চিন্তার ভাঁজ গভীর করছে। স্বাস্থ্য দফতরের (Health Department) কোভিড সংক্রান্ত (Covid Status) তথ্য বলছে, ‘গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৯৬৭ জন। এ নিয়ে সুস্থ হলেন ২০ লাখ ৮ হাজার ১৭১ জন। সুস্থতার হার কমে দাঁড়িয়েছে ৯৭ দশমিক ৭৯ শতাংশে। অ্যাকটিভ কেসের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ হাজার ২০৯ জনে। তার মধ্যে হাসপাতালে ভর্তি ৬৩৩ জন।’      

দুবাইয়ে গ্রেফতার হাসিনা ঘনিষ্ঠ বাংলাদেশের প্রাক্তন পুলিশ প্রধান বেনজীর আহমেদ

দিল্লিতে পৌছেই ডিগবাজি নিয়ে মুখ খুললেন সায়নী, যা বললেন শুনলে চমকে যাবেন

অঙ্গনওয়াড়ি কর্মীর চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ৬৫ হাজার টাকা প্রতারণা, তদন্তে পুলিশ

তৃণমূলের পর ফের ভাঙছে উদ্ধবের শিবসেনা! জরুরি বৈঠক ডাকলেন বাল ঠাকরের পুত্র

‘মহিলাদের ব্যাপারেও তাঁর পছন্দ দারুণ’, আমিরের তৃতীয় বিয়ে নিয়ে ‘মশকরা’ কাজলের

গান শোনাতে ওপার বাংলায় যাচ্ছেন অনুপম রায়, কোথায় অনুষ্ঠান

বারাকপুর থেকে ৩ টি নতুন বাস রুট চালুর কথা ঘোষণা পরিবহণ মন্ত্রীর

অস্ত্র আইনে গ্রেফতার বেলেঘাটার ‘ত্রাস’ রাজু নস্করের ৪ শাগরেদ

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

পুকুরে জাল ফেলতেই মাছের বদলে উঠল আগ্নেয়াস্ত্র! চাঞ্চল্য হাবড়ায়

গরম ভাতে মুখের স্বাদ বদলাবে এক নিমেষেই! সহজে বানিয়ে নিন চিংড়ি পাট শাক ভাজা

স্বামীকে ছাড়তে নারাজ, পুলিশের সামনে মেয়েকে কুপিয়ে খুন করল পাষণ্ড বাবা