রাজ্যে করোনার সংক্রমণ সামান্য বাড়ল, অ্যাকটিভ কেস নামল ছয়শোর নিচে

তবে নতুন করে কারও প্রাণহানি না হওয়ায় টানা ১১ দিন মারণ ভাইরাসে মৃত্যুহীন দিন কাটাল বাংলা।

Share:

নিজস্ব প্রতিনিধি: নমুনা পরীক্ষা (Sample Test) বাড়তেই রাজ্যে করোনায় (Coronavirus) দৈনিক আক্রান্তের (Daily Covid Positivity Case) সংখ্যা সামান্য বাড়ল। গত ২৪ ঘন্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ২৯ জন। শনাক্তের হারও (Positivity Rate) আগের দিনের চেয়ে সামান্য বেড়েছে। তবে নতুন করে কারও প্রাণহানি না হওয়ায় টানা ১১ দিন মারণ ভাইরাসে মৃত্যুহীন দিন কাটাল বাংলা।

মঙ্গলবার সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতরের (West Bengal Health Department) পক্ষ থেকে প্রকাশিত দৈনিক করোনা বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় নতুন করে ৫ হাজার ২২৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ৫৬ শতাংশে। নতুন করে ২৯ জনের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে রাজ্যে মারণ ভাইরাসে আক্রান্ত হলেন ২১ লাখ ১৮ হাজার ৪৯ জন। মৃতের সংখ্যা অবশ্য ২১ হাজার ৫২৭ জনেই থমকে রয়েছে।’

দৈনিক আক্রান্তের তুলনায় দৈনিক সুস্থতার হার যথারীতি বেশি। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৯৩ জন। এ নিয়ে রাজ্যে করোনার সঙ্গে জীবনযুদ্ধে জয়ী হলেন ২০ লক্ষ ৯৫ হাজার ৯৪৪ জন। সুস্থতার হার আগের দিনের তুলনায় বেড়ে দাঁড়িয়েছে ৯৮ দশমিক ৯৬ শতাংশে। অ্যাকটিভ কেসের সংখ্যা আগের দিনের তুলনায় কমে দাঁড়িয়েছে ৫৭৮ জনে। তার মধ্যে বর্তমানে হাসপাতালে চিকি‍ৎসাধীন ২০ জন। আর হোম আইসোলেশনে রয়েছেন ৫৫৮ জন।’

 

দুবাইয়ে গ্রেফতার হাসিনা ঘনিষ্ঠ বাংলাদেশের প্রাক্তন পুলিশ প্রধান বেনজীর আহমেদ

দিল্লিতে পৌছেই ডিগবাজি নিয়ে মুখ খুললেন সায়নী, যা বললেন শুনলে চমকে যাবেন

অঙ্গনওয়াড়ি কর্মীর চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ৬৫ হাজার টাকা প্রতারণা, তদন্তে পুলিশ

তৃণমূলের পর ফের ভাঙছে উদ্ধবের শিবসেনা! জরুরি বৈঠক ডাকলেন বাল ঠাকরের পুত্র

‘মহিলাদের ব্যাপারেও তাঁর পছন্দ দারুণ’, আমিরের তৃতীয় বিয়ে নিয়ে ‘মশকরা’ কাজলের

গান শোনাতে ওপার বাংলায় যাচ্ছেন অনুপম রায়, কোথায় অনুষ্ঠান

বারাকপুর থেকে ৩ টি নতুন বাস রুট চালুর কথা ঘোষণা পরিবহণ মন্ত্রীর

অস্ত্র আইনে গ্রেফতার বেলেঘাটার ‘ত্রাস’ রাজু নস্করের ৪ শাগরেদ

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

পুকুরে জাল ফেলতেই মাছের বদলে উঠল আগ্নেয়াস্ত্র! চাঞ্চল্য হাবড়ায়

গরম ভাতে মুখের স্বাদ বদলাবে এক নিমেষেই! সহজে বানিয়ে নিন চিংড়ি পাট শাক ভাজা

স্বামীকে ছাড়তে নারাজ, পুলিশের সামনে মেয়েকে কুপিয়ে খুন করল পাষণ্ড বাবা