স্বস্তি দিয়ে রাজ্যে করোনার সংক্রমণ নামল তিনশোর নিচে

নতুন করে সংক্রমিত হয়েছেন ২৯৮ জন। প্রাণঘাতী ভাইরাসের ছোবলে মৃত্যুর মিছিলে সামিল হয়েছেন দুই জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: জন্মাষ্টমীর পরের দিনেই রাজ্যে করোনার (Coronavirus) সংক্রমণ চিত্র স্বস্তি দিল। গত ২৪ ঘন্টায় আগের দিনের তুলনায় দৈনিক সংক্রমণ (Daily Case), মৃত্যু (Daily Covid Death) ও শনাক্তের হার (Positivity Rate) নিম্নমুখী। দৈনিক সংক্রমণ ফের তিনশোর নিচে নেমেছে। নতুন করে সংক্রমিত হয়েছেন ২৯৮ জন। প্রাণঘাতী ভাইরাসের ছোবলে মৃত্যুর মিছিলে সামিল হয়েছেন দুই জন। আর নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার কমে দাঁড়িয়েছে ৩ দশমিক ৬২ শতাংশে।

শনিবার সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতরের (West Bengal Health Department) প্রকাশিত করোনা বুলেটিনে (Covid Status) জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার সংখ্যা আগের দিনের তুলনায় সামান্য কমেছে। একদিনে নতুন করে আট হাজার ২২৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছে ৩ দশমিক ৬২ শতাংশে। যার ফলে ২৯৮ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় আক্রান্ত হলেন ২১ লাখ চার হাজার ৪৫৯ জন। নতুন করে আরও দুই জনের মৃত্যু হয়েছে। যার ফলে রাজ্যে করোনার বলি হলেন ২১ হাজার ৪৩৭ জন।’

সুস্থতার হার অবশ্য আশার আলো দেখাচ্ছে। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় দৈনিক আক্রান্তের তুলনায় সুস্থতার হার বেশি। প্রাণঘাতী ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৫২৭ জন। এ নিয়ে সুস্থ হলেন ২০ লাখ ৭৮ হাজার ৯৪১ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৮ দশমিক ৭৯ শতাংশে। একদিনে অ্যাকটিভ কেস কমেছে ২৩১টি। ফলে সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে চার হাজার ৮১ জনে। তার মধ্যে হাসপাতালে ভর্তি ১৫৩ জন।’

দুবাইয়ে গ্রেফতার হাসিনা ঘনিষ্ঠ বাংলাদেশের প্রাক্তন পুলিশ প্রধান বেনজীর আহমেদ

দিল্লিতে পৌছেই ডিগবাজি নিয়ে মুখ খুললেন সায়নী, যা বললেন শুনলে চমকে যাবেন

অঙ্গনওয়াড়ি কর্মীর চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ৬৫ হাজার টাকা প্রতারণা, তদন্তে পুলিশ

তৃণমূলের পর ফের ভাঙছে উদ্ধবের শিবসেনা! জরুরি বৈঠক ডাকলেন বাল ঠাকরের পুত্র

‘মহিলাদের ব্যাপারেও তাঁর পছন্দ দারুণ’, আমিরের তৃতীয় বিয়ে নিয়ে ‘মশকরা’ কাজলের

গান শোনাতে ওপার বাংলায় যাচ্ছেন অনুপম রায়, কোথায় অনুষ্ঠান

বারাকপুর থেকে ৩ টি নতুন বাস রুট চালুর কথা ঘোষণা পরিবহণ মন্ত্রীর

অস্ত্র আইনে গ্রেফতার বেলেঘাটার ‘ত্রাস’ রাজু নস্করের ৪ শাগরেদ

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

পুকুরে জাল ফেলতেই মাছের বদলে উঠল আগ্নেয়াস্ত্র! চাঞ্চল্য হাবড়ায়

গরম ভাতে মুখের স্বাদ বদলাবে এক নিমেষেই! সহজে বানিয়ে নিন চিংড়ি পাট শাক ভাজা

স্বামীকে ছাড়তে নারাজ, পুলিশের সামনে মেয়েকে কুপিয়ে খুন করল পাষণ্ড বাবা