রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ তিন হাজারের গণ্ডি ছাড়াল, মৃত্যু পাঁচজনের

রাজ্যে দৈনিক সংক্রমণের শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা। সীমান্ত লাগোয়া জেলাটিতে একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৩২ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে প্রাণঘাতী করোনাভাইরাসের (Coronavirus) বেলাগাম সংক্রমণ বন্ধ হচ্ছে না। উল্টে ক্রমশই ঊর্ধ্বমুখী দৈনিক সংক্রমণ (Daily Case)। গত ২৪ ঘন্টায় দৈনিক সংক্রমণ তিন হাজারের গণ্ডি ছাড়াল। নতুন করে আক্রান্ত হয়েছেন তিন হাজার ২৯ জন। রাজ্যে দৈনিক সংক্রমণের শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা (North 24 Parganas)। সীমান্ত লাগোয়া জেলাটিতে একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৩২ জন। আর কলকাতা মহানগরীতে (Kolkata) ৫৭৪ জনের শরীরে প্রাণঘাতী ভাইরাস শনাক্ত হয়েছে। দৈনিক সংক্রমণের পাশাপাশি দৈনিক মৃত্যুও (Daily Covid Death) ঊর্ধ্বমুখী। করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন আরও পাঁচ জন। নমুনা পরীক্ষার (Sample Test) তুলনায় শনাক্তের হার (Positivity Rate) ১৯ শতাংশ ছুঁইছুঁই।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতরের (Health Department) পক্ষ থেকে প্রকাশিত দৈনিক করোনা বুলেটিনে (Covid Status) জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় ১৫ হাজার ৯৮১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার আগের দিনের চেয়ে সামান্য বেড়ে দাঁড়িয়েছে ১৮ দশমিক ৯৫ শতাংশে। নতুন করে ৩ হাজার ২৯ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় আক্রান্ত হলেন ২০ লাখ ৬২ হাজার ২৯৩ জন। করোনায় আক্রান্ত হয়ে আরও পাঁচ জন মৃত্যুর কোলে লুটিয়ে পড়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ হাজার ২৬০ জন।’

অ্যাকটিভ কেসের সংখ্যা লাগাতার অস্বস্তি বাড়িয়ে চলেছে। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন এক হাজার ৬৬৪ জন। এ নিয়ে রাজ্যে করোনাকে জয় করলেন ২০ লক্ষ ১২ হাজার ১৭৭ জন। সুস্থতার হার আগের দিনের চেয়ে কমে হয়েছে ৯৭ দশমিক ৫৭ শতাংশ। আগের দিনের চেয়ে অ্যাকটিভ কেসের সংখ্যা অনেকটাই বেড়েছে। সক্রিয় করোনা রোগীর সংক্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৮৫৬ জনে।’

দুবাইয়ে গ্রেফতার হাসিনা ঘনিষ্ঠ বাংলাদেশের প্রাক্তন পুলিশ প্রধান বেনজীর আহমেদ

দিল্লিতে পৌছেই ডিগবাজি নিয়ে মুখ খুললেন সায়নী, যা বললেন শুনলে চমকে যাবেন

অঙ্গনওয়াড়ি কর্মীর চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ৬৫ হাজার টাকা প্রতারণা, তদন্তে পুলিশ

তৃণমূলের পর ফের ভাঙছে উদ্ধবের শিবসেনা! জরুরি বৈঠক ডাকলেন বাল ঠাকরের পুত্র

‘মহিলাদের ব্যাপারেও তাঁর পছন্দ দারুণ’, আমিরের তৃতীয় বিয়ে নিয়ে ‘মশকরা’ কাজলের

গান শোনাতে ওপার বাংলায় যাচ্ছেন অনুপম রায়, কোথায় অনুষ্ঠান

বারাকপুর থেকে ৩ টি নতুন বাস রুট চালুর কথা ঘোষণা পরিবহণ মন্ত্রীর

অস্ত্র আইনে গ্রেফতার বেলেঘাটার ‘ত্রাস’ রাজু নস্করের ৪ শাগরেদ

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

পুকুরে জাল ফেলতেই মাছের বদলে উঠল আগ্নেয়াস্ত্র! চাঞ্চল্য হাবড়ায়

গরম ভাতে মুখের স্বাদ বদলাবে এক নিমেষেই! সহজে বানিয়ে নিন চিংড়ি পাট শাক ভাজা

স্বামীকে ছাড়তে নারাজ, পুলিশের সামনে মেয়েকে কুপিয়ে খুন করল পাষণ্ড বাবা