রাজ্যে নিম্নমুখী করোনার দৈনিক সংক্রমণ, বাড়ল শনাক্তের হার

গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসে নতুন করে সংক্রমিত হয়েছেন ৩১ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: নমুনা পরীক্ষার সংখ্যা কমায় রাজ্যে করোনাভাইরাসে দৈনিক আক্রান্তের সংখ্যা আগের দিনের চেয়ে কম। গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসে নতুন করে সংক্রমিত হয়েছেন ৩১ জন। তবে শনাক্তের হার এক ধাক্কায় শূন্য দশমিক ৩৫ শতাংশ থেকে বেড়ে হয়েছে শূন্য দশমিক ৫৬ শতাংশে।  স্বস্তি দিয়েছে দৈনিক মৃত্যুর পরিসংখ্যান। আরও একটি মৃত্যুহীন দিন কাটাল রাজ্য। আগের দিনের তুলনায় নামমাত্র কমেছে অ্যাকটিভ কেস।’

সোমবার সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতরের প্রকাশিত করোনা বুলেটিন অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় আগের দিনের চেয়ে নমুনা পরীক্ষার সংখ্যা অনেকটাই কমেছে। একদিনে নতুন করে ৫ হাজার ৫৫৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার অর্থা‍ৎ পজিটিভিটি রেট দাঁড়িয়েছে শূন্য দশমিক ৫৬ শতাংশে।  যার ফলে নতুন করে আরও ৩১ জনের শরীরে প্রাণঘাতী ভাইরাসের নমুনা ধরা পড়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় আক্রান্ত হলেন ২০ লাখ ১৯ হাজার ১২৪ জন। তবে নতুন করে কারও প্রাণ যায়নি।’

সুস্শথতার হার অনেকটাই আশার আলো দেখাচ্ছে। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৩২ জন। এ নিয়ে রাজ্যে এদিন সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত করোনাকে জয় করলেন ১৯ লাখ ৯৭ হাজার ৫৪৪ জন। সুস্থতার হার অবশ্য ৯৮ দশমিক ৯৩ শতাংশেই দাঁড়িয়ে। একদিনে অ্যাকটিভ কেস কমেছে মাত্র একটি। যার ফলে সক্রিয় করোনা রোগীর সংখ্যা  কমে হয়েছে ৩৭৭ জন। তার মধ্যে হাসপাতালে চিকি‍ৎসাধীন ২৩ জন।’

দুবাইয়ে গ্রেফতার হাসিনা ঘনিষ্ঠ বাংলাদেশের প্রাক্তন পুলিশ প্রধান বেনজীর আহমেদ

দিল্লিতে পৌছেই ডিগবাজি নিয়ে মুখ খুললেন সায়নী, যা বললেন শুনলে চমকে যাবেন

অঙ্গনওয়াড়ি কর্মীর চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ৬৫ হাজার টাকা প্রতারণা, তদন্তে পুলিশ

তৃণমূলের পর ফের ভাঙছে উদ্ধবের শিবসেনা! জরুরি বৈঠক ডাকলেন বাল ঠাকরের পুত্র

‘মহিলাদের ব্যাপারেও তাঁর পছন্দ দারুণ’, আমিরের তৃতীয় বিয়ে নিয়ে ‘মশকরা’ কাজলের

গান শোনাতে ওপার বাংলায় যাচ্ছেন অনুপম রায়, কোথায় অনুষ্ঠান

বারাকপুর থেকে ৩ টি নতুন বাস রুট চালুর কথা ঘোষণা পরিবহণ মন্ত্রীর

অস্ত্র আইনে গ্রেফতার বেলেঘাটার ‘ত্রাস’ রাজু নস্করের ৪ শাগরেদ

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

পুকুরে জাল ফেলতেই মাছের বদলে উঠল আগ্নেয়াস্ত্র! চাঞ্চল্য হাবড়ায়

গরম ভাতে মুখের স্বাদ বদলাবে এক নিমেষেই! সহজে বানিয়ে নিন চিংড়ি পাট শাক ভাজা

স্বামীকে ছাড়তে নারাজ, পুলিশের সামনে মেয়েকে কুপিয়ে খুন করল পাষণ্ড বাবা