রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ সামান্য ঊর্ধ্বমুখী

একদিনে নতুন করে সংক্রমিত হয়েছেন ৯১১ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে করোনার (Coronavirus) দৈনিক সংক্রমণ ফের অস্বস্তি বাড়াচ্ছে। গত ২৪ ঘন্টায় ফের ঊর্ধ্বমুখী করোনার দৈনিক সংক্রমণের রেখচিত্র (Covid Graph)। একদিনে নতুন করে সংক্রমিত হয়েছেন ৯১১ জন। তবে দৈনিক সংক্রমণ (Daily Cases) ঊর্ধ্বমুখী হলেও দৈনিক মৃত্যু (Daily Covid Death) একই জায়গায় দাঁড়িয়ে। নমুনা পরীক্ষায় (Sample Test) শনাক্তের হারও (Positivity Rate) স্বস্তি দিয়েছে। পাশাপাশি অ্যাকটিভ কেসের (Active Case) সংখ্যাও এক ধাক্কায় অনেকটা কমেছে।

বুধবার সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতরের (West Bengal Health Department) পক্ষ থেকে প্রকাশিত দৈনিক করোনা বুলেটিনে (Covid Status) জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় আগের দিনের তুলনায় নমুনা পরীক্ষার সংখ্যা বেড়েছে। নতুন করে ১৩ হাজার ৩০৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছে ৬ দশমিক ৮৫ শতাংশে। যার ফলে ৯১১ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লাখ ৯৬ হাজার ১২১ জনে। প্রাণঘাতী ভাইরাসের ছোবলে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন আরও চার জন। এ নিয়ে রাজ্যে এখনও পর্যন্ত করোনার বলি হলেন ২১ হাজার ৩৮০ জন।’  

দৈনিক সংক্রমণ সামান্য বাড়লেও সুস্থতার হার স্বস্তি দিচ্ছে। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ৪১ জন। এ নিয়ে প্রাণঘাতী ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠলেন ২০ লাখ ৬৩ হাজার ৬২১ জন। সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৮ দশমিক ৪৫ শতাংশ। একদিনে অ্যাকটিভ কেসের সংখ্যা হাজারের বেশি কমেছে। সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ১১ হাজার ১২০ জনে।’

দিল্লিতে পৌছেই ডিগবাজি নিয়ে মুখ খুললেন সায়নী, যা বললেন শুনলে চমকে যাবেন

অঙ্গনওয়াড়ি কর্মীর চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ৬৫ হাজার টাকা প্রতারণা, তদন্তে পুলিশ

তৃণমূলের পর ফের ভাঙছে উদ্ধবের শিবসেনা! জরুরি বৈঠক ডাকলেন বাল ঠাকরের পুত্র

‘মহিলাদের ব্যাপারেও তাঁর পছন্দ দারুণ’, আমিরের তৃতীয় বিয়ে নিয়ে ‘মশকরা’ কাজলের

গান শোনাতে ওপার বাংলায় যাচ্ছেন অনুপম রায়, কোথায় অনুষ্ঠান

বারাকপুর থেকে ৩ টি নতুন বাস রুট চালুর কথা ঘোষণা পরিবহণ মন্ত্রীর

অস্ত্র আইনে গ্রেফতার বেলেঘাটার ‘ত্রাস’ রাজু নস্করের ৪ শাগরেদ

পুকুরে জাল ফেলতেই মাছের বদলে উঠল আগ্নেয়াস্ত্র! চাঞ্চল্য হাবড়ায়

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

দুবাইয়ে গ্রেফতার হাসিনা ঘনিষ্ঠ বাংলাদেশের প্রাক্তন পুলিশ প্রধান বেনজীর আহমেদ

গরম ভাতে মুখের স্বাদ বদলাবে এক নিমেষেই! সহজে বানিয়ে নিন চিংড়ি পাট শাক ভাজা

স্বামীকে ছাড়তে নারাজ, পুলিশের সামনে মেয়েকে কুপিয়ে খুন করল পাষণ্ড বাবা