ফের রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা তিন হাজারের গণ্ডি ছাড়াল, মৃত্যু পাঁচ জনের

একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬৭ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে ফের ঊর্ধ্বমুখী করোনার (Coronavirus)  দৈনিক সংক্রমণ। ফের দৈনিক আক্রান্তের (Daily Case) সংখ্যা তিন হাজারের গণ্ডি ছাড়াল। একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬৭ জন। আর মারণ ভাইরাসের ছোবলে মৃত্যুর কোলে লুটিয়ে পড়েছেন পাঁচ জন। দৈনিক সংক্রমণের পাশাপাশি ঊর্ধ্বমুখী সংক্রমণ হার-ও (Positivity Rate)। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ১৯ দশমিক ৫৪ শতাংশে। সেই সঙ্গে উদ্বেগ বাড়িয়ে অ্যাকটিভ কেসের (Active Case) সংখ্যা ৩০ হাজারের গণ্ডি ছাড়াল।

শুক্রবার সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতরের (Health Department) পক্ষ থেকে প্রকাশিত করোনা বুলেটিনে (Covid Status) জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় নতুন করে ১৫ হাজার ৬৯৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছে ১৯ দশমিক ৫৪ শতাংশে। নতুন করে ৩ হাজার ৬৭ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লাখ ৬৫ হাজার ৩৬০ জনে। আরও পাঁচ জন মৃত্যুর কোলে লুটিয়ে পড়েছেন। যার ফলে রাজ্যে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২১ হাজার ২৬৫ জন।’

দৈনিক সংক্রমণ ও শনাক্তের হারের সঙ্গে সমানতাকলে পাল্লা দিয়ে বাড়ছে অ্যাকটিভ কেসের সংখ্যা। স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন এক হাজার ৮৭৫ জন। এ নিয়ে রাজ্যে করোনাকে জয় করলেন ২০ লাখ ১৪ হাজার ৫২ জন। সুস্থতার হার কমে দাঁড়িয়েছে ৯৭ দশমিক ৫২ শতাংশে। একদিনে এক হাজারের বেশি অ্যাকটিভ কেস বেড়ে যাওয়ায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০ হাজার ৪৩ জনে। হাসপাতালে ভর্তি থাকা রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৭৩৭ জন।’

দুবাইয়ে গ্রেফতার হাসিনা ঘনিষ্ঠ বাংলাদেশের প্রাক্তন পুলিশ প্রধান বেনজীর আহমেদ

দিল্লিতে পৌছেই ডিগবাজি নিয়ে মুখ খুললেন সায়নী, যা বললেন শুনলে চমকে যাবেন

অঙ্গনওয়াড়ি কর্মীর চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ৬৫ হাজার টাকা প্রতারণা, তদন্তে পুলিশ

তৃণমূলের পর ফের ভাঙছে উদ্ধবের শিবসেনা! জরুরি বৈঠক ডাকলেন বাল ঠাকরের পুত্র

‘মহিলাদের ব্যাপারেও তাঁর পছন্দ দারুণ’, আমিরের তৃতীয় বিয়ে নিয়ে ‘মশকরা’ কাজলের

গান শোনাতে ওপার বাংলায় যাচ্ছেন অনুপম রায়, কোথায় অনুষ্ঠান

বারাকপুর থেকে ৩ টি নতুন বাস রুট চালুর কথা ঘোষণা পরিবহণ মন্ত্রীর

অস্ত্র আইনে গ্রেফতার বেলেঘাটার ‘ত্রাস’ রাজু নস্করের ৪ শাগরেদ

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

পুকুরে জাল ফেলতেই মাছের বদলে উঠল আগ্নেয়াস্ত্র! চাঞ্চল্য হাবড়ায়

গরম ভাতে মুখের স্বাদ বদলাবে এক নিমেষেই! সহজে বানিয়ে নিন চিংড়ি পাট শাক ভাজা

স্বামীকে ছাড়তে নারাজ, পুলিশের সামনে মেয়েকে কুপিয়ে খুন করল পাষণ্ড বাবা