আমন্ত্রণপত্র ছাপিয়ে ঘটা করে ডিভোর্স মামলার জয় উদ্‌যাপন ১৮ জন পুরুষের

দীর্ঘদিন ধরে চলা বিবাহবিচ্ছেদের মামলা জিতে সেই জয় ‘উদ্‌যাপন’ করলেন বিবাহবিচ্ছিন্ন এক দল পুরুষ। অভিনব এই বিষয়টি নিয়ে হইচই পড়ে গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ভোপাল : ডিভোর্স মামলায় জিতে কেউ স্বস্তির নিঃশ্বাস ফেলেন। কেই আবার নতুন করে ঘর বাঁধেন। কিন্তু কখনও শুনেছেন, ডিভোর্স মামলায় জয় পেয়ে ঘটা করে তা পালন করা হচ্ছে। তাও আবার একা নন, সমবেত ভাবে। ঘটনাটি মধ্যপ্রদেশের ভোপালের। কারও এক দিনের বিয়ের পরই দাম্পত্য সম্পর্কে চিড়। কেউ আবার ৩০ বছর ধরে সংসারের পর দাম্পত্য সম্পর্কে বিচ্ছেদ টেনেছেন। দীর্ঘদিন ধরে চলা বিবাহবিচ্ছেদের মামলা জিতে সেই জয় ‘উদ্‌যাপন’ করলেন বিবাহবিচ্ছিন্ন এক দল পুরুষ। অভিনব এই বিষয়টি নিয়ে হইচই পড়ে গিয়েছে।

একটি অসরকারি সংস্থা ১৮ জনের হয়ে বিবাহবিচ্ছেদের মামলা লড়ছিল। তারাই জয় ‘উদ্‌যাপনের’ আয়োজন করেছিল। ভোপালের ওই অসরকারি সংস্থাটির দাবি, মামলা লড়তে লড়তে অর্থনৈতিক, সামাজিক, পারিবারিক এবং মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন ওই ১৮ জন। সংস্থাটির আরও দাবি, এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে বিবাহবিচ্ছিন্ন পুরুষদের মানসিক শক্তি বাড়ানো হয়। ওই অসরকারি সংস্থাটি এক সদস্য বলেন, “আমাদের সংস্থা এই ধরনের পুরুষদের জন্য মামলা লড়ে। গত আড়াই বছর ধরে ১৮ জনের বিবাহবিচ্ছেদের মামলা লড়েছি। হেল্পলাইনের মাধ্যমে তাঁদের মানসিক জোর বাড়ানোর চেষ্টা করি। আদালতের লড়াই, বিপুল টাকা খোরপোশ ইত্যাদির জন্য আর্থিক, সামাজিক এবং মানসিক ভাবে বিধ্বস্ত হয়ে পড়েন। তাই তাঁদের মনোবল বাড়ানোর জন্যই এই উদ্যোগ।” ওই সংস্থার তরফে আমন্ত্রণপত্রও ছাপানো হয়। সেই আমন্ত্রণপত্র ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।

বিবাহবিচ্ছিন্ন পুরুষদের জয় নিয়ে যখন ‘উদ্‌যাপন’ চলছে, এক সংবাদমাধ্যম মহিলা কমিশনের সঙ্গে যোগাযোগ করে এ প্রসঙ্গে তাদের প্রতিক্রিয়া জানার জন্য। কিন্তু কমিশনের সদস্যরা জানিয়ে দেন, বিষয়টি নিয়ে আলোচনার পরই প্রতিক্রিয়া দেবে কমিশন।

সইফ আলি খানের উপরে হামলার দায় স্বীকার বাংলাদেশি শরিফুলের, লঘু শাস্তির আর্জি

কিডনিতে পাথর হয়েছে বুঝবেন কীভাবে? এই উপসর্গগুলি একেবারেই অবহেলা নয়

বাড়িতে ইঁদুরের উপদ্রব? জেনে নিন রক্ষা পাওয়ার ৫টি অব্যর্থ ঘরোয়া কৌশল

ঘরে বসেই বুকিং, অনলাইনেই পেয়ে যাবেন ডুয়ার্সের জঙ্গল সাফারির টিকিট

বিমানবন্দরের মাটি ছুঁতেই বিকট শব্দে ফাটল টায়ার, বরাতজোরে রক্ষা ক্রু-সহ ৪১ সওয়ারির

২৫ দিনের মাথায় ইস্তফা, সাংবাদিক বৈঠকে কেঁদে ফেললেন কর্নাটকের মন্ত্রী

৩৩টি ছক্কা, ৪৪টি চার মেরে দিল্লি প্রিমিয়ার লিগে ঝড় তুললেন সাংসদ পাপ্পু যাদবের পুত্র সার্থক

বউদির সঙ্গে মাখোমাখো প্রেম, ধরা পড়তেই স্ত্রীর গলা কেটে খাটের তলায় লুকিয়ে রাখল স্বামী

‘হয় টুকরে গ্যাং থাকবে, নয় আমরা থাকব’, যাদবপুরে হুঁশিয়ারি শুভেন্দুর

সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ, রাত থেকে দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা, শনিতে শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬০০ ছুঁইছুঁই! উদ্ধার ৮৫ ভারতীয়, এখনও নিখোঁজ শতাধিক

ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা ছেলের, শোকে পাথর বাবা-মাও রেললাইনে প্রাণ দিলেন

বিমানে চেপে অনুপ্রবেশ করেছিল মশা, জার্মানিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু

মর্মান্তিক ঘটনা চাঁপাইনবাবগঞ্জে, নদীতে স্নান করতে নেমে ডুবে মারা গেল পাঁচ বোন