বিহারে ফের বিষ মদ কাণ্ড, মৃত ৩

Share:

নিজস্ব প্রতিনিধি: বিহারের সীতামারি জেলায় বিষাক্ত মদ খেয়ে মৃত্যু হয়েছে তিন জনের এবং একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নকল মদ বিক্রির অভিযোগে এখনও পর্যন্ত তিন জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, শুক্রবার ও শনিবার মধ্যরাতে সীতামারির একটি বেসরকারি হাসপাতালে দু’জন চিকিৎসাধীন রয়েছে বলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই আওয়াদেশ কুমার নামে এক ব্যক্তির মৃত্যু হয়। ময়নাতদন্তের পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। রোশন রাই নামে আরও এক ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন এবং পুলিশ তার পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ রাখছে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, বিষাক্ত মদ পানে ওই এলাকায় আরও দু’জনের মৃত্যু হয়েছে।

পুলিশ জানিয়েছে, বিষাক্ত মদ বিক্রির অভিযোগে এখনও পর্যন্ত তিন জনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের নাম রাজ নাদন সাহনি, সূর্য প্রতাপ সাহনি এবং শত্রুঘ্ন সাহনি। তাদের কাছ থেকে প্রায় ৯০ বোতল মদ উদ্ধার করা হয়েছে। ২০১৬ সালের এপ্রিলে বিহারে মদ বিক্রি ও সেবন নিষিদ্ধ করে নীতীশ কুমার সরকার। তবে মাদক চোরা কারবারিদের বিরুদ্ধে চলমান অভিযান সত্ত্বেও রাজ্যে মদ চোরা চালানের ঘটনা অব্যাহত রয়েছে। চলতি বছরের এপ্রিলে পূর্ব চম্পারণ জেলায় বিষাক্ত মদ পানে ৩০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল।

ঘটে যাওয়া ঘটনায় গোটা গ্রামে শোকের পরিবেশ। ছট উৎসব হলেও এই মৃত্যুর ঘটনায় গ্রামে কার্যত শ্মশানের নীরবতা ৷ গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ৷ 

ঘূর্ণিঝড় অর্ণবের জেরে ধান-ফুলের চাষে বড়সড় ক্ষতির আশঙ্কা, মাথায় হাত চাষীদের

হলিউডে ফের শোকের ছায়া! প্রয়াত ‘স্টার ট্রেক’, ‘এক্স-ম্যান’-খ্যাত অভিনেতা প্যাট্রিক স্টুয়ার্ট

একাধিক বদল করছে ভারত ও নিউজিল্যান্ড, দেখে নিন চতুর্থ টি-২০-র সম্ভাব্য প্রথম একাদশ

মাঝ আকাশে দুই হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষ, আমেরিকায় মৃত ৩

সাতসকালে সাউথ সিটি কমপ্লেক্সের ২৭ তলায় আগুন, ঘটনাস্থলে দমকলের ৮টি ইঞ্জিন

সিরিয়ায় ভয়াবহ বন্যায় মৃত অন্তত ৫, নিহতদের মধ্যে চারজনই শিশু

‘করবা চৌথ’-এ অনিল-সুনিতার বাড়িতে চাঁদের হাট, তৃতীয় স্ত্রীকে নিয়ে অনুষ্ঠানে সামিল আমিরও

২৯০ কোটি টাকা দুর্নীতির অভিযোগ, সাতসকালে রাজ্যের চার জায়গায় ইডি-র তল্লাশি

নেপালের পর এবার ভুটানে হিমবাহের হ্রদ ভেঙে ভয়াবহ বন্যার আশঙ্কা! বিপদের মুখে উত্তরবঙ্গ

ঘূর্ণিঝড় অর্ণবের পর ফের নিম্নচাপ, শুক্রেও বৃষ্টির পূর্বাভাস কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়!

তালিবানি রক্তচক্ষু উপেক্ষা, আফগানিস্তানে ৫ গুণ বেড়েছে আফিম চাষ

ব্যালন ডি’অর জয়ের আনন্দ ভাগ করে নিতে সতীর্থদের বিশেষ উপহার দেবেন কেন

বাস্তব জীবনে কেমন স্বামী চান? খুল্লামখুল্লা জানিয়ে দিলেন ‘রামায়ণ’-এর সীতা

বোনের আত্মহত্যার শোকে তিন সন্তানকে নিয়ে কুয়োয় ঝাঁপ দিদির