নিরাপত্তা বাহিনীর গুলিতে জম্মু কাশ্মীরে নিহত ৪ জঙ্গি

পুলিশ জানিয়েছে, পাক-অধিকৃত কাশ্মীর থেকে ৪ জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা করেছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: জম্মু ও কাশ্মীরের কুপওয়ারার মাচাল সেক্টরে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ৪ জঙ্গি। শুক্রবার পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৪ জঙ্গিকে খতম করা হয়। পুলিশ জানিয়েছে, পাক-অধিকৃত কাশ্মীর থেকে ৪ জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা করেছিল।

কাশ্মীর পুলিশের তরফে শুক্রবার এই বিষয়ে টুইট করে বলা হয়েছে, ‘পুলিশ ও সেনাবাহিনীর একটি যৌথ অভিযানে, কুপওয়ারার মাচাল সেক্টরের কালা জঙ্গলে চার জঙ্গি নিহত হয়েছে। নিহতরা পাক অধিকৃত জম্মু কাশ্মীর থেকে আমাদের দিকে অনুপ্রবেশের চেষ্টা করছিল।’

উল্লেখ্য এর আগে গত শুক্রবার জম্মু কাশ্মীরের কূপওয়ারায় ৫ বিদেশি জঙ্গিকে গুলি করে খতম করে ভারতীয় সেনা বাহিনী। কাশ্মীরের এডিজিপি (Additional Director General of Police) বিজয় কুমার (Vijay Kumar) ওই অভিযানে ৫ জঙ্গির নিহত হওয়ার খবরে নিশ্চয়তা দিয়ে বলেছিলেন, ‘কুপওয়ারার জুমাগন্ড এলাকায় এনকাউন্টারের ঘটনা ঘটেছে।’ সেনা বাহিনী সূত্রে খবর, ভারত ও পাকিস্তানের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি রয়েছে। তার পরেও প্রতিবেশী দেশ থেকে অনুপ্রবেশের বিপুল সংখ্যক গোয়েন্দা তথ্য রয়েছে। যার ফলে চুক্তি রক্ষায় পাকিস্তানের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে।

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

রক্তে সুগার কি বিপদসীমা পার করছে? জেনে নিন এই ৬ লক্ষণ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

দোসর জলীয় বাষ্প, বুধেই ভারী বৃষ্টিতে ভিজবে কলকাতা, জারি হলুদ সতর্কতা

ছেলে শেখ হাসিনার দল করায় হিন্দু মহিলাকে ছুরিতে ফালাফালা করল বিএনপি গুন্ডারা

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

রাষ্ট্রসঙ্ঘের নতুন মানচিত্রে অরুণাচল ও আকসাই চিন, ভারত ও চিনের মধ্যবর্তী পৃথক অঞ্চল!

পাকিস্তানকে খুশি করতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না তারেক রহমান!

মোদির সভায় বন্দুক হাতে ঢুকে পড়ল দুই যুবক, তার পর যা ঘটল শুনলে চমকে যাবেন…

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড

ব্যালন ডি’অর: সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা

নন্দীগ্রামে উপ নির্বাচনে বিজেপির প্রার্থী কে? পদ্ম শিবিরে জোর জল্পনা