দিল্লিতে ভারী বৃষ্টিতে বাড়ির পাঁচিল ধসে মর্মান্তিক মৃত্যু ৮ জনের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: সাউথ ইস্ট দিল্লির জৈতপুর এলাকায় মর্মান্তিক ঘটনা। শনিবার বাড়ি ধসে পড়ে মৃত্যু হল ৮ জনের। শনিবার প্রবল বৃষ্টিপাতের জেরে এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। দুর্ঘটনার পর স্থানীয় মানুষ এবং উদ্ধারকারী দল তাৎক্ষণিকভাবে ত্রাণ কার্য শুরু করে। নিহতদের মধ্যে ৩ জন পুরুষ, ২ জন মহিলা এবং ২ জন শিশুকন্যাও রয়েছে।

জানা গিয়েছে, দুর্ঘটনায় আহত ৫ জনকে সফদরজং হাসপাতালে আনা হয়। যেখানে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু হয়। অন্য ৩ জন আহতকে এইমস ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁদের সকলের মৃত্যু হয়। হাসিবুল নামে আর একজন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সাম্প্রতিক খবর অনুযায়ী তাঁরও মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে পুরুষরা হলেন শাবিবুল (৩০), রবিবুল (৩০) মুত্তু আলী (৪৫)। মহিলাদের মধ্যে রয়েছে রুবিনা (২৫)এবং ডলি (২৫)। ৬ বছর বয়সী রুকসানা এবং ৭ বছর বয়সী হাসিনা নামে দুই শিশুকন্যারও মৃত্যু হয়েছে মর্মান্তিক দুর্ঘটনায়।

স্থানীয় বাসিন্দা আনন্দ জয়সওয়াল বলেন, “দুর্ঘটনার পর আশেপাশের লোকেরা একটুও দেরি না করে ধ্বংসাবশেষ সরাতে শুরু করে। ধ্বংসস্তূপের নীচে আটকে পড়া আহতদের অন্যত্র সরিয়ে নিয়ে যেতে তাঁরাই সাহায্য করেন। অত্যন্ত মর্মান্তিক দুর্ঘটনা। বেশিরভাগ জনই ঘটনাস্থলে গুরুতর আহত হয়েছিলেন।” সাউথ ইস্টের ডিসিপি জানিয়েছেন যে যেখানকার পাঁচিল ভেঙে পড়েছে সেটি আসলে একটি বস্তি। বয়স ১০-১৫ বছর। এই বস্তিরই একটি ঘর ছিল এটি। প্রচন্ড বৃষ্টিতে ঘরের একটি দেয়াল পাঁচিল ধসে যায়। বেশিরভাগ স্ক্র্যাপ ডিলাররা এখানেই থাকতেন। ঘটনায় আটজন আহত হন। তাঁদের সকলকেই হাসপাতালে পাঠানো হয়। কিন্তু পরে সকলেই মারা যান।

প্রাথমিক তদন্তের ভিত্তিতে জানা গিয়েছে ভারী বৃষ্টিপাতের কারণে দেয়ালটি ধসে পড়েছে। পাঁচিলের ভিত আসলে খুব দুর্বল ছিল। খবর পাওয়ার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায় এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। দুর্ঘটনার পর বস্তিটি খালি করে দেওয়া হয়।

তিস্তা নদী তীরবর্তী এলাকায় বন্যার লাল সর্তকতা জারি,ডুয়ার্সের হলংয়ে অস্থায়ী সেতু ভেসে গেল

‘৪০ কোটির বিনিময়ে মমতার সঙ্গে গদ্দারি!’, বিতর্কিত মন্তব্যের জন্য মহুয়ার বিরুদ্ধে মামলার পথে কাকলিরা

উত্তরে মহাদুর্যোগ চলবে, দক্ষিণে কমলা ও হলুদ সর্তকতা জারি

পরীমণির সঙ্গে সম্পর্ক ঘুচিয়ে বিয়ে করছেন শেখ সাদী, পাত্রী কে?

‘মা বাঁচাও’, বেওয়ারিশ গরুর বেপরোয়া হামলা থেকে বাঁচতে আর্ত চিৎকার শিশুর

ময়নাগুড়িতে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা ঘোষণা শুভেন্দুর

মেসিদের প্রিয় খাবার তৈরিতে আর্জেন্টিনা থেকে আমেরিকায় গেল ৫০০ কেজি গরুর মাংস

জব কার্ড ফেরত এবং প্রাপ্য টাকার দাবিতে সুপারভাইজারের বাড়িতে ঝাঁটা নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

রাজমিস্ত্রির কাজে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, শোকস্তব্ধ মানিকনগর

মসজিদের ভিতরে ৫ বছরের শিশুকে ধর্ষণ, পুলিশের জালে পাষণ্ড ইমাম

শেষ রক্ষা হল না, বাথরুমের গোপন সুড়ঙ্গ থেকে নায়িকা ববির স্বামীকে পাকড়াও করল পুলিশ