৮৩-তে প্রথম বিমান সফর প্রবীণার, কারণ জানলে অবাক হবেন

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই সফরের ছবি

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: যে কারও জীবনে নতুন কিছু যে কোনও সময় ঘটতে পারে। যারা খেতে ভালোবাসেন, তাদের কানে খাদ্যমেলার খবর গেলেই তারা সেখানে চলে যান। পছন্দের খাবার দামি হলেও খরচ করতে কার্পণ্য করেন না। অনেকে আবার মেলা থেকে কেনাকাটি করতে পছন্দ করেন। মহিলারা কেনেন শাড়ি। কোনও কোনও মহিলার আবার গহনা কেনায় ঝোঁক রয়েছে। তারা পছন্দের গহনা কেনেন। বসে গাড়ি মেলা। যাদের অবস্থা আর্থিক দিক থেকে তুলনামূলকভাবে কিছুটা ভালো, তারা সটান হাজির হন গাড়ি মেলায়। মোটা টাকা দিয়ে গাড়ি বুক করেন। যে ঘটনার নিরিখে এই গৌড়চন্দ্রিকা, তার নেপথ্যে এক প্রবীণা। বয়স ৮৩।

এবার সেই প্রবীণার কথা বলা যাক। ৮৩ বছর বয়সে প্রথমবার বিমান সফরের অভিজ্ঞতা অর্জন করলেন এই প্রবীণা। আর বিমান সফরের কারণ তাঁর আদরের নাতনির বিয়ে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, ৮৩ বছের প্রবীণা বাড়ি থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। হাতে রয়েছে বিমানের বোর্ডিং পাশ। সঙ্গে তাঁর পরিবার। হাতে কিন্তু লাঠি নেই। হাঁটতে হাঁটতে গেলেন সিকিউরিটি চেকিং কাউন্টারে। লাগেজ পরীক্ষা করা হল। বিন্দুমাত্র মুখে বিরক্তির ছাপ নেই।

বিমানে বরাদ্দ আসনে বসেন অশীতিপর। বিমানসেবিকারা বৃদ্ধাকে দেখে রীতিমতো উচ্ছ্বসিত। শুনলেন এটাই তার প্রথম বিমান সফর। যার বিয়েতে তাঁর যাওয়া সেই নাতনির নামটাই তো বলা হল না। প্রবীণার নাতনি আকাঙ্খা পারাসরের বিয়ে।

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

এক লাড্ডু খেলেই থাকবে সারাদিন এনার্জি! চিনি ছাড়াই বানান এই অব্যর্থ দাওয়াই

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর