দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ফের ছত্তিশগড়ে এনকাউন্টার, খতম ৯ মাওবাদী

নিজস্ব প্রতিনিধিঃ ছত্তিশগড়ের দান্তেওয়াড়া জেলায় ফের মাওবাদীদের সঙ্গে নিরাপত্তা কর্মীদের মধ্যে চলল সংঘর্ষ। মঙ্গলবার ছত্তিশগড়ে ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি) এবং সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) একটি যৌথ দল অভিযান চালানোর সময় চলে  মাওবাদীদের সঙ্গে চলে সংঘর্ষ। আর তাতে নিরাপত্তা কর্মীদের হাতে খতম হল ৯ মাওবাদী।

ছত্তিশগড়ের দান্তেওয়াড়া জেলায় মাওবাদীদের উপস্থিতির ইঙ্গিত পাওয়ার পরেই শুরু হয়েছিল তল্লাশি। আর সেই তল্লাশি সময় দুপক্ষের মধ্যে সকাল সাড়ে দশটা নাগাদ শুরু হয় এনকাউন্টার । যা এখনও চলছে । এই প্রসঙ্গে পুলিশের তরফে জানান হয়েছে, ‘এখনও পর্যন্ত নয়জন মাওবাদী নিহত হয়েছে এবং ঘটনাস্থল থেকে একটি স্ব-লোডিং রাইফেল (এসএলআর), একটি রাইফেল সহ প্রচুর পরিমাণে অস্ত্র উদ্ধার করা হয়েছে।অভিযানে অংশ নেওয়া সমস্ত জওয়ান সুরক্ষিত রয়েছেন। এখন পর্যন্ত চলছে তল্লাশি অভিযান।‘

উল্লেখ্য, চলতি বছরে ছত্তিশগড়ে জোরদার চলেছে মাওবাদী দমন অভিযান। আর তাতে এখন পর্যন্ত ১৩১ জন মাওবাদী নিহত হয়েছেন। পাশাপাশি একই সময়ে মাওবাদীদের হাতে ২২ জন সাধারণ নাগরিক ও ১০ নিরাপত্তা কর্মী নিহত হন। বলা বাহুল্য, ২০২৩ সালে  ছত্তিশগড়ে মোট ২৪ জন মাওবাদী নিহত হয়েছিলেন। তবে এবছর তা বেড়ে হয়েছে প্রায় পাঁচগুণ।

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দিনেই ৩৮ হাজার পুণ্যার্থী কেদারে, পুজো দিলেন মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি

মির্জাপুরে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল কমপক্ষে ১১ জনের, জখম বহু

‘বেশিরভাগ রাজনীতিবিদ পর্ণোগ্রাফি দেখেন’, ফের বিস্ফোরক মন্তব্য পাপ্পু যাদবের

মোদিকে ‘সন্ত্রাসী’ বলে আক্রমণ, খাড়গেকে নোটিশ পাঠাল নির্বাচন কমিশন

প্রশান্ত কিশোরের সঙ্গে হাত মেলাচ্ছেন তেজপ্রতাপ? ভাইরাল ভিডিও নিয়ে শোরগোল

মাত্র ৩০ বছরেই সব শেষ! হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু অভিনেত্রী দিব্যাঙ্কার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ