লোকসভা ভোটে বিজেপির সঙ্গে জোট বাঁধার সিদ্ধান্ত দেবেগৌড়ার

যদিও বিজেপির সঙ্গে জোট বাঁধলে দল ছাড়া হবে বলে হুমকি দিয়েছেন জেডিএসের একাংশ।

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: সদ্য সমাপ্ত বিধানসভা ভোটে পায়ের তলার মাটি সরে গিয়েছে। কিং মেকার হতে গিয়ে কার্যত দলের অস্তিত্বই সঙ্কটে পড়েছে। তাই দল বাঁচাতে শেষ পর্যন্ত বিজেপি শিবিরেই নাম লেখানোর সিদ্ধান্ত নিয়েছেন ভারতের রাজনীতিতে ঘুমের জন্য কুখ্যাত প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়া। সূত্রের খবর, ইতিমধ্যেই বিজেপি শীর্ষ নেতৃত্বের কাছে এনডিএ শিবিরে যোগ দেওয়ার আর্জি জানিয়ে বার্তা পাঠিয়েছেন দেবেগৌড়া ও তাঁর পুত্র তথা কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী। আর ওই কথা জানাজানি হতেই জেডিএসের অন্দরে অশান্তির আগুন জ্বলে উঠেছে। একাধিক বিধায়ক ও নেতা সরাসরি দল ছাড়ার হুমকি দিয়েছেন।

কন্নড় রাজনীতিতে বরাবরই জেডিএসের শক্ত ঘাঁটি ছিল মাইশূর। কিন্তু সদ্য সমাপ্ত বিধানসভা ভোটে সেই মাইশূর থেকে ধুয়েমুছে গিয়েছে দেবেগৌড়ার দল। জেডিএসের অধিকাংশ ভোটই কংগ্রেসের ভোট বাক্সে পড়েছে। আগামী লোকসভা ভোটে একলা চলতে গেলে যে খালি হাতেই ফিরতে হবে তা ভালই জানেন জেডিএস সুপ্রিমো দেবেগৌড়া। তাই পায়ের তলার মাটি ফিরে পেতে আগামী লোকসভা ভোটে বিজেপির সঙ্গে জোট চাইছেন তিনি। অতীতে বিজেপির সঙ্গে জোট গড়ে কর্নাটকে ক্ষমতা দখল করেছিল জেডিএস। তাছাড়া বিজেপির সঙ্গে বরাবরই গোপন সম্পর্ক রয়েছে দেবেগৌড়া ও তাঁর পুত্র এইচডি কুমারস্বামী। আর ওই গোপন সম্পর্কের কারণেই জেডিএসের পুরনো নেতা-কর্মীরা দল থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন।

আগামী লোকসভা ভোটের কথা মাথায় রেখে ইতিমধ্যেই বিজেপি বিরোধী দলগুলিকে একমঞ্চে আনার উদ্যোগ নিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তবে তিনি বিজেপি ঘনিষ্ঠতার কারণে দেবগৌড়ার দলকে বিরোধী মঞ্চে সামিল করানোর জন্য কোনও চেষ্টাই করেননি। গত কয়েকদিন ধরেই বিভিন্ন ইস্যুতে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রের বিজেপি সরকারের ভজনায় মেতে উঠেছেন দেবেগৌড়া ও তাঁর পুত্র এইচ ডি কুমারস্বামী। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, ‘এনডিএ শিবিরে ফেরার লক্ষ্যেই মোদি সরকারের বিভিন্ন সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে চলেছেন জেডিএসের দুই শীর্ষ নেতা।’

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিশ্ব পরিবেশ দিবসে মা-বাবার সমাধিস্থলে চারা রোপণ করলেন মন্ত্রী রাজেশ মাহাতো

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের