আর কিছুক্ষণ, তারপরেই বদলাচ্ছি আমরা

আমরা আসছি

00
Days
00
Hours
00
Mins
00
Secs
আমরা এখন লাইভ!
এই মুহূর্তে

সামান্য এক টিভি মেকানিকের ইলেক্ট্রিক বিল ১৩ লক্ষ টাকা

নিজস্ব প্রতিনিধি, পুদুচেরি: টিভি সারাই করে আয়। তাও তেমন মোটা টাকা নয়। সেই টিভি মেকানিকের এক মাসের বিল প্রায় ১৩ লক্ষ টাকা। বিল দেখে আঁতকে ওঠেন। যোগাযোগ করেন বিদ্যুৎ দফতরের সঙ্গে। দফতরের কর্তারা বলেন কোথাও একটা ভুল হয়ে থাকবে। সেটা দেখে নতুন বিল পাঠিয়ে দেওয়া হবে। ঘটনা পুদুচেরির বিশ্বনাথন নগরের।

মোটা টাকা ইলেক্ট্রিক বিল পেয়েছেন সেখানকার টিভি মেকানিক সারাভানন। দিনে টিভি মেরামতি করেন। আর রাতে রাত পাহারার কাজ। সারাভানন জানিয়েছেন, গত জুলাইতে পুদুচেরি বিদ্যুৎ দফতর তাকে একটি বিল পাঠায়, যেখানে লেখা তার আগের মাসে সে যত ইউনিট খরচ করেছেন, সেই ইউনিট ধরে বিল হয় ১২,৯১,৮৪৫ টাকা। আগের মাসে মিটার রিডিং ছিল ২০, ৬৩০। আর জুলাই মাসে মিটার রিডিং ২, ১১, ১৫০। ইউনিট প্রতি হিসেব করলে ওই টাকা দাঁড়ায়। সারাভানন জানিয়েছেন, প্রতি মাসে সে বিল দেয় ৬০০ থেকে ৭০০ টাকা। কোনও কোনও মাসে সেটা সাড়ে সাতশো টাকাও ছাড়িয়ে যায়। কোনওদিন তাকে হাজার টাকা দিতে হয়নি। সেখানে বিল প্রায় ১৩ লক্ষ টাকা দেখে সে রীতিমতো ঘাবড়ে যায়। তার অন্যতম কারণ, এই টাকা দিতে না পারলে তাঁর বাড়ির বিদ্যুতের লাইন কেটে দেওয়া হবে। সেই লাইন চালু করতে গেলে আরও ঝামেলা। সে আর দেরি করতে চায়নি। বিল হাতে পাওয়ার পরে পরেই সে বিদ্যুৎ দফতরের কর্তাদের সঙ্গে যোগাযোগ করলে তাকে উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

প্রশ্নফাঁসের নামে প্রতারণা, লখনউতে এসআই-হোম গার্ড পরীক্ষাকাণ্ডে গ্রেপ্তার ২

সম্পত্তির লোভে মা-বাবাকে খুন করে দেহ পুড়িয়ে দেওয়ার অভিযোগ , গ্রেফতার ছেলে-বৌমা

রাস্তার ধারের ‘দহি বড়া’ খেয়ে বিপত্তি, ওড়িশায় অসুস্থ ৫০ জনেরও বেশি গ্রামবাসী

রক্ষকই ভক্ষক! তরুণীকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার কনস্টেবল

চলন্ত বিমানের জানলা খুলে ঝাঁপ যাত্রীর, চেন্নাই বিমানবন্দরের ঘটনা শুনলে চমকে যাবেন

রিলস বানাতে গিয়েই বিপদ! জলের ট্যাঙ্কে ১৬ ঘণ্টা আটকে থাকা শিশুদের উদ্ধার করল বায়ুসেনা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ