আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

Breaking: ফের নৃশংস ঘটনা! শ্রীনগরে জঙ্গিদের গুলিতে মৃত ফেরিওয়ালা

নিজস্ব প্রতিনিধি: মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে ফের নৃশংসতার পরিচয় দিল জঙ্গিরা। শ্রীনগরে সোমবার সন্ধ্যায় এক ফেরিওয়ালাকে গুলি করল জঙ্গিরা। গত রবিবার রাতে শ্রীনগরের বটমুল্লায় জঙ্গিদের গুলিতে বাড়ির কাছেই খুন হন পুলিশ আধিকারিক। আর সোমবার ঠিক ২৪ ঘণ্টার ব্যবধানে ফের এক ফেরিওয়ালাকে গুলি করে খুন করে জঙ্গিরা। ঘটনার তদন্ত শুরু করেছে নিরাপত্তা বাহিনী ও পুলিশ।

জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় শ্রীনগরে এক দোকানে ওই ফেরিওয়ালাকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। তার ফলে দোকানের মধ্যে লুটিয়ে পড়ে গুলিবিদ্ধ ফেরিওয়ালাটি। স্থানীয়দের তৎপরতায় গুলিবিদ্ধ ফেরিওয়ালাকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। আর সেখানেই কিছুক্ষণ আগে মৃত্যু হয়েছে ওই ফেরিওয়ালার। কাশ্মীরি পণ্ডিতের দোকানে ব্যক্তিগত কাজে গিয়েছিলেন ওই ফেরিওয়ালা এমনটাই জানিয়েছে পুলিশ। আপাতত জঙ্গিদের খোঁজ শুরু করেছে পুলিশ।

গত রবিবারের ঘটনার পর, সোমবার সকালে দুটি গ্রেনেড সহ গ্রেফতার করা হয় এক জঙ্গিকে। সোমবার সকালে রাজপোরা, মিরগান্ড, পুলওয়ামাতে তল্লাশি চালায় সিআরপিএফ-এর একটি দল। তখনই পুলওয়ামা থেকে গ্রেফতার করা হয় ২১ বছরের জঙ্গি সারওয়ার আহমেদ মীরকে। তাঁর কাছ থেকেই উদ্ধার হয়েছে দুটি গ্রেনেড।

Published by:

Share Link:

More Releted News:

‘কান্তারা’ বিতর্কে বড় স্বস্তি, রণবীরের বিরুদ্ধে FIR খারিজ কর্নাটক হাইকোর্টের

‘পঞ্জাব কা গদ্দার’, হরভজনের বাড়ির দেওয়ালে কালিতে লিখে দিলেন আপ কর্মীরা

​’লরেন্স অফ পঞ্জাব’-এর মুক্তি স্থগিত, সিধু মুসেওয়ালার বাবাকে খুনের হুমকি বিষ্ণোই গ্যাংয়ের

BJP-তে যোগদানের পরেই ১০ লক্ষ ফলোয়ার হারালেন রাঘব চাড্ডা

বিজেপির হয়ে কলকাতায় প্রচারে আসছেন রাঘব চাড্ডা, হতে পারেন কেজরিওয়ালের মুখোমুখি

​’পুলিশের কাজ ছাড়ছি, দাউদ ইব্রাহিমে যোগ দিচ্ছি, রাঘবের দলবদলে প্রকাশ রাজের মিম-খোঁচা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ