আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

চোরের কীর্তি, চুরি করতে এসে দামী জিনিস না পেয়ে মহিলাকে চুমু খেয়ে চম্পট

নিজস্ব প্রতিনিধি : চুরি করতে এসে মূল্যবান জিনিস না পেয়ে শেষ পর্যন্ত এক মহিলাকে চুমু খেয়ে চম্পট দিল চোর। ঘটনাটি ঘটে মুম্বইয়ের শহরতলির মালাদে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় অভিযুক্ত এক যুবককে গ্রেপ্তারও করা হয়েছে।

এই নিয়ে কুরার থানার পুলিশ জানিয়েছে, শ্লীলতাহানি ও ডাকাতির চেষ্টার অভিযোগে একজনকে গ্রেপ্তার গত ৩ জানুয়ারি মালাদের কুরার এলাকায় এই ঘটনা ঘটে। পুরো বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় অন্য কেউ জড়িত কিনা তা নিয়ে তদন্ত চলছে। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে।

৩৮ বছর বয়সী মহিলা অভিযোগকারীর কথায়, গভীর রাতে তাঁর বাড়িতে হানা দেয় ওই চোর। সেইসময় তিনি বাড়িতে একা ছিলেন। এই সুযোগে চোর ঘরের ভেতরে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দেয়। তাঁর গলা টিপে ধরে।ঘরে থাকা সমস্ত মূল্যবান জিনিসপত্র, নগদ, ফোন এমনকী এটিএম কার্ডও সেচ্ছায় চোরের হাতে তুলে দিতে বলে। কিন্তু তিনি জানান, যে বাড়িতে মূল্যবান জিনিস কিছুই নেই। চাইলে সে খুঁজে দেখতে পারে। আর তখনই রেগে যায় ওই চোর। অবশেষে তাঁকে চুম্বন করে পালিয়ে যায়।

ইতিমধ্যেই চোরের খুঁটিনাটি বের করেছে পুলিশ। কুরার থানার পুলিশ জানিয়েছে , অভিযুক্ত ওই যুবক এই এলাকারই বাসিন্দা। তার আগের কোনো অপরাধমূলক রেকর্ড নেই। পুলিশের হাতে তিনি এই প্রথমই পাকরাও হন। অভিযুক্ত ওই যুবক তাঁর পরিবারের সঙ্গে থাকেন। তবে বর্তমানে এই যুবক বেকার।

Published by:

Share Link:

More Releted News:

উঠেছিল চরবৃত্তির অভিযোগও, ২৪ বছরে ১৯৭ দেশ ঘুরে স্বপ্নপূরণ বিহারের যুবকের

বোরকা পরিহিত মহিলাকে প্রকাশ্যে যৌন হেনস্থার চেষ্টা মৌলভীর, ভয়ঙ্কর ঘটনার ভিডিও ভাইরাল

ভোট মিটতেই জামিন পেলেন আই-প্যাক কর্তা বিনেশ চান্দেল

অনলাইন গেমিংয়ে বিপুল লোকসান, নিজেকে বাঁচাতে যা করলেন যুবক…

গরমকে হার মানিয়ে বিয়ের শোভাযাত্রায় চলল ‘মোবাইল কুলার’, শোরগোল নেটদুনিয়ায়

অপেক্ষার অবসান! আজই প্রকাশিত ICSE এবং ISC পরীক্ষার ফল, কীভাবে দেখবেন রেজাল্ট?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ