‘ইন্ডিয়া’ জোটের দফারফা, বিহারে বিধানসভার ভোটে লড়বে কেজরির আম আদমি পার্টি

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: আম আদমি পার্টির আহ্বায়ক এবং দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বুধবার আহমেদাবাদ এবং গুজরাতে একটি সাংবাদিক সম্মেলন করেছেন। সেখান থেকে তিনি আক্রমণ শানিয়েছেন কংগ্রেস এবং বিজেপি উভয়কেই। কেজরিওয়াল সাংবাদিক সম্মেলন থেকে স্পষ্ট করে দেন যে কংগ্রেসের সঙ্গে আপের কোনও জোট নেই। আসন্ন বিধানসভা নির্বাচনে ‘AAP’ একাই প্রতিদ্বন্দ্বিতা করবে।

অরবিন্দ কেজরিওয়াল ঘোষণা করেছেন যে আম আদমি পার্টি বিহারে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। তিনি বলেছেন, “ইন্ডিয়া ব্লক শুধুমাত্র লোকসভা নির্বাচনের জন্য। এখন আমাদের কারও সঙ্গেই জোট নেই। ভিসাভাদর উপনির্বাচনে আমরা কংগ্রেসের থেকে পৃথক হয়ে আলাদাভাবে লড়াই করে তিনগুণ বেশি ভোটে জিতেছি। এর মাধ্যমে জনসাধারণ সরাসরি বার্তা দিয়েছেন যে এখন বিকল্প হল আম আদমি পার্টি।”

তাঁর আরও সংযোজন, “কংগ্রেসের সঙ্গে আমাদের কোনও জোট নেই, তাই আমরা ভিসাভাদরে পৃথকভাবে প্রতিদ্বন্দ্বিতা করেছি। আমরা গুজরাত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব এবং আমরা জিতবও।” দিল্লিতে পরাজয়ের বিষয়ে তিনি বলেন, “উত্থান-পতন চলতেই থাকবে। পঞ্জাবে আমাদের সরকার আবার গঠিত হবে।”

বিজেপির বিরুদ্ধে একের পর এক তোপ দেগে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, “গত ৩০ বছর ধরে গুজরাতে বিজেপি সরকার রয়েছে। বিজেপি এই রাজ্যকে ধ্বংস করার জন্য কোনও কসরত রাখেনি। সুরাটে যে বন্যা এসেছে তা মনুষ্যসৃষ্ট বন্যা, বিজেপির দুর্নীতির ফল। যুবকদের কর্মসংস্থান বনেই। কৃষকরা ইউরিয়া পাচ্ছে না, কোনও দলের সঙ্গেই কোনও জোট নেই। সমস্ত অংশ বিজেপির উপর ক্ষুব্ধ। তবুও বিজেপি ক্রমাগত জয়লাভ করছে কারণ জনগণের কাছে কোনও বিকল্প ছিল না। সবাই জানে তারা মনে করে কংগ্রেস তাদের পকেটে। মানুষ কংগ্রেসকে বিশ্বাস করে না।”

কেজরিওয়াল আরও বলেন, “প্রথমে কংগ্রেস প্রার্থী জিতবেন না এবং যদি তিনি জেতেন তবে জয়ের পরে তিনি বিজেপিতে যাবেন। মানুষ তাদের মন তৈরি করে ফেলেছে। বিজেপির চলে যাওয়ার সময় এসেছে। আম আদমি পার্টি আজ থেকে গুজরাত জোড়ো অভিযান শুরু করছে। নির্বাচনে এখনও আড়াই বছর বাকি আছে। আমরা জনসংযোগ বাড়াচ্ছি। আমাদের গুজরাতের প্রতিটি ঘরে ৫ বার করে পৌঁছাতে হবে। যে যুবসমাজ দুর্নীতিমুক্ত উন্নয়ন দেখতে চান, তারা AAP-এ যোগ দিন। গুজরাতের অগ্রগতির জন্য, তরুণদের বিজেপি ছেড়ে AAP-এ যোগ দেওয়া উচিত। কংগ্রেসের সঙ্গে আমাদের কোনও জোট নেই সেই কারণেই আমরা ভিসাভাদরে আলাদাভাবে লড়েছিলাম। ইন্ডিয়া জোট কেবল লোকসভা নির্বাচনের জন্য ছিল।”

মেসিকাণ্ডে অবশেষে থানায় হাজিরা অরূপ বিশ্বাসের

আন্তঃরাজ্য শিশুপাচার চক্রের পর্দাফাঁস করল দিল্লি পুলিশ, গ্রেফতার ১২

গরম থেকে শীঘ্রই রেহাই, কবে স্বস্তির বৃষ্টি? দিনক্ষণ জানাল হাওয়া অফিস

ব্রাজিলের হয়ে খেলবেন খেলবেন মেসি? প্রেসিডেন্ট লুলার মন্তব্যে তোলপাড়

বাজারে লঞ্চ হল ৯টি JBL স্পিকার সহ Lenovo Tab Plus Gen 2 ট্যাবলেট

এক রিচার্জেই চলবে ৪টি সিম! ৭৫ জিবি ডেটা সহ নতুন ধামাকা প্ল্যান Jio-র

নীলগিরির জঙ্গলে লুকিয়ে বিরল পাখিরা! জেনে নিন কোথায় দেখা মিলবে এই ৫ দুর্লভ বিহঙ্গের?

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

পরমাণু অস্ত্রে নিষেধাজ্ঞা থেকে হরমুজ প্রণালি, ইরান-আমেরিকার শান্তি চুক্তিতে যা যা রয়েছে…..

৬,৫০০mAh ব্যাটারি ও ৪৪W ফাস্ট চার্জিং ফিচার-সহ আসছে Vivo T5 Lite 5G স্মার্টফোন

মাথার বালিশ কতদিন অন্তর বদলানো জরুরি? কী বলছেন অস্থিরোগ বিশেষজ্ঞরা?

পেশা নাকি প্যাশন? জেনে নিন কেরিয়ার ও ব্যক্তিগত জীবন ব্যালেন্স করার ৫ উপায়