আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিজেপির ‘গ্রাস’ থেকে বাঁচতে বিধায়কদের বৈঠক ডাকল আপ

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি : মহারাষ্ট্র ‘মডেল’ দিল্লিতে চালু করতে মরিয়া বিজেপি। অন্তত আপের অভিযোগ তাই। একদিকে টাকার টোপ দেওয়া হচ্ছে, অন্যদিকে সিবিআই-ইডির ভয় দেখানো যাচ্ছে। আপ নেতারা লাগাতার গেরুয়া বাহিনীর দিকে এই অভিযোগ করে চলেছে। এই পরিপ্রেক্ষিতে দিল্লিতে সরকার বাঁচাতে বিধায়কদের বৈঠক ডাকল আম আদমি পার্টি। আগামিকাল দিল্লিতে এই বৈঠক হবে। পাশাপাশি নিজেদের শক্তি প্রদর্শনে শুক্রবার একদিনের বিধানসভার বিশেষ অধিবেশনও ডাকা হল।

দিনকয়েক আগে দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এরপরই সিসোদিয়া অভিযোগ করেন যে, তাঁকে একনাথ শিন্ডে হওয়ার টোপ দিয়েছিল সিবিআই। বলা হয়েছিল আপ ভেঙে দিন, আপনাকে দিল্লির মুখ্যমন্ত্রী করা হবে। আপনার বিরুদ্ধে সব মামলা তুলে নেওয়া হবে। বিজেপির সেই প্রস্তাবে রাজি হননি সিসোদিয়া। তারপর আরেক আপ বিধায়ক সৌরভ ভরদ্বাজ অভিযোগ করেন, তাঁকে আপ ছাড়তে পাঁচ কোটি টাকা দেওয়ার লোভ দেখানো হয়েছিল। এখানেই শেষ নয়, এরপর দিল্লির চার বিজেপি বিধায়ককে সঙ্গে নিয়ে দলের মুখপাত্র সঞ্জয় সিং অভিযোগ করেন যে, দল ভাঙতে এক এক বিধায়ককে ২০ কোটি টাকার প্রস্তাব দেওয়া হয়েছিল। না হলে সিবিআই-ইডিকে লেলিয়ে দেওয়া হবে বলে ভয় দেখানো হয়। এই পরিস্থিতিতে সব বিধায়ককে ধরে রাখতে তড়িঘড়ি বৈঠক ডাকল আপ নেতৃত্ব।

সূত্রের খবর, মুখে অরবিন্দ কেজরিওয়ালরা বিধায়ক ভাঙা অসম্ভব বলে যতই দাবি করুন নয়া কেন, ভিতরে ভিতরে তাঁরাও টেনশনে রয়েছেন। বিজেপির চাপের কাছে কয়েকজন নতিস্বীকার করতে পারেন বলে আশঙ্কা করছেন তাঁরা। তাই বিধায়কদের বৈঠক ডেকে তাঁদের মনোবল বাড়াতে চায় আপ। যদিও সংখ্যার বিচারে অনেকটাই নিশ্চিত জায়গার রয়েছে আপ। ৭০ আসনের দিল্লি বিধানসভায় ৬২টি আসন আপের। তাই বিধানসভার অধিবেশন ডেকে আরও একবার নিজেদের শক্তি ঝালিয়ে নিতে চান কেজরিওয়াল-সিসোদিয়ারা। আগামিদিনে আপ-বিজেপির লড়াই কোনদিকে মোড় নেয় সেটাই দেখার।

Published by:

Share Link:

More Releted News:

লক্ষ ফলোয়ার্স থাকা ইনফ্লুয়েন্সার স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী, হাড়হিম ঘটনা

তামিলনাডুতে ফের বাজিমাত স্ট্যালিনের, দাগ কেটেছেন বিজয়-ও, বলছে বুথফেরত সমীক্ষা

ঈশ্বরের আপন দেশে পালাবদল, সিপিএমকে হটিয়ে ক্ষমতায় ফিরছে কংগ্রেস

অসমে ৮৮-১০০ আসনে জিতে ফের ফিরছে বিজেপি সরকার, আভাস বুথফেরত সমীক্ষায়

দিল্লি পুরসভার মেয়র পদ দখল বিজেপির, ভোটে গরহাজির আপ কাউন্সিলররা

‘প্রকৃতি ও আদিবাসীদের বিরুদ্ধে অপরাধ’, কেন্দ্রের গ্রেট নিকোবর প্রকল্প নিয়ে সরব রাহুল গান্ধি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ