ফের ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ, সাত রাজ্যকে করল কেন্দ্র

নজরদারি বাড়ানোর পাশাপাশি নমুনা পরীক্ষার উপরেও জোর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সামনেই উ‍ৎসবের মরসুম। আর সেই মরসুমের মুখে সাত রাজ্যে করোনার সংক্রমণ রেখচিত্র ক্রমশই ঊর্ধ্বমুখী। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে চলে না যায়, তার জন্য ওই সাত রাজ্যকে বিশেষ অ্যাডভাইজরি বা পরামর্শ পাঠাল স্বাস্থ্য মন্ত্রক। নজরদারি বাড়ানোর পাশাপাশি নমুনা পরীক্ষার উপরেও জোর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব (Union Health Secretary) রাজেশ ভূষণ (Rajesh Bhushan) দিল্লি (Delhi), কেরল (Kerakla), মহারাষ্ট্র (Maharashtra), কর্নাটক (Karnataka), তেলেঙ্গানা (Telengana), ওড়িশা (Odisha) ও তামিলনাডুর (Tamilnadu) মুখ্যসচিব (Chief Secretary) ও স্বাস্থ্য সচিবকে (Health Secretary) চিঠি পাঠিয়ে করোনার দৈনিক সংক্রমণ লাগাতার বৃদ্ধি পাওয়ায় উদ্বেগপ্রকাশ করেছেন। চিঠিতে তিনি লিখেছেন, যেহেতু সামনে উ‍ৎসবের মরসুম রয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে মেলামেশা বাড়বে তাই করোনার সংক্রমণ আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। শুধু করোনাই নয়, অন্যান্য সংক্রামক ব্যাধিও ছড়িয়ে পড়তে পারে। ফলে এখন থেকেই আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে। নমুনা পরীক্ষার উপরে যেমন জোর দিতে হবে, তেমনই করোনার টিকাকরণের গতিও বাড়াতে হবে।

চিঠিতে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব (Union Health Secretary) লিখেছেন, গত মাসে অর্থা‍ৎ জুলাইতে কেরলে গড়ে দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ৩৪৭ জন। মহারাষ্ট্রে গড়ে প্রতিদিন আক্রান্ত হয়েছিলেন ২ হাজার ১৩৫ জন। রাজধানী দিল্লিতে ২৯ জুলাই শেষ হওয়া সপ্তাহে যেখানে নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ছিল গড়ে ৫ দশমিক ৯০ শতাংশ, তা ৫ অগস্ট শেষ হওয়া সপ্তাহে বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৮৬ শতাংশে। জুলাই মাসে দিল্লিতে প্রতিদিন গড়ে আক্রান্তের সংখ্যা যেখানে ছিল ৮১১ জন, গত ৫ অগস্ট তা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২০২ জন।

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

গাল টেপার ছলে যৌন হেনস্থা! বাধা দিতেই বিশেষ চাহিদাসম্পন্ন ছাত্রকে মারধর পুলকার চালকের

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের

ভয়াবহ দুর্ঘটনা! ট্রাকের সঙ্গে গাড়ির ভয়াবহ সংঘর্ষে মৃত ৬

আবাস যোজনার সমীক্ষা করতে গিয়ে যুবতীকে শ্লীলতাহানির চেষ্টা, গ্রেফতার পঞ্চায়েতের অস্থায়ী কর্মী

শ্রমিকের ‘ছদ্মবেশে’ চুরি! প্রায় দু-কোটি টাকার ধনসম্পদ উদ্ধার করল পুলিশ, গ্রেফতার ৫

নিরাপত্তা নেই, বাংলাদেশে খেলতে যাচ্ছেন না শুভমন-বিরাটরা

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

গোটা শরীরে ছড়িয়ে পড়ছে ক্যান্সার, সঙ্কটজনক জো বাইডেন

দুর্গাপুজোয় কোন কোন ক্লাব অনুদান পাবে? তালিকা তৈরি করছে নবান্ন

শ্বশুরের জমি দখলের অভিযোগ, বিজেপি নেতার বিরুদ্ধে শঙ্কর ঘোষের দ্বারস্থ মহিলা

টাকা ঢালতে নারাজ স্পন্সররা, অনিশ্চিত বাংলাদেশ প্রিমিয়ার লিগ