স্ত্রীর কারণেই সুযোগ পেয়েও দেশ ছেড়ে পালাননি ‘দ্বিতীয় ভিন্দ্রানেওয়ালা’ অমৃতপাল সিং

গত ফেব্রুয়ারি মাসেই ব্রিটেনের নাগরিক কিরণদীপের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন অমৃতপাল সিং।

Share:

নিজস্ব প্রতিনিধি, অমৃতসর: ৩৭ দিন ধরে পঞ্জাব পুলিশের কয়েক হাজার কর্মী-আধিকারিককে চরকি পাক খাইয়ে ছেড়েছিলেন খলিস্তানপন্থী ধর্মগুরু অমৃতপাল সিং। দেশ ছেড়ে পালানোর সুযোগও ছিল তাঁর কাছে। কিন্তু নবপরিণীতা স্ত্রী কিরণদীপের প্রতি ভালবাসার অমোঘ টানেই দেশ ছেড়ে পালাননি দ্বিতীয় ভিন্দ্রানেওয়ালা। রবিবার রাতে এমনই দাবি করেছেন ধৃত শিখ ধর্মগুরুর ঘনিষ্ঠরা।

ব্রিটেনের নাগরিক কিরণদীপ সিংয়ের গত ফেব্রুয়ারিতে সাত পাকে বাঁধা পড়েছিলেন অমৃতপাল সিং। বিয়ের সাতদিন আগেই লন্ডন থেকে উড়ে পঞ্জাবে এসেছিলেন কিরণদীপ সিং। আগামী জুলাই মাসেই তাঁর ভিসার মেয়াদ শেষ হচ্ছে। গত মার্চ মাসের ১৮ তারিখ পঞ্জাব পুলিশের চোখে ধুলো দিয়ে অমৃতপাল পালানোর পরেই তাঁর স্ত্রীর দিকে বিশেষ নজর  রেখেছিল পঞ্জাব পুলিশের গোয়েন্দারা। এমনকী গত মাসে স্বামীর গতিবিধি জানতে তাঁকে জিজ্ঞাসাবাদও করেন পদস্থ পুলিশ আধিকারিকরা। যদিও পলাতক স্বামীর সঙ্গে তাঁর কোনও যোগাযোগ নেই বলে জানিয়েছিলেন কিরণদীপ।

সম্প্রতি অমৃতসর থেকে লন্ডনে উড়ে যাওয়ার মুখেই অমৃতপাল সিংযের স্ত্রীকে আটকে দেয় অভিবাসন দফতর। পুলিশ আধিকারিকরা কিরণদীপকে স্পষ্ট জানিয়ে দেন, আপাতত তিনি দেশ ছাড়তে পারবেন না। বিমানবন্দর থেকে অমৃতসরের জাল্লুপুর খেলায় শ্বশুরের ভিটেয় ফেরেন তিনি। অমৃতপালের ঘনিষ্ঠরা জানিয়েছেন, দেশ থেকে পালিয়ে যাওয়ার সুবর্ণসুযোগ থাকা সত্বেও পালিয়ে যাননি তিনি। কেননা, বার বার বলেছিলেন, ‘আমি পালিয়ে গেলে পুলিশ কিরণদীপকে দোষী ভাববে। এমনকী গ্রেফতার করবে। স্বামী হিসেবে ধর্মপত্নীকে ওই বিপদের মুখে ফেলতে পারব না।’ উল্লেখ্য, পালিয়ে থাকার ৩৭ দিন বাদে মোগার এক গুরুদ্বারে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন অমৃতপাল সিং।

সৌদি আরবের জ্বালানি শোধনাগারে হুতিদের ড্রোন হামলায় প্রাণ গেল বাংলাদেশির

শিগগিরই বদলে যাচ্ছে রাজ্যের নাম, বড় ঘোষণা শমীকের

এক ধাক্কায় ২৮,০০০ থেকে ৯,০০০ ফুটে নেমে লন্ডন-শিকাগোগামী ব্রিটিশ এয়ারওয়েজ, থরহরিকম্প যাত্রীদের

নাকতলা উদয়নে পঞ্জিকার ইতিহাস, আলিপুর সর্বজনীনে রামায়ণের গল্প বলবেন শিল্পী অনির্বাণ

১৯৭ টাকায় ৩৫ দিনের ভ্যালিডিটি দিচ্ছে BSNL, জিও-এয়ারটেলের চেয়েও বেশি সুবিধা

৪ দিন পরই পথ বদলাবে শনি, ১২২ দিন সুসময় ৫ রাশির জাতকদের

২১ হাজার টাকা ছাড়ে মিলছে ৭০০০mAh ব্যাটারির OPPO K14 Lite

নন্দীগ্রাম ও রেজিনগরে ভোট অশান্তি রুখতে ৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন

গোঁসা ভুলে ‘ভাইপো’কে দলে গুরুত্বপূর্ণ পদ দিলেন পিসি, ভোটে ফায়দা তোলা যাবে?

তালিবানি বাংলাদেশ, মৌলবাদীদের হুমকিতে সুনামগঞ্জে স্থগিত মেয়েদের ফুটবল ম্যাচ

সেপ্টেম্বরে পেলেও অক্টোবরে নাও ঢুকতে পারে অন্নপূর্ণার টাকা! কাদের জন্য দুঃসংবাদ?

ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার তীব্র আপত্তি, চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ ফেরাচ্ছে না ICC

রণবীর কাপুরের ‘রামায়ণ’-এর সেটে ভয়াবহ অগ্নিকাণ্ড! ঝড়ের বেগে ভাইরাল ভিডিও

চিকিৎসার নামে ঝাড়ফুঁক, নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার ‘ওঝা’