ধর্ষণের অভিযোগের তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য

মহিলার বিরুদ্ধে মামলা দায়েরের সিদ্ধান্ত নিয়েছে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি, গাজিয়াবাদ:  কেঁচো খুঁড়তে গিয়ে বেরিয়ে এল কেউটে।

দিন কয়েক আগে ধর্ষণের একটি খবরে দেশজুড়ে তৈরি হয় শিহরণ। দিল্লির মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়ালকে সরব হতে দেখা যায়। তিনি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করেন, যেখানে দেখা গিয়েছে, একটি বস্তা। বস্তার ভিতরে এক মহিলার হাত-পা দড়ি দিয়ে বাধা। গোপনাঙ্গে ছোট একটা লোহার রড ঢোকানো রয়েছে। স্বাতী মালিওয়ালের অভিযোগ, মহিলা শারীরিক নির্যাতনের শিকার।

পুলিশ অভিযোগকে গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করে। নিয়ম অনুযায়ী, ওই মহিলাকে শারীরিক পরীক্ষার জন্য পাঠানো হয় গাজিয়াবাদের গুরু তেগ বাহাদুর হাসপাতালে। সেখানকার চিকিৎসকেরা পরীক্ষা করে পুলিশকে জানিয়ে দেয়, মহিলার শরীরে এমন কিছু পাওয়া যায়নি, যা প্রমাণ করে সে ধর্ষণের শিকার। এমসের রিপোর্টে দিল্লি পুলিশ বুঝতে পারে, এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে।

নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে পুলিশ চারজনকে গ্রেফতার করে। ঘটনায় জড়িত আরও একের খোঁজ চলছে। এই চারকে পুলিশ শুরু করে ম্যারাথন জেরা। পুলিশকে তারা বিভ্রান্ত করার আপ্রাণ চেষ্টা চালিয়েছিল। যদিও তাদের সেই চেষ্টা সফল হয়নি। ওই চারজন জানিয়েছে, সব কিছুই ওই মহিলার পরিকল্পনা। আর এই পরিকল্পনার পিছনে রয়েছে সম্পত্তি নিয়ে বিবাদ। পুলিশ সুপার জানিয়েছেন, গত দুইদিন ওই মহিলা ছিলেন তাঁর দুই বন্ধুর সঙ্গে। তাদের মধ্যে একজনের ফোন সুইচড অফ ছিল। যে গাড়ি করে মহিলা তাঁর বন্ধুর বাড়িতে গিয়েছিল, সেই গাড়িটিও উদ্ধার করেছে। মহিলার বিরুদ্ধে মামলা দায়েরের সিদ্ধান্ত নিয়েছে পুলিশ

মধ্যপ্রদেশের দাতিয়ায় জয়ী কংগ্রেস, গুজরাতের মঞ্জালপুর ধরে রাখল বিজেপি

ঠেলা চালককে চার চাকার মালিক বানিয়ে বাতিল রেশন কার্ড, পুরুলিয়ায় চরম সঙ্কটে দুই ভাইয়ের পরিবার

বিধায়ক চন্দনাকে ক্ষমা চাইতে হবে! আশাকর্মীর দেহ আটকে বাঁকুড়ায় ধুন্ধুমার

আর জি করের ‘অভিশপ্ত’ জায়গা ঘুরে দেখল নতুন সিবিআই টিম, সামনে আসবে কোন তথ্য?

চুঁচুড়া রেলস্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লাইন পারাপার করতে গিয়ে মৃত্যু যুবকের

‘বাটওয়ারা ১৯৪৭’ মুক্তির আগে ছেলেকে নিয়ে পটনা গুরদ্বার পরিদর্শন সানি দেওলের

দুর্দিনেও সঙ্গী, বুধে শেখ হাসিনার সাংবাদিক বৈঠকে থাকছেন সাকিব আল হাসান

পূর্বাভাস মতোই শহরে ঝেঁপে নামল বৃষ্টি, রাত বাড়লে দুর্যোগ বাড়ার আশঙ্কা

লেবাননে ভয়ঙ্কর ফসফরাস বোমা হামলা চালাল ইজরায়েল  

দুর্ঘটনা এড়াতে শাড়ি-সালোয়ার পরে দিঘার সমুদ্রে নামা নিষিদ্ধ হচ্ছে! বড় ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

পড়ুয়াদের বিরুদ্ধে FIR দায়ের করা হবে না, নিটকাণ্ডে সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

দুর্নীতিতে অভিযুক্ত ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান ক্রিকেটারকে ৮ বছরের জন্য নিষিদ্ধ করল ICC

৩১ বছর পর গড় হাতছাড়া নবীনের! বাঁকিপুরে বাজিমাত প্রশান্তের

আগাম জামিনের আর্জি খারিজ হতেই গ্রেফতারির আশঙ্কা বাড়ল সুমিত রায়ের