নীলকন্ঠ মন্দির ভেঙেই কী জামা মসজিদ, সমীক্ষা করবে ASI

অখিল ভারত হিন্দু মহাসভার দাবি খতিয়ে দেখতে বাদাউনের জামা মসজিদে সমীক্ষা করবে ASI। দেখবে নীলকন্ঠ মন্দির ভেঙেই মসজিদ গড়ে উঠেছে কিনা।

Share:

নিজস্ব প্রতিনিধি: আফগান ও মুঘল যুগে অজস্র মন্দির ভেঙে গুঁড়িয়ে তার ওপর মসজিদ নির্মাণের অভিযোগ রয়েছে বিস্তর। নানান সময়ে সেই সব সৌধকে ঘিরে গোষ্ঠী সংঘর্ষের ঘটনাও ঘটেছে। বিশেষ করে উত্তর ভারতে। যোগী রাজ্য উত্তরপ্রদেশের(Uttar Pradesh) বুকে একাধিক মসজিদের ভিত নির্মিত হয়েছে মন্দিরের ওপর, বারবার এমন দাবি তুলছিল অখিল ভারত হিন্দু মহাসভা(Akhil Bharat Hindu Mahasabha)। এবার সেই দাবির যৌক্তিকতা খতিয়ে দেখতে পদক্ষেপ করল ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ বা Archaeological Survey of India, যাকে অনেকেই ASI নামে চেনেন। তাঁরা উত্তরপ্রদেশের বাদাউন দায়রা আদালতে একটি আবেদনপত্র জমা দিয়ে জানিয়েছে, যে অখিল ভারত হিন্দু মহাসভার দাবি খতিয়ে দেখতে তাঁরা সমীক্ষা চালাতে চান। আদালত প্রয়োজনীয় অনুমতি দিলে সেই কাজ তাঁরা শুরু করবেন। মামলার পরবর্তী শুনানি ৩০ মে।

অখিল ভারত হিন্দু মহাসভার দাবি উত্তরপ্রদেশের বাদাউনে থাকা জামা মসজিদ আদতে গড়ে উঠেছে নীলকণ্ঠ দেবের মন্দির ভেঙে তার ধ্বংসস্তূপের ওপরে। গত বছর সেপ্টেম্বরে অখিল ভারত হিন্দু মহাসভার তরফে রাজ্য সভাপতি মুকেশ প্যাটেল বদাউনের দায়রা আদালতে একটি আবদেন পত্র জমা দেন। তার মূল বিষয়বস্তু ছিল, নীলকণ্ঠ দেবের মন্দির(Nilakantha Dev Mandir) ভেঙে জামা মসজিদ(Badayun Jama Masjid) গড়ে উঠেছে। এই দাবির সত্যতা প্রমাণ করতে ASI-কে সেখানে খনন ও সমীক্ষা চালানোর আর্জি জানানো হয়। সেই মামলার জেরে আদালত তিনটি কমিটি গড়ে শুনানি শুরুও করে। একটি কমিটি ছিল ASI’র, একটি রাজ্য সরকারের এবং একটি জামা মসজিদ কমিটির। সেই মামলার শুনানিতেই আর্জি ছিল, দাবি সঠিক কিনা তা পরীক্ষা করে দেখা হোক। সেই দাবি মেনে নিয়েই ASI আদালতে আবেদনপত্র দাখিল করেছে যা বলে দিচ্ছে, বাদাউনের জামা মসজিদে সমীক্ষা চালাতে রাজি হয়েছে ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ।

উত্তরপ্রদেশের একাধিক মসজিদ নিয়ে নানান দ্বন্দ্ব তৈরি হয়েছে। অখিল ভারত হিন্দু মহাসভা দাবি করেছে, মন্দিরের ভিতের ওপর এই মসজিদগুলি তৈরি হয়েছে। এসবের সত্যতা যাচাই করতে জ্ঞানবাপী মসজিদে চলছে পুরাতত্ত্ব বিভাগের খননকাজ। এবার জামা মসজিদেও এই সমীক্ষা চলবে। ১৫ দিনের মাথায় আদালতে রিপোর্ট পেশ করতে হবে ASI-কে। যদিও প্রশ্ন উঠেছে এত কম সময়ের মধ্যে কী বোঝা সম্ভব মন্দির ভেঙে মসজিদ হয়েছে কিনা!

শৈশবের স্মৃতি আগলে রাখতে চান? মা-দিদিমার প্রিয় পুরনো শাড়িতে সাজান বাড়ি

সহপাঠীর মারে ক্লাসরুমেই লুটিয়ে পড়লেন ছাত্রী, ভয়ানক দৃশ্য বন্দি সিসি ক্যামেরায়

নামী সংস্থার পণ্য ভুলে যান, মাত্র ৫০ টাকায় বাড়িতেই বানান প্রাকৃতিক শ্যাম্পু

ধূমপান না করলেও রক্ষা নেই! পরোক্ষ ধূমপানেও বাড়ছে মৃত্যুর হার

নদিয়ায় যুবতীকে ধর্ষণের পর ৩৮ বছর লুকিয়ে, বৃন্দাবনের ডেরা থেকে ধৃত সাধু

অশুভ শক্তি বিনাশের তিথি কৌশিকী অমাবস্যা, শুরু এবং শেষ কখন?

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান