আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আজাদের দলত্যাগে কাশ্মীর উপত্যকায় ধাক্কা কংগ্রেসের, ৬৪ জন নেতার পদত্যাগ

জন্মু কাশ্মীর : গুলাম নবি আজাদের দলত্যাগে জম্মু ও কাশ্মীরে জবরদস্ত ধাক্কা লেগেছে কংগ্রেসের। সেখানে কংগ্রেস থেকে পদত্যাগের হিড়িক শুরু হয়েছে। ইতিমধ্যেই কেন্দ্রশাসিত ওই অঞ্চলের শতাধিক কংগ্রেস নেতা দল ছাড়ার কথা ঘোষণা করেছেন। সেই তালিকায় রয়েছেন, প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তারা চন্দ এবং প্রাক্তন ডেপুটি স্পিকার গুলাম হায়দর মল্লিক।

এক সর্বভারতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, মঙ্গলবার কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধিকে চিঠি পাঠিয়ে একসঙ্গে দল ছাড়ার কথা ঘোষণা করেছেন চন্দ-সহ ৬৪ জন কংগ্রেস নেতা। প্রাক্তন মন্ত্রী মনোহরলাল শর্মা, আবদুল মজিদ ওয়ানি, গারু রাম এবং প্রাক্তন বিধায়ক বলবান সিংহ রয়েছেন সেই তালিকায়। এর আগে গত সপ্তাহে আজাদের সমর্থনে দল ছেড়েছিলেন, তিন প্রাক্তন মন্ত্রী— আব্দুল রশিদ, জিএম সরুরি এবং আরএস চিব। পাশাপাশি, আমিন ভট, গুলজার আহমেদ ওয়ানি, মহম্মদ আক্রমের মতো প্রভাবশালী প্রাক্তন বিধায়কেরাও কংগ্রেস ছেড়ে আজাদের নয়া দলে যোগ দেওয়ার কথা জানিয়েছেন। তাৎপর্যপূর্ণ ভাবে সাম্প্রতিক জেলা পরিষদ নির্বাচনে কাশ্মীর উপত্যকায় ভাল ফল করা আপনি পার্টির বেশ কয়েকজন নেতাও ও নির্বাচিত জনপ্রতিনিধিও আজাদের দলে যোগ দেওয়ার কথা ঘোষণা করেছেন।

শুক্রবার কংগ্রেসের প্রাথমিক সদস্যপদে ইস্তফা দেওয়ার পরেই নতুন দল গড়ে জম্মু ও কাশ্মীরে পরবর্তী বিধানসভা ভোটে লড়ার ইঙ্গিত দিয়েছিলেন আজাদ। যদিও তিনি বলেছিলেন, ‘‘আমি বিজেপির সহযোগী হব না।’’ সংখ্যালঘু ভোটের লক্ষ্যেই আজাদের এই কৌশল বলে অভিযোগ কংগ্রেসের। তবে উল্লেখযোগ্য বিষয় হল, আজাদ এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা করেন। আজাদ শিবিরের একাধিক নেতাও তাঁকে জম্মু ও কাশ্মীরের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে তুলে ধরতে সচেষ্ট হয়েছেন। চলতি বছরের শেষে কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচন হতে পারে ধরে নিয়ে ইতিমধ্যেই সক্রিয়তা শুরু করেছে আজাদ শিবির এবং বিজেপি। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সংখ্যালঘু প্রভাবিত ওই রাজ্যে আজাদই পদ্ম-শিবিরের সেরা বাজি হতে পারেন বলে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের ধারণা। কারণ, মুসলিম হলেও আজাদ কাশ্মীর উপত্যকার নেতা নন। উপত্যকার বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলির সঙ্গে কখনওই তাঁর সখ্য ছিল না। ফলে অতীতে পিডিপি নেত্রী মেহবুবা মুফতিকে মুখ্যমন্ত্রী পদে সমর্থন করে বিজেপিকে যে বিড়ম্বনায় পড়তে হয়েছিল, এ ক্ষেত্রে তার সম্ভাবনা নেই। সেই কারণে আজাদ এক্ষেত্রে বিজেপির তুরুপের তাস হতে পারে।

Published by:

Share Link:

More Releted News:

‘জিনা মুশকিল কর দিয়া’, আত্মঘাতী হওয়ার আগে ফোনে বাবাকে বলেছিলেন বিচারক

বাড়ির শৌচালয় থেকে বিচারকের ঝুলন্ত দেহ উদ্ধার, ভয়ঙ্কর ঘটনা দিল্লিতে

ছত্তিশগড়ের কাঙ্কেরে মাইন নিস্ক্রিয় করতে গিয়ে বিস্ফোরণে ছিন্নভিন্ন চার নিরাপত্তারক্ষী

পর্যটকদের নিয়ে বড় সিদ্ধান্ত লক্ষদ্বীপ প্রশাসনের, ঢুকতে প্রয়োজন হবে না পুলিশি ছাড়পত্রের

দামি গাড়ি, মুম্বইতে 3BHK-5BHK ফ্ল্যাট, মডেলদের এই বিলাসিতার আসল রহস্য জানেন?

ই–ফার্মেসির প্রতিবাদে ভারত বনধের ডাক, ১২ লক্ষাধিক ওষুধের দোকান বন্ধের সম্ভাবনা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ