বিজেপি শাসিত কর্ণাটকে মহিলাকে পার্ক থেকে তুলে চলন্ত গাড়িতে গণধর্ষণ

ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত চার জনকে গ্রেফতার করেছে পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: এক মহিলাকে পার্ক থেকে তুলে নিয়ে চলন্ত গাড়িতে গণধর্ষণের (Gang Rape) অভিযোগ উঠল বিজেপি শাসিত কর্ণাটকে। বেঙ্গালুরুতে এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত চার জনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৫ তারিখ রাতে ওই মহিলা বেঙ্গালুরুর কোরমঙ্গলার (Koramangala) ন্যাশনাল গেমস ভিলেজ পার্কে (National Games Village Park) এক বন্ধুর সঙ্গে দেখা করেছিলেন। সেই সময় পার্কে বন্ধুর সঙ্গে মহিলার সময় কাটানো নিয়ে আপত্তি জানান এক অভিযুক্ত। এরপর মহিলার বন্ধু পার্ক থেকে বেরিয়ে গেলে অভিযুক্ত ব্যক্তিটি তার তিন বন্ধুকে ডেকে আনে। অভিযোগ, চার জন মিলে মহিলাকে জোর করে পার্ক থেকে টেনে হিঁচড়ে বের করে বাইরে দাঁড়িয়ে থাকা গাড়িতে তোলে। শুধু তাই নয়,  চলন্ত গাড়ির মধ্যে চার জন মিলে মহিলাকে গণধর্ষণ করে। ভোরবেলা নির্যাতিতাকে তাঁর বাড়ির কাছে ফেলে রেখে পালিয়ে যায় চার অভিযুক্ত। এমনকি বিষয়টি পুলিশকে জানালে ভয়ঙ্কর পরিণতি হবে বলেও হুমকি দেয় তারা।

অন্যদিকে এই ঘটনার পর মানসিক এবং শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে পড়েন ওই মহিলা। হাসপাতালে ভর্তি হন তিনি। চিকিৎসায় কিছুটা সুস্থ হওয়ার পর পুলিশের কাছে গোটা ঘটনা জানিয়ে অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যে চার অভিযুক্তকেই গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনা নিয়ে সিকে বাবা নামে বেঙ্গালুরুর এক পুলিশ আধিকারিক জানান, ‘আমরা বিষয়টির তদন্ত করছি। চারজনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

ভাইয়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা? ভাইফোঁটায় বানান সুগার ফ্রি বাদামের বরফি

দুই পা হারিয়েও হার মানেননি সুদীপ, অদম্য লড়াইয়ে আজ স্বনির্ভর রানাঘাটের যুবক

ধনতেরাসে সোনা-রুপোর বাজারে স্বস্তি, কলকাতায় আজ কত দামে বিকোচ্ছে হলুদ ধাতু?

‘সম্পূর্ণভাবে তাঁর সিদ্ধান্ত,’ রোনাল্ডোর অবসর প্রসঙ্গে মত পর্তুগালের কোচের

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

শাহরুখের ‘পাঠান’-কে ছাপিয়ে প্রথম দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’

রায়গঞ্জে জঙ্গল থেকে নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধার! চাঞ্চল্য

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক পথচারীকে পিষল ঘাতক ট্রাক, মৃত ৭

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

‘থানায় বসে ঋতব্রতদের হয়ে হলফনামায় সই করেছে পুলিশ,’ বিস্ফোরক দাবি অভিষেকের

নৃশংস হত্যাকাণ্ড! স্ত্রী-সহ শ্বশুরবাড়ির সাতজনকে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ক্যাবচালক

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন