‘VIP না হলে প্রবেশ নিষেধ’, মহাকালেশ্বর মন্দিরে দুর্ব্যবহারের শিকার জনপ্রিয় নেটপ্রভাবী

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে, অল ইন্ডিয়া বাইক রাইডার নয়না মন্দির প্রশাসনের বিরুদ্ধে VIP সংস্কৃতি প্রচার এবং সাধারণ ভক্তদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: VIP না হওয়ার জন্যে উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে ঢুকতে দেওয়া হল না এক দম্পতিকে। মহিলা নিজেই কাঁদতে কাঁদতে ঘটনাটি জানালেন ইনস্টাগ্রামে। যে ভিডিওটি এখন ভাইরাল। মধ্যপ্রদেশের বিশ্বখ্যাত শ্রী মহাকালেশ্বর মন্দির। যেটি মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে অবস্থিত। সারা বছরই এই মন্দিরে লোকজন ভরা থাকে। কিন্তু এবার মহাকালেশ্বর মন্দিরের দর্শন ব্যবস্থা নিয়েই গুরুতর প্রশ্ন তুলেছেন একজন দর্শনার্থী। যিনি কিনা একজন নেটপ্রভাবী। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে, অল ইন্ডিয়া বাইক রাইডার নয়না মন্দির প্রশাসনের বিরুদ্ধে VIP সংস্কৃতি প্রচার এবং সাধারণ ভক্তদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। ভিডিওটি এখনও পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ দেখেছেন এবং বেশিরভাগ মানুষ মন্দির প্রশাসনের ব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন। অল ইন্ডিয়া বাইক রাইডার নয়না তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ‘যাত্রী অভিনেতা’-এ একটি ভিডিও শেয়ার করেছেন এবং সেখানে জানিয়েছেন যে, মঙ্গলবার ভোর ৫:৩০ টা নাগাদ তিনি তাঁর স্বামীর সঙ্গে মহাকাল দর্শনের জন্য লাইনে দাঁড়িয়ে ছিলেন।

দুই ঘন্টা পর, যখন তাঁদের পালা এল, তখন মন্দিরের নিরাপত্তারক্ষীরা তার সঙ্গে দুর্ব্যবহার করতে শুরু করেনন। বাইক আরোহী নয়না বলেন যে, আসলে তিনি মন্দিরে মোবাইল ফোন নিষিদ্ধ করার বিষয়ে অবগত ছিলেন না। একজন মহিলা গার্ড তাঁকে চিৎকার করে মোবাইল ব্যবহার করতে না করেন। তখন অন্য একজন গার্ড তাঁকে চিৎকার করে নিয়ন্ত্রণ কক্ষে নিয়ে যায়। এরপর কন্ট্রোল রুমে তাঁকে জিজ্ঞাসা করা হয় যে, তিনি কি ভিআইপি ভক্ত কিনা? বিরক্ত হয়ে, নয়না এবং তাঁর স্বামী মন্দির থেকে দর্শন না করেই ফিরে আসেন। একটি ভিডিওতে, নয়না প্রশ্ন তুলেছেন যে, যদি বিরাট কোহলি, অনুষ্কা শর্মা এবং সারা আলি খানের মতো সেলিব্রিটিরা গর্ভগৃহের ভিতরে প্রবেশ করে পূজা দিতে পারেন, তাহলে সাধারণ ভক্তরা কয়েক সেকেন্ডের জন্য কেন ভগবানের দর্শন পাবেন না? ভিআইপি এবং সেলিব্রিটিরা কীভাবে আধ ঘন্টা পুজো করার অনুমতি পান?

তিনি আরও অভিযোগ করেছেন যে, মহাকালেশ্বর মন্দিরেও ধর্মের নামে ব্যবসা চলছে। শুধুমাত্র সাধারণ ভক্তদের জন্যেই যত নিয়ম লাঘু করা হয়েছে। তাহলে প্রবেশপথে কেন মোবাইল ফোন চেক করা হয় না? তবে নয়নার প্রশ্নের জবাবে মন্দির প্রশাসন যুক্তি দিয়েছেন যে, সিসিটিভি ফুটেজে নয়নার স্বামীকে গণেশ মণ্ডপে ভিডিও বানাতে দেখা গিয়েছিল। কর্মীরা যখন তাকে মোবাইল ব্যবহার নিষিদ্ধ করার কথা জানালেন, তখন তিনি রেগে গিয়ে ছিলেন। তখনই তাঁদের কন্ট্রোল রুমে নিয়ে যাওয়া হয়। কারণ তাঁরা মন্দিরের নিয়ম লঙ্ঘন করেছিলেন। তবে মহাকাল মন্দিরের দর্শন ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলার ঘটনা এই প্রথম নয়। এই ধরণের ঘটনা বারবার প্রকাশ্যে এসেছে। এখনও পর্যন্ত, ভক্তের ভাইরাল ভিডিওটিতে ৬ লক্ষ লাইক এবং প্রায় ২৮ হাজার মন্তব্য এসেছে, যেখানে বেশিরভাগ মানুষ মন্দির প্রশাসনের ব্যবস্থা নিয়ে অসন্তোষ প্রকাশ করছেন।

যশস্বী-অসিথার বিরুদ্ধে কড়া পদক্ষেপ, মোটা অঙ্কের জরিমানা করল ICC, অপরাধে জানেন?

আইএসএফ ছেড়ে ঋতব্রতের শরণাপন্ন ভাঙড়ের ‘তাজা নেতা’ আরাবুল

ভরদুপুরে কালীঘাট মন্দির ঘিরে ফেলল NSG কম্যান্ডোরা, চলছে রেইকি

ছেলের আশা মিটতেই প্রথমার সঙ্গে হাত মিলিয়ে দ্বিতীয় স্ত্রীকে খুন নরপিশাচ স্বামীর

নেতাজি ইস্যুতে অনন্ত মহারাজকে ‘কুলাঙ্গার’ বললেন বিজেপি বিধায়ক অসীম সরকার

মৃত্যুর পর ভিক্ষুকের বাড়িতে মিলল রহস্যজনক ৩০ বস্তা, খুলতেই টাকার পাহাড়

চাঁদনি অতীত, ‘ধুরন্ধর’ নায়িকা সারা অর্জুনের প্রেমে হাবুডুবু খাচ্ছেন ঈশান খট্টর! জোর চর্চা

হাতে চোট নিয়েই নতুন ইতিহাস গড়লেন পন্থ, ভাঙলেন গিলের রেকর্ড

সুস্থ হতে এসেছিলেন, মাথায় গাছ পড়ে SSKM-এ মর্মান্তিক মৃত্যু মহিলার

সেপ্টেম্বরে চারদিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক, পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা

কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে আসছে বৃষ্টি, কলকাতা-সহ একাধিক জেলায় জারি সতর্কতা

মাথা থেঁতলে নোয়াপাড়ার প্রাক্তন বিধায়কের আপ্তসহায়ককে খুন, গ্রেফতার ৩

সুমিতের মামলায় ডিজি’র কাছে রিপোর্ট চাইল হাইকোর্ট, অভিষেকের আপ্তসহায়কের রক্ষাকবচ বহাল

চিকেনের স্বাদে বদল আনতে চান? ডালিম-আখরোট দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু এই পদ