নেতাজি ইস্যুতে অনন্ত মহারাজকে ‘কুলাঙ্গার’ বললেন বিজেপি বিধায়ক অসীম সরকার

Share:

নিজস্ব প্রতিনিধি: নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছিলেন অনন্ত মহারাজ। সেই ঘটনায় তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। তীব্র নিন্দা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্য করায় রাজ্য সরকার অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ খেতাব কেড়ে নিয়েছে। এবার সেই ইস্যুতেই নাম না করে বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্তের বিরুদ্ধে তোপ দেগেছেন বিধায়ক অসীম সরকার।

নদিয়ার ফুলিয়ার একটি সামাজিক কর্মসূচিতে যোগ দিয়ে নাম না করে দলেরই রাজ্যসভা সাংসদ অনন্ত মহারাজকে ‘সমাজের সবথেকে বড় কুলাঙ্গার’ বলে তীব্র আক্রমণ করেন হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার। সেই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অসীম সরকার বলেন, ‘কিছু বিধায়ক ও সাংসদ রয়েছে, যাঁদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে সন্দেহ হয়। একজন রাজবংশী সম্প্রদায়ের মানুষ তিনি আদৌ স্কুলে গিয়েছেন বলে মনে হয় না। সেই মানুষটি আবার নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছে। এমন ব্যক্তি সম্পর্কে কথা বলাও অপ্রয়োজনীয়। এরা আসলে সমাজের সবথেকে বড় কুলাঙ্গার।’

আরও পডুন: মাথা থেঁতলে নোয়াপাড়ার প্রাক্তন বিধায়কের আপ্তসহায়ককে খুন, গ্রেফতার ৩

যদিও অসীম সরকার সরাসরি কারও নাম উল্লেখ করেননি নিজের বক্তব্যে। তবুও প্রেক্ষাপট ও বক্তব্যের ধরণ দেখে রাজনৈতিক মহলের স্পষ্ট ইঙ্গিত, তাঁর নিশানায় ছিলেন বিজেপিরই রাজ্যসভা সাংসদ অনন্ত মহারাজ। অনুষ্ঠানের শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অসীম সরকার জানান, ‘নেতাজির অপমান আমি কোনওভাবেই মেনে নিতে পারছি না। বিষয়টি নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া উচিত। মুখ্যমন্ত্রী নিজেই কড়া পদক্ষেপ নিতে বলেছেন।’

ফের অশান্ত মণিপুর, দুই গোষ্ঠীর সংঘর্ষে গুলিবিদ্ধ CRPF জওয়ান

যশস্বী-অসিথার বিরুদ্ধে কড়া পদক্ষেপ, মোটা অঙ্কের জরিমানা করল ICC, অপরাধে জানেন?

আইএসএফ ছেড়ে ঋতব্রতের শরণাপন্ন ভাঙড়ের ‘তাজা নেতা’ আরাবুল

ভরদুপুরে কালীঘাট মন্দির ঘিরে ফেলল NSG কম্যান্ডোরা, চলছে রেইকি

ছেলের আশা মিটতেই প্রথমার সঙ্গে হাত মিলিয়ে দ্বিতীয় স্ত্রীকে খুন নরপিশাচ স্বামীর

মৃত্যুর পর ভিক্ষুকের বাড়িতে মিলল রহস্যজনক ৩০ বস্তা, খুলতেই টাকার পাহাড়

চাঁদনি অতীত, ‘ধুরন্ধর’ নায়িকা সারা অর্জুনের প্রেমে হাবুডুবু খাচ্ছেন ঈশান খট্টর! জোর চর্চা

হাতে চোট নিয়েই নতুন ইতিহাস গড়লেন পন্থ, ভাঙলেন গিলের রেকর্ড

সুস্থ হতে এসেছিলেন, মাথায় গাছ পড়ে SSKM-এ মর্মান্তিক মৃত্যু মহিলার

সেপ্টেম্বরে চারদিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক, পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা

কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে আসছে বৃষ্টি, কলকাতা-সহ একাধিক জেলায় জারি সতর্কতা

মাথা থেঁতলে নোয়াপাড়ার প্রাক্তন বিধায়কের আপ্তসহায়ককে খুন, গ্রেফতার ৩

সুমিতের মামলায় ডিজি’র কাছে রিপোর্ট চাইল হাইকোর্ট, অভিষেকের আপ্তসহায়কের রক্ষাকবচ বহাল

চিকেনের স্বাদে বদল আনতে চান? ডালিম-আখরোট দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু এই পদ