দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

একরত্তি সন্তানকে মোটরবাইকে চাপিয়ে বাড়ি-বাড়ি খাবার পৌঁছে দিচ্ছেন, ‘শেরনি’ তকমা পেলেন ডেলিভারি এজেন্ট মহিলা

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: মহিলারা পুরুষদের থেকে কোনও অংশে কম নন। প্রকৃত অর্থেই এই লাইনের সত্যতা প্রমাণ করছেন আজকের যুগের নারীরা। তাঁরা সব ধরণের পেশার সঙ্গেই যুক্ত হচ্ছেন অনায়াসে। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায়(Social Media) লাইম লাইট ছিনিয়ে নিলেন গুজরাতের(Gujrat) এক বিবাহিতা মহিলা। তিনি রেস্টুরেন্ট থেকে খাবার সংগ্রহ করে তা বাড়ি বাড়ি ডেলিভারি করেন। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয়, এই কাজে মায়ের ছায়াসঙ্গী হিসেবে থাকেন ওই মহিলার একরত্তি সন্তান। খুদে সন্তানকে বাড়িতে রেখে কাজে যেতে ভরসা পাননা ওই মহিলা, এদিকে নিজে কিছু করে দেখানোর জেদও তাঁর মধ্যে বর্তমান। তাই সংসারের হাল টানতে ছেলেকে সঙ্গে করেই খাবার ডেলিভারির কাজে নেমে পড়েন ওই জনৈকা মহিলা।

আরও পড়ুনঃ বিতর্কিত গান গাওয়া চলবে না, হায়দ্রাবাদ কনসার্টের আগেই সতর্কবাণী দিলজিৎ দোসঞ্জকে

এখনও পর্যন্ত তাঁর পরিচয় জানা সম্ভব হয়নি। তবে এক ইউটিউবারের করা ভিডিওর দৌলতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল(Viral) হয়ে গিয়েছেন ওই মহিলা ডেলিভারি পার্সন। গুজরাত রাজ্যের রাজকোটের(Rajkot Incident) রাস্তায় সন্তান সহ ওই মহিলাকে দেখতে পেয়ে ইউটিউবার যুবক তাঁর সঙ্গে কথোপকথন শুরু করেন। মহিলাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, একসময় তিনি হোটেল ম্যানেজমেন্টের ছাত্রী ছিলেন। কিন্তু বিয়ের পর চাকরি পাওয়া তাঁর পক্ষে কঠিন হয়ে দাঁড়ায়। উপরন্তু এক সন্তানের মা তিনি। এদিকে তিনি এমন কোনও কাজ খুঁজছিলেন যেটি করার পাশাপাশি নিজের সন্তানের দেখাশোনার কাজও করতে পারবেন তিনি। এরপরই খাবার ডেলিভারি করার কথা মাথায় আসে।

মহিলার কথায়, ‘কাজের জন্য অনেক জায়গায় ইন্টারভিউ দিয়েছি কিন্তু প্রতিটি কর্মক্ষেত্রে আমাকে প্রত্যাখ্যান করা হয়েছিল কারণ আমার একটাই শর্ত ছিল যে আমি আমার ছোট বাচ্চাকে সাথে নিয়ে কাজে আসতে চাই। কেউই এই শর্তে রাজি হয়নি। আমার যেহেতু একটি বাইক ছিলই এবং আমি নিজে বাইক চালাতে জানি তখনই ডেলিভারি পার্সন হওয়ার চিন্তা আমার মাথায় আসে।’

আরও পড়ুনঃ পচা শামুকে কাটল পা, প্যারাগুয়ের কাছে হারল মেসির আর্জেন্টিনা

কথা মতো কাজ করে দেখিয়েছেন ওই মহিলা। প্রথম প্রথম একটু অসুবিধা হত একথা স্বীকার করেছেন তিনি কিন্তু এখন অভ্যেস হয়ে গিয়েছে। ফুড ডেলিভারি করেই চলছে তাঁর সংসার, সেই সঙ্গে নিজে কিছু করে দেখানোর চেষ্টাও একেবারে বিফলে যায়নি। ভাইরাল হওয়া ওই মহিলাকে ‘বাঘিনী’ তকমা দিয়েছেন অনেকেই। এর পাশাপাশি তাঁর এই সংগ্রামকে কুর্নিশ জানিয়েছেন নেটিজেনরা। কিছু নেট ইউজার তাঁকে হেলমেট পরার পরামর্শও দিয়েছেন। তবে শেষে ওই মহিলার বার্তা ছিল, ‘কোনও কাজই ছোট নয়’, প্রকৃত অর্থেই একথা সত্যি।

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দিনেই ৩৮ হাজার পুণ্যার্থী কেদারে, পুজো দিলেন মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি

মির্জাপুরে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল কমপক্ষে ১১ জনের, জখম বহু

‘বেশিরভাগ রাজনীতিবিদ পর্ণোগ্রাফি দেখেন’, ফের বিস্ফোরক মন্তব্য পাপ্পু যাদবের

মোদিকে ‘সন্ত্রাসী’ বলে আক্রমণ, খাড়গেকে নোটিশ পাঠাল নির্বাচন কমিশন

প্রশান্ত কিশোরের সঙ্গে হাত মেলাচ্ছেন তেজপ্রতাপ? ভাইরাল ভিডিও নিয়ে শোরগোল

সার্কাস প্রদর্শনী থেকে লাফ দিয়ে দর্শকদের কাছে ছুটে গেল বাঘ, তারপর….

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ