“শৌচাগারে যাব” বলে টাকা-গয়না নিয়ে চম্পট কনে, ছাদনাতলায় বসে বর যা করল…

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আলোয় রসনায় সেজে উঠেছে গোটা বাড়ি। আসছে লুচি, মাংস সহ নানা রকম খাবাবের গন্ধ। হাসি হুল্লোড়ে গমগম করছে বিয়ে বাড়ি। সেই সঙ্গে ছাদনাতলাতে চোখে চোখ রেখে একে অপরকে বেঁধে রাখার সম্প্রদানও করছে বর-কনে। এর মাঝে হঠাৎ উঠে পড়ে কনে। জিজ্ঞাসা করলে বলে, ‘শৌচাগার থেকে একটু আসছি’। তারপরে আর দেখা নেই কনের। টাকা- পয়সা নিয়ে চম্পট দেন ওই মহিলা।

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সীতাপুরের গোবিন্দপুর গ্রাম এলাকায়। প্রথম স্ত্রীর মৃত্যুর পর দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেছিলেন ওই গ্রামেরই বাসিন্দা কমলেশ (৪০)। পেশায় তিনি একজন চাষি। এক দালালের মাধ্যমে তার বিয়ে ঠিক হয়। বিয়ের জন্য ওই দালালকে নগদ ৩০ হাজার টাকাও দিয়েছেন বলে দাবি কমলেশের। গত শুক্রবার নির্ধারিত দিনে স্থানীয় একটি শিব মন্দিরে বিয়ের আসর বসেছিল। কমলেশ জানিয়েছেন, বিয়ের দিন তার পরিবারের লোকজন সেখানে উপস্থিত হয়। কিন্তু কনের বাড়ি থেকে উপস্থিত ছিলেন শুধুমাত্র কনের মা।

জানা গিয়েছে, বিয়ে শুরু হওয়ার কিছুক্ষণ পরই শৌচাগার যাওয়ার নাম করে উঠে যান কনে। বেশ কিছুক্ষণ কেটে গেলও তিনি না ফিরলে সন্দেহ হয় কমলেশের। দেখা যায়, কনে এবং তার মা উধাও! তিনি আরও জানান, উপহার হিসেবে তিনি কনেকে প্রচুর শাড়ি, প্রসাধনী এবং গয়না দিয়েছিলেন। বিয়ের সমস্ত খরচও তিনি বহন করছিলেন। কমলেশের কথায়, “প্রথম স্ত্রীর মৃত্যুর পর, নতুন করে আমি আমার পরিবার শুরু করতে চেয়েছিলাম। কিন্তু উল্টে প্রতারণার শিকার হয়ে আমি সর্বস্ব হারিয়ে ফেললাম। পুলিশ জানিয়েছে, এ বিষয়ে এখনও পর্যন্ত আমরা কোনও লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ দায়েরের পরই আমরা তদন্ত শুরু করবো। 

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশু-সহ ৯ জনের প্রাণহানি

বাবা-মা নেই, ভাইয়ের টাকায় চলত পড়াশোনা, শান্তিপুরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী নবম শ্রেণির ছাত্রী

সোমবার কলকাতার একাধিক রাস্তা বন্ধ, কোন কোন রুটে চলবে না গাড়ি, চোখ বুলিয়ে নিন…

‘নিরাপত্তার নিশ্চয়তা পেলেই বাংলাদেশে ফিরবেন’, জানালেন সাকিব আল হাসান

সাগরে নিম্নচাপের জের, শুক্র রাত থেকেই প্রবল বৃষ্টির পূর্বাভাস, জারি কমলা সতর্কতা

বিরাট স্বস্তি তামিলনাড়ু মুখ্যমন্ত্রী বিজয়ের! ডিভোর্সের মামলা তুলে নিলেন স্ত্রী সঙ্গীতা

তামিলনাড়ুতে চাকরির টোপ দিয়ে যুবতীকে বাংলাদেশে পাচার, তদন্তে কলকাতা পুলিশ

পাসপোর্ট-ভিসা ছাড়াই দার্জিলিং বেড়াতে গিয়ে গ্রেফতার ‘বাংলাদেশি’, ঠাঁই হল হোল্ডিং সেন্টারে

২ বছরের জন্য নির্বাসিত পাক ক্রিকেটার, সঙ্গে ১০ লাক জরিমানা, কোন অপরাধে?

তৃণমূলীদের দলে যোগদান করালেই ব্যবস্থা, হুঁশিয়ারি দিলীপের

যুবশ্রী-যুবসাথীর বদলে আসছে যুবশক্তি, কারা পাবেন ৩ হাজার টাকা?

পার্থ ভৌমিক গদ্দার! নৈহাটিজুড়ে পড়ল পোস্টার, চাঞ্চল্য

বিদেশি লিগে খেলছেন অজিঙ্কা রাহানে, কোন দলের হয়ে নামছেন নাইটদের প্রাক্তন অধিনায়ক?

‘পঞ্চায়েতে অতিরিক্ত কর বসানো হচ্ছে না’, বিভ্রান্তি দূর করে জানালেন দিলীপ