বিরাট স্বস্তি তামিলনাড়ু মুখ্যমন্ত্রী বিজয়ের! ডিভোর্সের মামলা তুলে নিলেন স্ত্রী সঙ্গীতা

তামিল মুখ্যমন্ত্রী বিজয়ের বিরুদ্ধে ডিভোর্সের মামলা প্রত্যাহার করে নিলেন স্ত্রী সোনালী সোর্নালিঙ্গম। পারিবারিক বিরোধে বিরাট স্বস্তি পেলেন অভিনেতা।

Share:

নিজস্ব প্রতিনিধি: তামিল মুখ্যমন্ত্রী বিজয়ের বিরুদ্ধে ডিভোর্সের মামলা প্রত্যাহার করে নিলেন স্ত্রী সোনালী সোর্নালিঙ্গম। পারিবারিক বিরোধে বিরাট স্বস্তি পেলেন অভিনেতা। বিপুল আসনে ভোটে জিতে তামিলনাড়ুতে সরকার গঠন করেছেন সুপারস্টার থালাপথি বিজয় এবং তাঁর দল টিভিকে। রাজনীতিতে ডেবিউ করেই রীতিমতো ছক্কা হাঁকিয়েছেন বিজয়। তবে অভিনয় বা রাজনীতি কেরিয়ারে সফল হলেও ব্যক্তিগত জীবন বিতর্কিত তাঁর। কয়েক মাস আগেই শোনা গিয়েছিল, স্বামীর বিরুদ্ধে চেন্নাইয়ের একটি পারিবারিক আদালতে ডিভোর্সের আবেদন করেছিলেন মুখ্যমন্ত্রীর স্ত্রী সঙ্গীতা। বিজয়ের সঙ্গে ২৭ বছরের সংসার শেষ করতে চলেছেন তিনি। তবে এই বিষয়ে প্রকাশ্যে কেউই মুখ খোলেননি।

তবে এখন শোনা যাচ্ছে, চেন্নাইয়ের চেঙ্গালপট্টুর একটি পারিবারিক আদালত থেকে বিজয়ের বিরুদ্ধে ডিভোর্সের মামলা প্রত্যাহার করে নিয়েছেন সঙ্গীতা। জানা গিয়েছে, আজ, শুক্রবার (৭ অগস্ট) এই মামলার শুনানি ছিল। যেখানে সঙ্গীতা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতে উপস্থিত হন। তখনই তিনি আদালতকে জানিয়ে দেন, তিনি আর মামলাটি চালিয়ে যেতে চাইছেন না। এরপরেই আদালত তাঁর আবেদনটি প্রত্যাহার হিসেবে খারিজ করে দিয়েছে। তবে এ বছর একাধিকবার বিজয় ও সঙ্গীতা ডিভোর্সের মামলা স্থগিত করা হয়েছিল। গত মাসের তাঁদের মামলার শুনানি থাকলেও কেউ আদালতে হাজির হননি। তাঁদের আইনজীবীরা জানিয়েছিলেন, সশরীরে আদালতে উপস্থিত হতে তাঁদের কিছু সমস্যা রয়েছে।

অবশেষ আজ, ভার্চুয়ালি আদালতে উপস্থিত হয়ে স্বামী বিজয়ের বিরুদ্ধে ডিভোর্সের মামলা প্রত্যাহার করে নিলেন সঙ্গীতা। ডিভোর্সের আবেদনে সঙ্গীতা অভিযোগ করেছিলেন যে, বিজয়ের অন্য মহিলার সঙ্গে পরকীয়ার সম্পর্ক রয়েছে। যা তিনি ২০২১ সালে জানতে পেরেছিলেন। বিজয় তাঁকে সম্পর্কটি শেষ করে দেওয়ার আশ্বাস দিলেও, তিনি তাঁর প্রতিশ্রুতি রাখতে পারেননি। তিনি এখনও পরকীয়ার সম্পর্কে রয়েছেন। যে কারণে বিজয় তাঁর সামাজিক ও পেশাগত জীবন থেকে সঙ্গীতাকে দূরে সরিয়ে দিয়েছেন। সঙ্গীতা আরও দাবি করেন যে, বিজয়ের সঙ্গে ওই মহিলার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার কারণে তিনি এবং তাঁদের দুই সন্তান জেসন সঞ্জয় ও দিব্যা সাশা বারবার অপমানিত হয়েছেন। বিজয়ের আচরণ এবং তাঁকে ঘিরে সোশ্যাল মিডিয়ার বিতর্কগুলো তার মারাত্মক মানসিক আঘাতের কারণ হয়েছে। তাদের বিয়েটি ভেঙে গিয়েছে, এখন তা কেবল কাগজে-কলমেই সীমাবদ্ধ।

তবে ভক্তদের অনুমান, অভিনেত্রী তৃষা কৃষ্ণনের সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন বিজয়।তাঁদের দুটিকে প্রায় একসঙ্গে একাধিক জায়গায় দেখা গিয়েছে। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার দিন সঙ্গীতা বা তাঁদের সন্তানদের অভিনেতার পাশে দেখা যায়নি। কিন্তু তৃষা হাজির ছিলেন। সব মিলিয়ে বিজয়ের সঙ্গে যখন তৃষার সম্পর্কের গুঞ্জন তুঙ্গে তখনই বিজয়ের বিরুদ্ধে ডিভোর্সের মামলা প্রত্যাহার করে নিলেন সঙ্গীতা।

সোমবার কলকাতার একাধিক রাস্তা বন্ধ, কোন কোন রুটে চলবে না গাড়ি, চোখ বুলিয়ে নিন…

‘নিরাপত্তার নিশ্চয়তা পেলেই বাংলাদেশে ফিরবেন’, জানালেন সাকিব আল হাসান

সাগরে নিম্নচাপের জের, শুক্র রাত থেকেই প্রবল বৃষ্টির পূর্বাভাস, জারি কমলা সতর্কতা

তামিলনাড়ুতে চাকরির টোপ দিয়ে যুবতীকে বাংলাদেশে পাচার, তদন্তে কলকাতা পুলিশ

পাসপোর্ট-ভিসা ছাড়াই দার্জিলিং বেড়াতে গিয়ে গ্রেফতার ‘বাংলাদেশি’, ঠাঁই হল হোল্ডিং সেন্টারে

পার্থ ভৌমিক গদ্দার! নৈহাটিজুড়ে পড়ল পোস্টার, চাঞ্চল্য

বিদেশি লিগে খেলছেন অজিঙ্কা রাহানে, কোন দলের হয়ে নামছেন নাইটদের প্রাক্তন অধিনায়ক?

২ বছরের জন্য নির্বাসিত পাক ক্রিকেটার, সঙ্গে ১০ লাক জরিমানা, কোন অপরাধে?

তৃণমূলীদের দলে যোগদান করালেই ব্যবস্থা, হুঁশিয়ারি দিলীপের

যুবশ্রী-যুবসাথীর বদলে আসছে যুবশক্তি, কারা পাবেন ৩ হাজার টাকা?

জোড়া ঘূর্ণাবর্তে ভিজবে বাংলা, দিনভর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়

‘পঞ্চায়েতে অতিরিক্ত কর বসানো হচ্ছে না’, বিভ্রান্তি দূর করে জানালেন দিলীপ

বিদেশি রেফারিদের যৌনসেবা দিয়ে ফল প্রভাবিত করার চেষ্টা, কাঠগড়ায় একাধিক ক্লাব

‘স্বাধীনতা সংগ্রামীরা গুলি খেয়েছেন, আর আপনার ডিমে ভয়,’ মহুয়াকে ভর্ৎসনা সুুপ্রিম কোর্টের