তামিলনাড়ুতে চাকরির টোপ দিয়ে যুবতীকে বাংলাদেশে পাচার, তদন্তে কলকাতা পুলিশ

তামিলনাড়ুতে চাকরি দেওয়ার টোপ দিয়ে এক যুবতীকে বাংলাদেশে পাচারের অভিযোগ। সেখানে যুবতীর উপর লাগাতার অত্যাচার।

Share:

নিজস্ব প্রতিনিধি: তামিলনাড়ুতে চাকরি দেওয়ার টোপ দিয়ে এক যুবতীকে বাংলাদেশে পাচারের অভিযোগ। সেখানে যুবতীর উপর লাগাতার অত্যাচার। শেষমেষ দুষ্কৃতীদের হাত থেকে পালাতে সক্ষম হন যুবতী। বর্তমানে তাঁকে বাংলাদেশের গোপালগঞ্জের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। যুবতী হাসপাতাল থেকে কলকাতায় ভাইয়ের কাছে ফোন করতেই বিষয়টি সামনে আসে। নির্যাতিতা তরুণীর ভাই ইতিমধ্যেই উত্তর কলকাতার শ্যামপুকুর থানায় অভিযোগ দায়ের করেছেন। এই ঘটনায় পুলিশ অপহরণ ও মানব পাচারের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

অভিযোগকারী যুবক জানিয়েছেন, তাঁর পৈতৃক ভিটে সন্দেশখালিতে। বর্তমানে তিনি কর্মসূত্রে কলকাতার গালিফ স্ট্রিটে থাকেন। তাঁর দিদির সন্দেশ খালিতে বিয়ে হলেও কয়েক মাস আগে শ্বশুরবাড়ি ছেড়ে তাঁর কাছে কলকাতায় চলে আসেন। বিভিন্ন জায়গায় কাজ খুঁজতে থাকেন। তখনই সোশ্যাল মিডিয়ায় এক ব্যক্তির সঙ্গে পরিচয় হয় দিদির। সে তাঁকে তামিলনাড়ুতে মোটা টাকার বেতনের চাকরির টোপ দেয়। ব্যক্তির প্রলোভনে পা দিয়ে ১ জুলাই কলকাতা ছাড়েন দিদি। এরপর থেকে দিদির সঙ্গে আর যোগাযোগ করতে পারেননি তাঁর পরিবার।

অভিযোগকারী ভাই পুলিশকে আরও জানিয়েছেন, গত ১৮ জুলাই বাংলাদেশের লামিয়া আখতার নামে একজন মহিলার ফোন আসে তাঁর মোবাইলে। ফোনে তিনি দিদির কন্ঠ শুনেই চিনতে পারেন। তখনই ওই যুবতী জানান, তামিলনাড়ুর বদলে তাঁকে চোরাপথে বাংলাদেশের নিয়ে যাওয়া হয়েছিল। সেখানেই তাঁর উপর অত্যাচার চালায় অপহরণকারীরা। তিনি কোনও মতে তাঁদের হাত থেকে পালিয়ে বাঁচে। আহত অবস্থায় তাঁকে গোপালগঞ্জের একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। হাসপাতাল ওই মহিলার ফোন থেকে তিনি ভাইকে ফোন করেন। ৩ মিনিট কথা হয় তাঁদের। তবে এরপর থেকে আর ওই যুবতীর সঙ্গে যোগাযোগ করতে পারেননি পরিবার। তাই বাধ্য হয় যুবক শ্যামপুকুর থানায় দিদির মিসিং ডায়েরি করেছেন। বর্তমানে বিদেশমন্ত্রকের মাধ্যমে বাংলাদেশ পুলিশের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। গোপালগঞ্জের হাসপাতালেও খোঁজ নেওয়া হচ্ছে। আর ওই নারী পাচারকারী চক্রের খোঁজ শুরু করেছে পুলিশ।

সাগরে নিম্নচাপের জের, শুক্র রাত থেকেই প্রবল বৃষ্টির পূর্বাভাস, জারি কমলা সতর্কতা

বিরাট স্বস্তি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের, ডিভোর্সের মামলা প্রত্যাহার করলেন স্ত্রী সঙ্গীতা

পাসপোর্ট-ভিসা ছাড়াই দার্জিলিং বেড়াতে গিয়ে গ্রেফতার ‘বাংলাদেশি’, ঠাঁই হল হোল্ডিং সেন্টারে

পার্থ ভৌমিক গদ্দার! নৈহাটিজুড়ে পড়ল পোস্টার, চাঞ্চল্য

বিদেশি লিগে খেলছেন অজিঙ্কা রাহানে, কোন দলের হয়ে নামছেন নাইটদের প্রাক্তন অধিনায়ক?

২ বছরের জন্য নির্বাসিত পাক ক্রিকেটার, সঙ্গে ১০ লাক জরিমানা, কোন অপরাধে?

নায়ক হওয়ার স্বপ্নে ঘরছাড়া, ৩৫ বছর পর বাড়ি ফিরলেন নদিয়ার ‘নিখোঁজ’ যুবক

ক্লাবে টিভি দেখা নিয়ে বিবাদ, বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে খুন, চাঞ্চল্য গোপালনগরে

তৃণমূলীদের দলে যোগদান করালেই ব্যবস্থা, হুঁশিয়ারি দিলীপের

যুবশ্রী-যুবসাথীর বদলে আসছে যুবশক্তি, কারা পাবেন ৩ হাজার টাকা?

জোড়া ঘূর্ণাবর্তে ভিজবে বাংলা, দিনভর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়

‘পঞ্চায়েতে অতিরিক্ত কর বসানো হচ্ছে না’, বিভ্রান্তি দূর করে জানালেন দিলীপ

বিদেশি রেফারিদের যৌনসেবা দিয়ে ফল প্রভাবিত করার চেষ্টা, কাঠগড়ায় একাধিক ক্লাব

‘স্বাধীনতা সংগ্রামীরা গুলি খেয়েছেন, আর আপনার ডিমে ভয়,’ মহুয়াকে ভর্ৎসনা সুুপ্রিম কোর্টের