ঝাড়খণ্ডের বিধানসভা অভিযানে ধুন্ধুমার কাণ্ড, ৬০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করল পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ ঘিরে ঝাড়খণ্ডে পড়ুয়াদের আন্দোলন ঘিরে উত্তেজনা ক্রমেই বাড়ছে। বিধানসভা অভিযানের পর এবার ৬০০ আন্দোলনকারীর বিরুদ্ধে মামলা করল রাঁচি পুলিশ। তাঁদের মধ্যে ১০০ জনের নাম এফআইআরে উল্লেখ রয়েছে। বাকি ৫০০ জনকে অজ্ঞাতপরিচয় দেখিয়ে মামলা করা হয়েছে।

রাঁচির জয়পাল সিং মুণ্ডা স্টেডিয়ামে গত ২০ দিন ধরে অবস্থান করছেন পড়ুয়ারা। ‘জেপিএসসি-জেএসএসসি রিফর্মস মঞ্চ’-এর ব্যানারে তাঁদের দাবি, নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। অনিয়মের অভিযোগ ওঠা কয়েকটি পরীক্ষা বাতিল করতে হবে। পাশাপাশি গোটা ঘটনায় সিবিআই তদন্ত অথবা ঝাড়খণ্ডের বাইরের অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে তদন্ত কমিটি গঠনের দাবিও জানিয়েছেন তাঁরা।সোমবার বিধানসভা অভিযানে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠি, জলকামান ও কাঁদানে গ্যাস ব্যবহার করে বলে অভিযোগ। পুলিশি পদক্ষেপের প্রতিবাদে পরে রাজ্য জুড়ে বন্ধ ডাকে বিজেপি। এই পরিস্থিতিতে আন্দোলনকে ঘিরে রাজনৈতিক চাপও বাড়ছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী রঘুবর দাস জানিয়েছেন, এক সপ্তাহের মধ্যে সিবিআই তদন্তের দাবি না মানলে তিনি অনশনে বসবেন। ২০২৪ সালের আবগারি দফতরের কনস্টেবল নিয়োগের শারীরিক পরীক্ষায় মৃত ১৯ জনের পরিবারের জন্য এক কোটি টাকা করে ক্ষতিপূরণও দাবি করেছেন তিনি।

আরও পড়ুনঃ ঐতিহাসিক, লোকসভার অধিবেশন চলাকালীন বেজে উঠল বন্দেমাতরম, গাইলেন মোদি-রাহুল

অন্যদিকে, তদন্তে গঠিত সিটের বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছে এবিভিপি। সংগঠনটির দাবি, সিটের সদস্যপদ বার বার বদলানো হয়েছে। এ নিয়ে রাজ্য জুড়ে ১২০০-র বেশি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনের ডাক দিয়েছে তারা। আন্দোলনের মধ্যে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন জেএলকেএম নেতা দেবেন্দ্রনাথ মাহাতোও প্রতিবাদস্থলে ফেরার অনুমতি চেয়েছেন। চার পড়ুয়াও অনশন করতে গিয়ে হাসপাতালে চিকিৎসাধীন। সরকারের সঙ্গে পড়ুয়া প্রতিনিধিদের ছ’দফা বৈঠক হলেও কাটেনি অচলাবস্থা। মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন অবশ্য নিয়োগ পরীক্ষা সংস্কারে সরকারের দায়বদ্ধতার কথা জানিয়েছেন। ১৪তম জেপিএসসি পরীক্ষা বাতিলের আশ্বাসও দিয়েছেন তিনি। তাঁর অভিযোগ, বিজেপি পড়ুয়াদের আন্দোলনকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে। অন্যদিকে, বিজেপির পাল্টা দাবি, আন্দোলন দমিয়ে রাখতে চাইছে সোরেন সরকার।

নার্সের রহস্যমৃত্যু: এনআরএস হাসপাতালে মৃত স্ত্রীর ময়নাতদন্ত করাতে চাইছেন না স্বামী, কেন?

আর জি কর কাণ্ডে ওড়িশা থেকে গ্রেফতার প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ

আয় বহির্ভূত সম্পত্তি মামলায় এলাহাবাদ হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রাহুল

ঠাকুরবাড়ির মাংসের দই বড়া, একবার খেলেই মুখে লেগে থাকবে আজীবন!

নিজের অ্যাপে ‘জামা খুললেই’ মিলত লাখ লাখ টাকা! দশম শ্রেণি পাশ যুবকের কাণ্ড দেখে তাজ্জব পুলিশ

‘স্বপ্নে ভাইয়ের সঙ্গে কথা বলি, ধোনির উপর ক্ষুব্ধ আমার পরিবার’, বিস্ফোরক সুশান্তের দিদি

বর্ষার দুপুরে পাত পেড়ে খান ‘এঁচোড়ের খিচুড়ি’, রইল সহজ রেসিপি

ঐতিহাসিক, লোকসভার অধিবেশন চলাকালীন বেজে উঠল বন্দেমাতরম, গাইলেন মোদি-রাহুল

নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্য, অনন্ত মহারাজের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত পদক্ষেপের আর্জিতে না সুপ্রিম কোর্টের

লালকেল্লায় বিস্ফোরণের সঙ্গে জড়িত আল কায়দা! চাঞ্চল্যকর রিপোর্ট রাষ্ট্রসংঘের

একই পরিবারের ২ মহিলা কি পাবেন ৩০০০ টাকা? অন্নপূর্ণা যোজনার নতুন গাইডলাইনে বড় বদল

প্রেশার কুকার দিয়ে মাথায় আঘাত! বাথটাবে ডুবিয়ে স্ত্রীকে হত্যা, ভয়ানক কাণ্ড ঘটালেন শিক্ষক

নেতাজিকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগ, গ্রেফতার অনন্ত মহারাজ ঘনিষ্ঠ

‘বিয়ার খেতে চাইলে খান, তবে…’, খেলোয়াড়দের জন্য রাতের নিয়ম শিথিল করলেন জো রুট