আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ইস্যু হওয়ার ১০ বছর আধার সংশোধন বাধ্যতামূলক করল কেন্দ্র

নিজস্ব প্রতিনিধি : আধার কার্ড সংক্রান্ত বিধি সংশোধন করল কেন্দ্রীয় সরকার।সরকার জানাল, আধার কার্ড ইস্যু হওয়ার ১০ বছর পূর্ণ হলে আধার ধারকদের অন্তত একবার তা আপডেট করতে হবে। এর আগে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (ইউআইডিএআই) এই একই অনুরোধ জানিয়েছিল। তবে এবার একেবারে নিয়ম বদলে দিল কেন্দ্র। এর ফলে সাধারণ মানুষরা ফের ভোগান্তির মুখে পড়তে পারেন।

আধার কার্ড যেদিন থেকে তালিকাভুক্ত করা হয়েছে, তার দশ বছরের মধ্যে সংশ্লিষ্ট নথি দিয়ে কার্ড আপডেট করতে হবে বলে জানাল কেন্দ্র। অনলাইনে বা আধার কেন্দ্রে গিয়ে আধার কার্ডের তথ্য আপডেট করানো যাবে। প্রতি দশবছরই এই কাজ করতে হবে। সরকরি সুযোগ সুবিধা পেতে হলে সবাইকে অবশ্যই তাঁদের আধার তথ্য আপডেট করতে হবে। আধার কার্ড আপডেট করা না থাকলে সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন সেই নাগরিক। এর আগে শুধুমাত্র ৫ থেকে ১০ বছর বয়সে যারা আধার কার্ড পেত, তাদের কার্ড এবং তথ্য আপডেট করা আবশ্যক ছিল। তবে এবার থেকে সাধারণ মানুষকে ১০ বছর অন্তর নিজেদের আধার কার্ডের তথ্য আপডেট করতে বলল কেন্দ্র। 

আধার সেলফ সার্ভিস আপডেট পোর্টালে গিয়ে আধারের তথ্য আপডেট করা যাবে। এর জন্য ssup.uidai.gov.in/ssup-এর ওয়েবসাইটে যেতে হবে। পরে ‘প্রোসিড টু আপডেট’ বিকল্পটি বেছে নিন। এখানে আধার নম্বর এবং ক্যাপচা দিয়ে এগিয়ে যান। রেজিস্ট্রেশন নম্বর দিলে ওটিপি আসবে। তা বসিয়ে লগ ইন করুন। ভাষা, লিঙ্গ, ঠিকানা, মেইল, নাম, জন্ম তারিখ, ঠিকানা সবকিছুই এখানে আপডেট করা যাবে। যে জিনিসটি আপডেট করতে চান, সেটিকে সিলেক্ট করে পরবর্তী আপডেট করতে হবে। তবে গ্রামের অশিক্ষিত বা স্বল্প শিক্ষিত মানুষরা এর ফলে সমস্যায় পড়তে পারেন। সাইবার ক্যাফের মালিকরা মোটা টাকা মুনাফা করতে পারেন। 

Published by:

Share Link:

More Releted News:

লক্ষ ফলোয়ার্স থাকা ইনফ্লুয়েন্সার স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী, হাড়হিম ঘটনা

তামিলনাডুতে ফের বাজিমাত স্ট্যালিনের, দাগ কেটেছেন বিজয়-ও, বলছে বুথফেরত সমীক্ষা

ঈশ্বরের আপন দেশে পালাবদল, সিপিএমকে হটিয়ে ক্ষমতায় ফিরছে কংগ্রেস

অসমে ৮৮-১০০ আসনে জিতে ফের ফিরছে বিজেপি সরকার, আভাস বুথফেরত সমীক্ষায়

দিল্লি পুরসভার মেয়র পদ দখল বিজেপির, ভোটে গরহাজির আপ কাউন্সিলররা

‘প্রকৃতি ও আদিবাসীদের বিরুদ্ধে অপরাধ’, কেন্দ্রের গ্রেট নিকোবর প্রকল্প নিয়ে সরব রাহুল গান্ধি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ