চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মুহূর্তেই ভোলবদল, অখিলেশের হাত ধরছেন না ‘রাবণ’

নিজস্ব প্রতিনিধি: মুহূর্তের মধ্যে নিজের অবস্থান বদলে ফেললেন ভীম সেনা প্রধান চন্দ্রশেখর আজাদ। শনিবার সকালেই তিনি জানিয়েছিলেন উত্তরপ্রদেশের ভোটে অখিলেশের সঙ্গে জোট বেঁধে বিজেপির সঙ্গে লড়াই করবেন। কিন্তু আচমকাই একক ভাবে সাংবাদিক সম্মেলন করে চন্দ্রশেখর জানান, সেই পথে হাঁটছেন না তিনি। রাজনৈতিক মহলের ধারণা, জাতপাতের রাজনীতিতে অখিলেশের ফাঁদা জালে পা দিতে চাইছেন না ভীম সেনা প্রধান। তাই আগেভাগেই নিজের অবস্থান স্পষ্ট করেছেন চন্দ্রশেখর। কিন্তু জোট যত নাই করেন তাহলে সকালেই ঢাকধোল পিটিয়ে জানালেন কেন জোটের কথা?

সাংবাদিক সম্মেলন করে চন্দ্রশেখর বলেছেন, ‘দীর্ঘ ছ’মাস ধরেই সপার সঙ্গে যোগাযোগ রাখছি। আমার আমার সম্প্রদায়ের মানুষদের জন্যই লড়াই। গত দু’দিন ধরে লখনৌতে আলোচনা চালাচ্ছি অখিলেশের সঙ্গে কিন্তু কোথাও মনে হয়েছে ওনার দলিত সমাজের প্রতি অবহেলা রয়েছে। তাই ওনার সঙ্গে জোট বাঁধার কোনও রাস্তায় যেতে চাইছি না। উনি আমাকে অপমান করেছেন। ওনার উপর সবকিছুই ছেড়ে দিয়েছিলাম। আমার সমাজের মানুষেরা ভয়ে রয়েছে, অখিলেশ যদি কোনও ক্ষতি করে। দলিত নেতাদের নিজের দলে টেনে আমার অস্তিত্ব বিপন্ন করে দেয়? তাই আমার লড়াই বিজেপির বিরুদ্ধে জারি থাকবে। কিন্তু ভোটের ময়দানে একাই লড়ব। অখিলেশ আমার বড় ভাইয়ের মত। ওনার বাড়ি গিয়েছিলাম জোটের কথা যৌথভাবে জানাব বলেই। কিন্তু উনি আমার বিশ্বাসের মর্যাদা রাখেন নি।’

Published by:

Share Link:

More Releted News:

বন্ধ ঘর থেকে উদ্ধার স্বামী-স্ত্রী ও ৩ বছরের কন্যার দেহ, নেপথ্যে কোন কারণ?

ছত্তিশগড়ে ভেঙে পড়ল ব্যক্তিগত বিমান, বহু মানুষের মৃত্যুর আশঙ্কা

থালাপতি’র ডুপ্লিকেটেই জমছে প্রচার! কলাথুরে নজর কাড়ছেন বিজয় মাধি

উত্তর জাপানে ৭.৪ মাত্রার ভূমিকম্প, জারি সুনামি সতর্কতা

মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি, ৪ ঘন্টা ঘুরপাক খেতেই আতঙ্কে চোখে জল যাত্রীদের

জম্মু-কাশ্মীরে ভয়াবহ বাস দুর্ঘটনা! মৃত ১০, আহত একাধিক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ