চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জনসভায় আচমকাই গীতা ও বেদ পাঠ করলেন কংগ্রেসের সংখ্যালঘু নেতা

নিজস্ব প্রতিনিধি: হাতে আর মাত্র কয়েকটা মাস। তারপরেই বেজে যাবে উত্তরপ্রদেশের ভোটের দামামা। তাই আদা জল খেয়ে মাঠে নেমেছে উত্তরপ্রদেশের সমস্ত রাজনৈতিক দল। বিধানসভা নির্বাচনে জিততে মরিয়া সবদলই। তাই বিভিন্ন দলের বিভিন্ন কর্মসূচী দেখতে পাচ্ছে সাধারণ মানুষ। তেমনই এক কর্মসূচীতে জনসভার মাঝেই বক্তৃতা দেওয়ার জায়গায় গীতার শ্লোক ও বেদ পাঠ করলেন উত্তরপ্রদেশের কংগ্রেস নেতা নাসিমউদ্দিন সিদ্দিকি। সংখ্যালঘু হলেও হিন্দু ধর্মগ্রন্থ পড়ে ধর্মীয় ভেদাভেদ ঘোচানোর চেষ্টা করেছেন তিনি। এর সঙ্গেই উত্তরপ্রদেশে যে জাতপাতের রাজনীতি চলছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সৌজন্যে তার বিরুদ্ধেও আওয়াজ তুললেন তিনি।

আগামী বছরের নির্বাচনের কথা মাথায় রেখেই উত্তরপ্রদেশে বিশেষ কর্মসূচী গ্রহণ করেছে কংগ্রেস। ‘প্রতিজ্ঞা যাত্রা’ নামের এই কর্মসূচীতেই বৃহস্পতিবার এক জনসভায় গীতার শ্লোক ও বেদ পাঠ করেছেন কংগ্রেস নেতা নাসিমউদ্দিন। তিনি জানিয়েছেন, ‘নির্বাচন এলেই বিজেপি হিন্দু-মুসলিমের ভেদাভেদ করে। ধর্মের ভিত্তিতে আলাদা করে, বলে এই ব্যক্তি পাকিস্তানি আর ওই ব্যক্তি হিন্দুস্তানি। কিন্তু উত্তরপ্রদেশের দুই গ্রাম বান্দা ও চিত্রকূটে এই বিষয়ে কোনও প্রভাব পড়েনি। হিন্দুরা গণেশ পুজো করে শুভ কাজ শুরু করে। আমরাও আজ আমাদের এই কর্মসূচীতে ভগবান গণেশের বন্দনা করব।’ এই বলেই গণেশের বন্দনা করতে থাকেন কংগ্রেসের সংখ্যালঘু নেতা।

তিনি এও জানান, ‘বিজেপি কথায় কথায় হিন্দু-মুসলিম ভেদাভেদ করে। আরে কীসের হিন্দু-মুসলিম, আমরা সবাই প্রথমে মানুষ। ধর্মের ভিত্তিতে ভেদাভেদ করেনা কংগ্রেস এটা বিজেপির কাজ।’

Published by:

Share Link:

More Releted News:

বন্ধ ঘর থেকে উদ্ধার স্বামী-স্ত্রী ও ৩ বছরের কন্যার দেহ, নেপথ্যে কোন কারণ?

ছত্তিশগড়ে ভেঙে পড়ল ব্যক্তিগত বিমান, বহু মানুষের মৃত্যুর আশঙ্কা

থালাপতি’র ডুপ্লিকেটেই জমছে প্রচার! কলাথুরে নজর কাড়ছেন বিজয় মাধি

উত্তর জাপানে ৭.৪ মাত্রার ভূমিকম্প, জারি সুনামি সতর্কতা

মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি, ৪ ঘন্টা ঘুরপাক খেতেই আতঙ্কে চোখে জল যাত্রীদের

জম্মু-কাশ্মীরে ভয়াবহ বাস দুর্ঘটনা! মৃত ১০, আহত একাধিক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ