হিমাচলে পালাবদল, মসনদে বসতে চলেছে কংগ্রেস

গত বিধানসভা আসনে কংগ্রেস জয়ী হয়েছিল ৫৬ টি আসনে

Share:

নিজস্ব প্রতিনিধি, সিমলা: হিমাচলে ‘হাতসাফাই’। রাজ্যপাটে বসতে চলেছে কংগ্রেস। ভোটগণনার ফল তেমনই ইঙ্গিত দিচ্ছে। দুপুর পৌনে দুটোয় পাওয়া খবর অনুসারে, কংগ্রেস এগিয়ে ৪০টি আসনে। ২৫টি আসনে এগিয়ে বিজেপি।ওই রাজ্যে প্রার্থী দিয়েছিল আম আদমি পার্টি। তারা একটি আসনেও জয়ী হতে পারেনি। অন্যান্য তিন।

গত বিধানসভা আসনে কংগ্রেস জয়ী হয়েছিল ৫৬ টি আসনে। ৬৮টি আসনে দখল করে ক্ষমতায় আসীন হয় বিজেপি। ছয়টি আসন দখল করে নির্দল। গতবারের বিধানসভা আসনের নিরিখে এবারের বিধানসভা ভোটে কংগ্রেসের ফল যে অনেকটাই ভালো, তা নিয়ে কোনও সন্দেহ নেই। গত বিধানসভা নির্বাচনে কংগ্রেসের ভোটের হার ছিল ২৭.৩২ শতাংশ। ভারতীয় জনতা পার্টির ভোটের হার ছিল ৪৯.০১ শতাংশ। শেষ বিধানসভা নির্বাচনের নিরিখে কংগ্রেস একদিকে যেমন আসন বাড়িয়ে নিতে সক্ষম হয়েছে, পাশাপাশি শতাংশের নিরিখেও ভোটবৃদ্ধির হার উল্লেখযোগ্য।  

হিমাচলপ্রদেশ ও গুজরাত বিধানসভা ভোটের আগে বেশ কয়েকটি রাজ্যে হয়েছিল বিধানসভা নির্বাচন। বিগত সেই নির্বাচনে কংগ্রেসের ফলাফল একেবারেই সন্তোষজনক নয়। একসময় যে পঞ্জাব কংগ্রেসের দখলে ছিল, সেই পঞ্জাব তাদের হাতছাড়া হয়েছে। স্বাভাবিকভাবেই হিমাচল বিধানসভার ফলাফলে চাঙ্গা কংগ্রেস শিবির। আর এই পালাবদল ঘটতে চলেছে এমন সময়ে যখন রাহুলের ভারত জোড়ো যাত্রা মধ্যগগনে।

দলীয় সূত্রে খবর, হিমাচলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন দলের বেশ কয়েকজন শীর্ষনেতা। বিধায়ক বেচা-কেনার আশঙ্কায় কংগ্রেস জয়ী বিধায়কদের রিসর্টে রাখার সিদ্ধান্ত নিয়েছে।

 #assemblyelection2022

আরও পড়ুন বিশ্বের সর্বোচ্চ বুথ হিমাচলে, ভোটার মাত্র ৫২ জন

নির্জলা একাদশী ২৪ না ২৫ জুন? জেনে নিন শুভ সময় ও উপবাস ভাঙার সময়

জলের মতো টাকা খরচ হচ্ছে? সিঁড়ির নিচ থেকে এই জিনিস সরিয়ে দিন

আজকের রাশিফল: আঘাত পাওয়ার সম্ভাবনা বৃষ রাশির জাতকদের, কর্মক্ষেত্রে উন্নতি কাদের?

দক্ষিণেশ্বরে মদন মিত্রের গাড়িতে হামলার অভিযোগ! ছোড়া হল ডিম

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ