অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে হামলাকারীদের সংবর্ধিত করল বিজেপি

গত ৩০ মার্চ আচমকাই ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবি নিয়ে মন্তব্যের জেরে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে চড়াও হয়েছিলেন দিল্লি বিজেপির শ’দুয়েক সমর্থক।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কথায় বলে, ‘লজ্জা, ঘৃণা,  ভয়/ তিন থাকতে রাজনীতি নয়।’ শুক্রবার ফের একবার তা বুঝিয়ে দিলেন দিল্লির বিজেপি সভাপতি অধেশ কুমার গুপ্তা। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে যাঁরা ভাঙচুর চালিয়েছিলেন সেই হামলাকারীদের সংবর্ধিত করলেন। ওই ঘটনা নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে। আম আদমি পার্টির সাধারণ সম্পাদক তথা রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং কটাক্ষের সুরে বলেছেন, ‘বিজেপি যে সত্যিই সমাজবিরোধীদের আখড়া হয়ে উঠেছে ফের তা প্রমাণিত হল।’

গত ৩০ মার্চ আচমকাই ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবি নিয়ে মন্তব্যের জেরে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে চড়াও হয়েছিলেন দিল্লি বিজেপির শ’দুয়েক সমর্থক। মুখ্যমন্ত্রীর ঘরের বাইরে বিক্ষোভ দেখানোর সময়ে আচমকাই ভাঙচুর শুরু করে দেন বিক্ষোভকারীরা। কেজরিওয়ালের বাড়ির বাইরে নিরাপত্তার জন্য লাগানো সিসিটিভি ক্যামেরা ভাঙচুরের পাশাপাশি ব্যারিকেড ভেঙে ফেলেন। খোদ দেশের রাজধানীতে মুখ্যমন্ত্রীর বাড়িতে হামলার ঘটনা নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে ওঠে। আপের পক্ষ থেকে অভিযোগ করা হয়, মুখ্যমন্ত্রীকে খুন করানোর উদ্দেশেই ওই হামলা চালানো হয়েছে।

ঘটনার তদন্তে নেমে হামলায় যুক্ত থাকার অপরাধে আট বিজেপি সমর্থককে গ্রেফতার করে দিল্লি পুলিশ। যদিও ধৃতদের জামিন মঞ্জুর করেছে দিল্লির এক আদালত। জামিন মঞ্জুর করতে গিয়ে বিচারক বলেছিলেন, ‘তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাউকে হাজতে পুরে রাখার প্রয়োজন নেই।’

তিস্তা নদী তীরবর্তী এলাকায় বন্যার লাল সর্তকতা জারি,ডুয়ার্সের হলংয়ে অস্থায়ী সেতু ভেসে গেল

‘৪০ কোটির বিনিময়ে মমতার সঙ্গে গদ্দারি!’, বিতর্কিত মন্তব্যের জন্য মহুয়ার বিরুদ্ধে মামলার পথে কাকলিরা

উত্তরে মহাদুর্যোগ চলবে, দক্ষিণে কমলা ও হলুদ সর্তকতা জারি

পরীমণির সঙ্গে সম্পর্ক ঘুচিয়ে বিয়ে করছেন শেখ সাদী, পাত্রী কে?

‘মা বাঁচাও’, বেওয়ারিশ গরুর বেপরোয়া হামলা থেকে বাঁচতে আর্ত চিৎকার শিশুর

ময়নাগুড়িতে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা ঘোষণা শুভেন্দুর

মেসিদের প্রিয় খাবার তৈরিতে আর্জেন্টিনা থেকে আমেরিকায় গেল ৫০০ কেজি গরুর মাংস

জব কার্ড ফেরত এবং প্রাপ্য টাকার দাবিতে সুপারভাইজারের বাড়িতে ঝাঁটা নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

রাজমিস্ত্রির কাজে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, শোকস্তব্ধ মানিকনগর

মসজিদের ভিতরে ৫ বছরের শিশুকে ধর্ষণ, পুলিশের জালে পাষণ্ড ইমাম

শেষ রক্ষা হল না, বাথরুমের গোপন সুড়ঙ্গ থেকে নায়িকা ববির স্বামীকে পাকড়াও করল পুলিশ