৩২ সপ্তাহের মাথায়  গর্ভপাতের অনুমতি খারিজ দিল্লি হাইকোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গর্ভপাত নিয়ে এবার বড় মন্তব্য করল দিল্লি আদালত। বৃহস্পতিবার দিল্লি হাইকোর্ট ২০ বছর বয়সী এক অবিবাহিত মহিলাকে তার ৩২ সপ্তাহের গর্ভপাতের অনুমতি নির্দেশ দেয়নি। আদালতের তরফে জানান হয়েছে  ৩২ সপ্তাহে  ভ্রূণ “সম্পূর্ণ কার্যকর” তাই এটি হত্যা করা যাবে না। মেডিক্যাল টার্মিনেশন অফ প্রেগন্যান্সি (এমটিপি) অ্যাক্ট অনুযায়ী ভ্রূণের গর্ভপাত সর্বোচ্চ ২৪ সপ্তাহ হতে পারে। কারণ, সেই সময় ভ্রূণ সম্পূর্ণ কার্যকর হয়না। তাই ২৪ সপ্তাহ পর্যন্ত ভ্রূণ নষ্ট করা যাবে।

এদিন দিল্লি হাইকোর্টের বিচাপতি বলেছেন, ৩২ সপ্তাহে গর্ভপাতের অনুমতি দেওয়া হবে না। রিপোর্টে ভ্রূণের কোনও অস্বাভাবিকতা দেখতে পাচ্ছি না। তাই এই অনুমতি খারিজ। অন্যদিকে মহিলার আইনজীবী অমিত মিশ্র জানিয়েছেন, ২৫ জানুয়ারি তিনি বিষয়টি জানতে পারে যে তিনি অন্তঃসত্ত্বা। সেই সময় তাঁর  ৩২ সপ্তাহ চলছিল। আইনজীবী আরও বলেন, যেহেতু তিনি সন্তান ধারণ করার মতো অবস্থায় ছিলেন না, তাই গর্ভপাত করানোর জন্য তিনি চিকিৎসকদের সাথে পরামর্শ করেছিলেন । কিন্তু মেডিক্যাল টার্মিনেশন অফ প্রেগন্যান্সি (এমটিপি) আইনে অনুমোদিত ২৪ সপ্তাহের সময়সীমা অতিক্রম হওয়ায় তারা তা প্রত্যাখ্যান করেছিলেন।  

এছাড়াও ওই মহিলার আইনজীবী বলেন, তার পরিবারের কেউ তার গর্ভাবস্থা সম্পর্কে জানত না । যেহেতু তিনি অবিবাহিত ছিলেন, তাই তার মামলাটি এমটিপির জন্য বিবেচনা করা উচিত। দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসকে (এআইআইএমএস) ভ্রূণের শারীরিক অবস্থা কেমন  তা খতিয়ে দেখার জন্য আদালতের কাছে আর্জি জানান ওই মহিলা। কিন্তু বৃহস্পতিবার  আদালত সেই আবেদন বিবেচনা করতে অস্বীকৃতি জানান।

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিশ্ব পরিবেশ দিবসে মা-বাবার সমাধিস্থলে চারা রোপণ করলেন মন্ত্রী রাজেশ মাহাতো

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের