২০ নভেম্বর পর্যন্ত ইডির জেরা থেকে রক্ষাকবচ কেসিআর কন্যার

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের কন্যা কে কবিতাকে আগামী ২০ নভেম্বর পর্যন্ত তলব করতে পারবে না ইডি। মঙ্গলবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে এমনই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কিষেণ কাউল ও বিচারপতি সুধাংশু ধুলিয়ার ডিভিশন বেঞ্চ। ওই নির্দেশের পরেই ইডির আইনজীবী এসভি রাজু শীর্ষ আদালতকে জানান, দিল্লি আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় বিরক্ত করা হবে না ভারত রাষ্ট্র সমিতির নেত্রী কে কবিতাকে।

দিল্লি আবগারি নীতি কেলেঙ্কারিতে প্রথম থেকেই নাম জড়িয়েছিল তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর মেয়ে কে কবিতার। বেশ কয়েকবার ইডি জেরারও সম্মুখীন হয়েছিলেন তিনি। এমনকি প্রথম চার্জশিটে নাম থাকা সত্বেও রহস্যজনকভাবে দ্বিতীয় চার্জশিট থেকে নাম বাদ গিয়েছিল কেসিআর কন্যার। তার পরেই চর্চা শুরু হয়েছিল, আসন্ন বিধানসভা ভোটে তেলেঙ্গানায় গোপন বোঝাপড়ায় যেতে পারে রাজ্যের শাসকদল বিআরএস ও বিজেপি।  কংগ্রেসকে ঠেকাতেই এক মঞ্চে আসতে পারে দুই দল। যদিও ইদানিং ফের বিজেপির বিরুদ্ধে সুর চড়াতে শোনা গিয়েছে তেলেঙ্গানার শাসকদলের নেতা-নেত্রীদের।

গত ১৪ সেপ্টেম্বর আচমকাই ফের কবিতাকে তলব করে ইডি। পরের দিন শুক্রবারই তদন্তকারীদের সামনে হাজিরার নির্দেশ দেওয়া হয়। ওই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর কন্যা। গ্রেফতারি এড়াতে আগাম জামিনের আর্জিও জানান। ওই মামলার শুনানিতে্ই ইডির পক্ষ থেকে জানানো হয়, আপাতত জেরার জন্য তলব করা হচ্ছে না কে কবিতাকে। এদিন মামলার শুনানিতে বিচারপতি সঞ্জয় কিষেন কাউল এবং বিচারপতি সুধাংশু ধুলিয়া ইডি’র আইনজীবী এস ভি রাজুর উদ্দেশে বলেন, ‘আগামী ২০ নভেম্বর মামলার পরবর্তী শুনানি। ওই দিন পর্যন্ত যেন কে কবিতাকে জেরার জন্য তলব না করা হয়।’

দুবাইয়ে গ্রেফতার হাসিনা ঘনিষ্ঠ বাংলাদেশের প্রাক্তন পুলিশ প্রধান বেনজীর আহমেদ

দিল্লিতে পৌছেই ডিগবাজি নিয়ে মুখ খুললেন সায়নী, যা বললেন শুনলে চমকে যাবেন

অঙ্গনওয়াড়ি কর্মীর চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ৬৫ হাজার টাকা প্রতারণা, তদন্তে পুলিশ

তৃণমূলের পর ফের ভাঙছে উদ্ধবের শিবসেনা! জরুরি বৈঠক ডাকলেন বাল ঠাকরের পুত্র

‘মহিলাদের ব্যাপারেও তাঁর পছন্দ দারুণ’, আমিরের তৃতীয় বিয়ে নিয়ে ‘মশকরা’ কাজলের

গান শোনাতে ওপার বাংলায় যাচ্ছেন অনুপম রায়, কোথায় অনুষ্ঠান

বারাকপুর থেকে ৩ টি নতুন বাস রুট চালুর কথা ঘোষণা পরিবহণ মন্ত্রীর

অস্ত্র আইনে গ্রেফতার বেলেঘাটার ‘ত্রাস’ রাজু নস্করের ৪ শাগরেদ

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

পুকুরে জাল ফেলতেই মাছের বদলে উঠল আগ্নেয়াস্ত্র! চাঞ্চল্য হাবড়ায়

গরম ভাতে মুখের স্বাদ বদলাবে এক নিমেষেই! সহজে বানিয়ে নিন চিংড়ি পাট শাক ভাজা

স্বামীকে ছাড়তে নারাজ, পুলিশের সামনে মেয়েকে কুপিয়ে খুন করল পাষণ্ড বাবা