অসুস্থ স্ত্রীর সঙ্গে মণীশ সিসোদিয়াকে দেখা করার অনুমতি দিল দিল্লি হাইকোর্ট

আগামিকাল শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত স্ত্রীর সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: জামিন নিয়ে সিদ্ধান্ত স্থগিত রয়েছে। তবে কয়েক ঘন্টার জন্য দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে অসুস্থ স্ত্রীর সঙ্গে দেখা করার অনুমতি দিল দিল্লি হাইকোর্ট। আগামিকাল শনিবার সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অসুস্থ স্ত্রীর সঙ্গে সময় কাটাতে পারবেন দিল্লি আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় ধৃত আপ নেতা। তবে স্ত্রীর সঙ্গে সময় কাটানোর অনুমতি দেওয়ার পাশাপাশি বেশ কয়েকটি শর্তও চাপিয়েছেন বিচারপতি। তার মধ্যে অন্যতম হলো, কোনও বৈদ্যুতিন গ্যাজেটস ব্যবহার করতে পারবেন সিসোদিয়া এবং সংবাদমাধ্যমের কাছে মুখ খুলতে পারবেন না।

আবগারি কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে গত ২৬ ফেব্রুয়ারি দিল্লির ত‍ৎকালীন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে গ্রেফতার করে সিবিআই। পরে একই মামলায় তিহাড় জেলে বন্দি অবস্থায় আপ নেতাকে শ্যেন অ্যারেস্ট দেখায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। গ্রেফতারের পরে একাধিকবার নিম্ন আদালত ও দিল্লি হাইকোর্টে জামিনের আবেদন জানিয়েছেন দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী। কিন্তু কোনও লাভ হয়নি। চলতি মাসের শুরুতে অবশ্য অসুস্থ স্ত্রীর সঙ্গে প্রতি একদিন অন্তর সিসোদিয়াকে কথা বলার অনুমতি দিয়েছিল দিল্লি হাইকোর্ট।  

শুক্রবার ফের একবার স্ত্রীর গুরুতর শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করে দিল্লি হাইকোর্টে জামিনের আর্জি জানিয়েছিলেন প্রাক্তন উপমুখ্যমন্ত্রী। যদিও শুনানি শেষে জামিন নিয়ে রায়দান স্থগিত রেখেছেন বিচারপতি। তবে অসুস্থ স্ত্রীর সঙ্গে কয়েক ঘন্টা সময় কাটানোর অনুমতি দেওয়া হয়েছে সিসোদিয়াকে।

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২০ কোটির বেশি আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

প্রৌঢ়াকে ধর্ষণের পর পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়ার চেষ্টা! চাঞ্চল্যকর ঘটনা ঝাড়গ্রামে

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

‘শওকত, ‘পুষ্পা’ জাহাঙ্গিরের থেকেও খারাপ অবস্থা হবে,’ অভিষেককে কটাক্ষ শুভেন্দুর

‘আরজি-কর নিয়ে যা করার করব,’ বিধানসভা থেকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের

স্যামসাংয়ের Galaxy Unpacked 2026, লঞ্চ হবে নতুন ফোল্ডেবল ফোন এবং এআই ডিভাইস

রান্নার গ্যাসের সিলিন্ডারে ৫০০ টাকা ভর্তুকি, জেনে নিন কারা পাবেন এই বিশেষ সুবিধা?