দুই পরিবারের বিবাদে খুন ব্যক্তি, শরীরে মিলল ৬৯টি গুলি, সুপারি কিলার দিয়ে হত্যাকাণ্ডের অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ পারিবারিক বিবাদে এক বৃদ্ধকে খুন করার অভিযোগ উঠেছে। ওই ব্যাক্তির বয়স ৫২। দক্ষিণ দিল্লির আয়া নগর এলাকায় এই ঘটনা ঘটেছে। দুই পরিবারের দীর্ঘদিন ধরে চলা বিবাদের জেরেই এই খুন বলে পুলিশের দাবি। মৃত ওই ব্যক্তির দেহ থেকে ৬৯টি গুলি উদ্ধার করা হয়েছে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক আলোড়ন পড়ে গিয়েছে রাজধানীতে। একাধিকবার গুলি করে খুন করা হয়েছে ওই ব্যক্তিকে বলে পুলিশ সূত্রে খবর। গাড়ির ভিতরে থাকাকালীন ওই ব্যক্তিকে খুন করা হয়। তবে এই খুনের নেপথ্যে রয়েছে সুপারি কিলার বলে পুলিশের অনুমান।

এদিকে পুলিশ সূত্রে খবর, নিহত ওই ব্যক্তির নাম রতন লোহিয়া (‌৫২)‌। খুনের আঙ্গিক দেখে মনে হচ্ছে এটার পিছনে রয়েছে সুপারি কিলারের হাত। ভারতের বাইরে থাকা গ্যাংস্টারকে দিয়ে এই খুন করানো হয়েছে। ওই গ্যাংস্টারকে সুপারি দেওয়া হয়েছিল রতন লোহিয়াকে হত্যা করার জন্য। রতন লোহিয়া কাজ করতে বাড়ির বাইরে গিয়েছিলেন। সেই তথ্য হাতে নিয়েই গত ৩০ নভেম্বর ওই গ্যাংস্টারের দল খুন করেছে রতন লোহিয়াকে। একের পর এক গুলি চালিয়ে ঝাঁঝরা করে দেওয়া হয় রতন লোহিয়াকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির। পুলিশ নিহত রতন লোহিয়ার দেহ উদ্ধার করে।

অন্যদিকে এই খুনের পর যখন তদন্ত শুরু করে পুলিশ তখন ৬৯টি গুলি তাঁর দেহ থেকে উদ্ধার করা হয়েছে বলে খবর। পুলিশ ওইদিন ঘটনাস্থলে গিয়ে একাধিক গুলির খোল এবং তিনটি কার্টিজ উদ্ধার করেছিল পুলিশ। এই হত্যার আগে তিনজন রতন লোহিয়ার গাড়ির আশেপাশে বাজার এলাকায় অপেক্ষা করছিল। গোটা ঘটনার সিসিটিভি ফুটেজ উদ্ধার করেছে পুলিশ। তার ভিত্তিতেই তথ্য হাতে এসেছে পুলিশের। ওই গাড়ির নম্বর প্লেট সরিয়ে দেওয়া হয়েছিল। যাতে তদন্তে পুলিশ কিনারা করতে না পারে খুনের।

এছাড়া রতন লোহিয়ার পরিবারের অভিযোগ, রামবীর লোহিয়া এবং তাঁর আত্মীয়রা রামবীরের ছেলে অরুণের মৃত্যুর প্রতিশোধ নিতে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। গত ১৫ মে, অরুণ তাঁর গাড়িতে করে বাড়ি ফিরছিলেন। তখন মোটরবাইকে আসা দুই ব্যক্তি গুলি করে অরুণকে হত্যা করেছিল। আর অরুণের খুনের ঘটনায় রতনের বড় ছেলে দীপককে গ্রেফতার করা হয়েছিল। রতন লোহিয়ার মেয়ের দাবি, রামবীর এবং তাঁর আত্মীয়রা দীর্ঘদিন ধরেই তাঁর বাবাকে হুমকি দিয়ে আসছিল। বাবার কারও সঙ্গে ব্যক্তিগত শত্রুতা ছিল না।

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর