২০০৩’এর তালিকার ভোটারদের সন্তানদের বাবা-মায়ের নথি লাগবে না, জানাল কমিশন

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চাপে পড়ে সিদ্ধান্ত বদল কমিশনের। ভোটার তালিকার স্পেশাল ইন্টেনসিভ রিভিশন নিয়ে নতুন মন্তব্য করতে বাধ্য হল তাঁরা। বিবৃতি দিয়ে তারা জানায়, বিহারে ২০০৩ সালের ভোটার তালিকায় নাম থাকা ভোটারদের কোনও নথি জমা করতে হবে না। শুধু এনিউমেরেশন ফর্ম জমা করলেই হবে। শুধু তাই নয়, তাঁদের ছেলেমেয়েদের ক্ষেত্রেও বাবা-মায়ের নথি দিতে হবে না। কিন্তু নাগরিকত্বের প্রমাণ দিতে হবে। সঙ্গে এনিউমেরেশন ফর্ম ‘ফিল-আপ’ করতে হবে।

চলতি বছরের শেষের দিকেই বিহারের বিধানসভা ভোট। তার আগেই ভোটার তালিকার সার্বিক সংশোধনের কথা জানিয়েছিল নির্বাচন কমিশন। এক নির্দেশিকায় কমিশনের তরফে জানানো হয়েছিল, ১৯৮৭ সালের ১ জুলাইয়ের আগে যাঁরা জন্মগ্রহণ করেছেন, সেই ভোটারদের জন্মতারিখ এবং জন্মস্থানের প্রমাণ্য নথি দাখিল করতে হবে। সেই ক্ষেত্রে ভোটারেরা জন্ম শংসাপত্র, পাসপোর্টের মতো নথি প্রমাণ হিসাবে জমা দিতে পারবেন। ১৯৮৭ সালে ১ জুলাইয়ের পরে যাঁরা জন্মেছেন, তাঁদের নিজের পরিচয়ের প্রমাণ্য নথির সঙ্গে বাবা-মায়েরও নথি জমা দিতে হবে। কমিশনের ওই নির্দেশিকা নিয়ে তীব্র আপত্তি জানান তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত ২৬ জুন তিনি অভিযোগ করেন, ‘বিহারের নাম করে কমিশন বাংলাকে নিশানা করতে চাইছে। কারণ বিহারে সরকারে বিজেপি। সেখানে কিছু করবে না। ওরা আসলে বাংলা এবং পরিযায়ী শ্রমিকদের নিশানা করছে। বিজেপি যা বলছে, কমিশন তা-ই করছে। ওরা আসলে ভয় পেয়েছে।’

বিহারের মোট ভোটার প্রায় ৭ কোটি ৮৯ লক্ষ। তারমধ্যে ভোটার তালিকায় নাম রয়েছে ৪ কোটি ৯৬ লক্ষের নাম। তালিকা প্রকাশ করে কমিশন জানিয়েছে, এই ৪ কোটি ৯৬ লক্ষ ভোটারকে নতুন করে বয়সের প্রমাণপত্র বা জন্মস্থানের প্রমাণপত্র দিতে হবে না। তাঁদের ছেলেমেয়েদেরও এই শুদ্ধিকরণ প্রক্রিয়ার জন্য বাবা-মার কোনও নথি দিতে হবে না। নির্বাচন কমিশন জানিয়েছে, বিহারে এই ভোটার তালিকা শুদ্ধিকরণ করার মধ্যে কোনও বিতর্ক নেই। সংবিধানের মেনেই কাজ করা হচ্ছে। কোনও ভোটার ভোটদান থেকে যাতে বাদ না পড়েন সেই দিকে লক্ষ্য রাখতেই এই সিদ্ধান্ত।

 

জলপাইগুড়িতে সাতসকালে হাড়হিম হত্যাকাণ্ড, বেকারির ভিতর মিলল ম্যানেজারের রক্তাক্ত দেহ

সন্ত্রাসীদের আশ্রয় নিয়ে প্রশ্ন, রাষ্ট্রসংঘে জবাব না দিয়েই চলে গেলেন শাহবাজ শরিফ

কলকাতার পুজো ঘোরার প্ল্যান? ১৭ অক্টোবর থেকে WBTC-র বিশেষ পরিষেবা, জানুন রুট-সময়-সহ খুঁটিনাটি

এশিয়াডে ভারতের ঝুলিতে দ্বিতীয় সোনা, রেকর্ড গড়ে শ্যুটিংয়ে চ্যাম্পিয়ন কমলজিৎ-সুরুচি

ভোর থেকেই তুমুল বৃষ্টি কলকাতায়, নিম্নচাপের প্রভাবে আজও দুর্যোগ রাজ্যজুড়ে

হাতিবাগান থেকে সিংহী পার্ক, এবার AC ট্রামে চেপেই করুন পুজো পরিক্রমা, জেনে নিন রুট ও ভাড়া

শ্যালিকার বিয়েতে এসে স্ত্রীকে গলা কেটে খুনের অভিযোগ পাষণ্ড স্বামীর বিরুদ্ধে, নিজেও আহত যুবক

হলদিয়ায় ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু, তদন্তে পুলিশ

ভোর থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতায়, নিম্নচাপের প্রভাবে আজও ভিজবে দক্ষিণবঙ্গ

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?