কে আসল এনসিপি? শরদ-অজিতকে প্রমাণ দিতে ৩ সপ্তাহ সময় নির্বাচন কমিশনের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দলের নাম ও প্রতীক ব্যবহারের অধিকার চেয়ে নির্বাচন কমিশনের দরজায় কড়া নেড়েছিল এনসিপি’র যুযুধান দুই গোষ্ঠী। আর দুই গোষ্ঠীকেই নিজেদের আসল এনসিপি হিসেবে প্রমাণ করার জন্য শরদ পওয়ার ও অজিত পওয়ার গোষ্ঠীকে তিন সপ্তাহের সময় দিল নির্বাচন কমিশন। আগামী ৮ সেপ্টেম্বরের মধ্যেই দুই গোষ্ঠীকে নিজেদের আসল এনসিপি হিসেবে প্রমাণ করার তথ্য জমা দিতে হবে কমিশনের কাছে।

গত ৩ জুলাই কাকা শরদ পওয়ারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে অনুগামী বিধায়কদের নিয়ে মহারাষ্ট্রের বিজেপি-সেনা জোট সরকারে সামিল হয়েছিলেন এনসিপি নেতা অজিত পওয়ার। রাজনৈতিক ডিগবাজি খাওয়াএর পুরস্কার হিসেবে উপমুখ্যমন্ত্রীর পদও বাগিয়ে নিয়েছিলেন। নিজেদের আসল এনসিপি হিসেবে দাবি করে দলের নাম ও প্রতীক ব্যবহারের অধিকার চেয়ে নির্বাচন কমিশনের কাছে চিঠি দিয়েছিল অজিত পওয়ার গোষ্ঠী। পাল্টা নির্বাচন কমিশনকে চিঠি পাঠিয়ে এনসিপির নাম ও প্রতীক ব্যবহারের অধিকার তাঁর হাতেই থাকা উচিত বলে জানিয়েছিলেন শরদ পওয়ার।

প্রকৃত এনসিপি কারা তার প্রমাণ চেয়ে গত ২৭ জুলাই যুযুধান দুই গোষ্ঠীকেই বিশেষ নোটিস পাঠিয়েছিল নির্বাচন কমিশন। আগামিকাল বৃহস্পতিবারের মধ্যেই দুই গোষ্ঠীকে তথ্য-প্রমাণ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু শরদ পওয়ারের পক্ষ থেকে বাড়তি চার সপ্তাহ সময় চেয়ে নির্বাচন কমিশনের কাছে অনুরোধ জানানো হয়। বুধবার তথ্য-প্রমাণ জমা দিতে চার নয়, তিন সপ্তাহ সময় বরাদ্দ করেছে নির্বাচন কমিশন।

স্বপ্নে ছোবল দিচ্ছে বিষধর সাপ! জানেন এটা শুভ নাকি অশুভ ইঙ্গিত?

সঙ্গীর সঙ্গে চরম ঝামেলা, একে অপরের উপর বিশ্বাস সর্ম্পককে মজবুত করবে..

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

হাড়হিম ঘটনা বেঙ্গালুরুতে, পাঁচতারা হোটেলের রুমে দুই শিশুকে খুন করে আত্মহত্যার চেষ্টা বাবার

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭

দাঁড়িয়ে খাবার খান? জানেন এই অভ্যাসই শরীরে ডেকে আনছে বিপদ

বর্ষায় ছাদবাগানে লাগাতে পারেন এই ৫ গাছ, মিলবে একাধিক উপকার

চোখের নিমিষে জলের তোড়ে ভেসে গেল আস্ত সেতু, ভয়ঙ্কর দৃশ্য বন্দি ক্যামেরায়

জোরালো ভূমিকম্পে তছনছ কলম্বিয়া, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪

ঝাড়খণ্ডে আন্দোলনরত ছাত্রদের উপরে পুলিশের বলপ্রয়োগের নিন্দা রাহুল গান্ধির

‘রাজ্যে সরকারি উদ্যোগে রাখিবন্ধন উৎসব পালন হবে,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!