চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বুলেটবিদ্ধ হয়ে মৃত্যু তরুণ কৃষকের, ‘দিল্লি চলো’ অভিযান ২ দিনের জন্য স্থগিত

নিজস্ব প্রতিনিধি, শম্ভু: খানাউরি সীমান্তে পুলিশের সঙ্গে সংঘর্ষে ২১ বছর বয়সী এক কৃষকের মৃত্যুর পরেই দুই দিনের জন্য ‘দিল্লি চলো’ অভিযান স্থগিত ঘোষণা করলেন পঞ্জাবের আন্দোলনকারী কৃষকরা। বুধবার রাতে আন্দোলনকারী কৃষকদের পক্ষে বলদেব সিং সিরসা জানিয়েছেন, আগামী ২ দিন আন্দোলনকারীরা দিল্লির দিকে অগ্রসর হবেন না। যে যেখানে রয়েছেন সেখানেই অবস্থান করবেন। পরবর্তী রণকৌশল চূড়ান্ত করতে বৈঠকে বসা হবে। ওই বৈঠকের পরেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

উল্লেখ্য, এদিন পুলিশের সঙ্গে আন্দোলনকারী কৃষকদের দফায়-দফায় সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেয় পঞ্জাব-হরিয়ানার শম্ভু ও খানাউরি সীমান্ত। আন্দোলনকারী কৃষকদের ছত্রভঙ্গ করতে বিজেপি শাসিত হরিয়ানার পুলিশের পক্ষ থেকে নির্বিচারে কাঁদানে গ্যাস ছোড়া ছাড়াও গুলি চালানো হয়েছে বলে অভিযোগ বিক্ষোভকারীদের। পুলিশের সঙ্গে কৃষকদের সংঘর্ষের বলি হয়েছেন শুভকরণ সিং নামে ২১ বছর বয়সী এক কৃষক। পঞ্জাবের ভাতিন্ডা জেলার বালোকের বাসিন্দা শুভকরণের মৃত্যুর কথা মানতে চায়নি অসংবেদনশীল হরিয়ানার পুলিশ। প্রথমে গুজব বলে উড়িয়ে দিয়েছিল শুভকরণের মৃত্যুর খবর।

যদিও পাতিয়ালার রাজেন্দ্র হাসপাতালের সিনিয়র চিকি‍ৎসক রেখি জানিয়েছেন, মোট তিন জনকে বুলেটবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তার মধ্যে হাসপাতালে নিয়ে আসার খানিকক্ষণের মধ্যেই মৃত্যু হয় শুভকরণের। মাথায় বুলেটের আঘাত লেগেই মৃত্যু হয়েছে তার। তবে ওই বুলেট পুলিশ ছুড়েছে কিনা, তা জানতে ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত স্পষ্ট করে বলা সম্ভব নয়।

Published by:

Share Link:

More Releted News:

ক্ষমতায় এলেই পরিবার পিছু বছরে ৬ রান্নার গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে, বিরাট প্রতিশ্রুতি বিজয়ের

দিল্লির বিমানবন্দরে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ, খসে পড়ল ডানা, অল্পের জন্যে রক্ষা

‘আমার থেকে খুশি আর কেউ নয়’,সুপ্রিম কোর্টের রায়কে কুর্নিশ মমতার

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

ইনস্টাগ্রামে হেলিকপ্টার রাইডের লোভনীয় টোপে ৫৪ হাজার টাকা খোয়ালেন মহিলা

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ