মহাকুম্ভে ফের বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকল

Share:

নিজস্ব প্রতিনিধি, প্রয়াগরাজ: মহাকুম্ভ মেলায় ফের বিধ্বংসী আগুন। শনিবার বিকালে মেলার ১৮ এবং ১৯ নম্বর সেক্টরের বেশ কয়েকটি তাঁবুতে আগুন ধরে যায়। আর তাতেই আতঙ্কিত হয়ে পড়েন সঙ্গমে স্নানে আসা ভক্ত ও পুণ্যার্থীরা। অনেকেই আর্ত চি‍ৎকার করতে করতে ছোটাছুটি শুরু করে দেন। অগ্নিকাণ্ডের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন দমকল কর্মীরা। কীভাবে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা জানা যায়নি। তবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

চলতি বছরের মহাকুম্ভে অঘটনের পরে অঘটন ঘটেই চলেছে। মৌনী অমাবস্যায় স্নান করতে গিয়ে পদপিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন ৩০ জন পুণ্যার্থী। যদিও বিরোধীদের অভিযোগ, যোগী আদিত্যনাথের প্রশাসন মৃতের যে সংখ্যা হাজির করেছে তার চেয়ে বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। অনেক মৃতদেহ নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে। পদপিষ্টের ঘটনার পাশাপাশি একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে চলেছে।

গত ৩০ জানুয়ারি মেলার ২২ নম্বর সেক্টরে আগুন ধরে যায়। ওই ভয়াবহ আগুনে ১৫টি তাঁবু পুড়ে ছাই হয়ে যায়। এর আট দিন বাদে গত ৭ ফেব্রুয়ারি মেলা প্রাঙ্গনের সেক্টর ১৮-তে অবস্থিত শঙ্করাচার্য মার্গের এক শিবিরে আগুন লাগে। বিধ্বংসী আগুনে বেশ কয়েকটি তাঁবু পুড়ে ছাই হয়ে যায়। যদিও ওই বিধ্বংসী অগ্নিকাণ্ডে হতাহতের কোনও ঘটনা ঘটেনি। এর দুই দিন বাদে ৯ ফেব্রুয়ারি রাতে ২৩ নম্বর সেক্টরে আগুন লাগে। রান্নার গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণের কারণেই ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা।

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

শেখ হাসিনার পরিত্যক্ত বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

Durand Cup Derby: সাহালের গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে জয়ী মোহনবাগান

আন্দোলনের নামে ধর্মতলায় অশান্তি পাকানোর অভিযোগে আটক ৫

গুঞ্জন সত্যি করে তৃতীয়বার বাবা হলেন কাঞ্চন, পুত্র নাকি কন্যা কে এল শ্রীময়ীর কোলে?

ঈশান ও তিলকের ঝোড়ো ব্যাটিংয়ে জিম্বাবোয়ের বিরুদ্ধে ২১৯ রান তুলল টিম ইন্ডিয়া

মুখ্যমন্ত্রীর কড়া অ্যাকশন, আইপিএস-সহ একাধিক পুলিশ আধিকারিক সাসপেন্ড

বিয়ের অনুষ্ঠান ছেড়ে সরাসরি যন্তরমন্তরে হাজির লেহঙ্গা-চোলি পরিহিত কনে, ভাইরাল ভিডিও

ধর্মেন্দ্র প্রধান-ই প্রথম নন, আন্দোলনের মুখে ইস্তফা দিয়েছিলেন এম জে আকবর-ও

পড়ুয়াদের দাবি মেনে ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান

‘এমন ব্যবস্থা করব, ৩ পুরুষ মনে রাখবে’, ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে কড়া বার্তা শুভেন্দুর

অন্নপূর্ণা যোজনায় কাদের নাম থাকবে আর কারা বাদ? বিধায়কদের বড় নির্দেশ শুভেন্দুর

‘তোমরা প্রমাণ করে দিয়েছো…’, ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিতেই ‘আরশোলা’দের কুর্নিশ প্রকাশ রাজের

‘তোমাদের পাশে আছি’ সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েও ছাত্রদের পাশে থাকার বার্তা শাবানা আজমির