আর কিছুক্ষণ, তারপরেই বদলাচ্ছি আমরা

আমরা আসছি

00
Days
00
Hours
00
Mins
00
Secs
আমরা এখন লাইভ!
এই মুহূর্তে

সরকারি আধিকারিককে জ্যান্ত মাটিতে কবর দেওয়ার হুমকি বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর

নিজস্ব সংবাদদাতা, ছত্তিশগড় :  সমর্থক পরিবৃত্ত হয়ে বসে রয়েছেন তিনি। দেখা যাচ্ছে, ফোনে একজনকে চিৎকার করে গালিগালাজ করছেন। তারপর দেখা গেল উত্তেজিত হয়ে ফোনে তিনি বলছেন, কথা না শুনলে একেবারে জ্যান্ত মাটিতে পুঁতে দেব। ফোন হাতে যিনি হুমকি দিচ্ছেন তিনি আর কেউ নন, ছত্তিশগড়ের প্রাক্তন বিজেপি সভাপতি তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বিষ্ণুদেব সাই। ফোনের অপরপ্রান্তে ছিলেন এক সরকারি আধিকারিক। এই ভিডিও ভাইরাল হতেই রাজ্যজুড়ে শোরগোল শুরু হয়েছে।

ঘটনার সূত্রপাত দিন তিনেক আগে। ছত্তিশগড়ের জয়পুর জেলার কুনকুরি বিধানসভায় সরাইটোলা এলাকায় অটলবিহারী বাজপেয়ীর নামাঙ্কিত একটি চেক পোস্ট ভেঙে দেয় সরকারি সংস্থা। সেই খবর জানতে পেরেই রাগে অগ্নিশর্মা হয়ে ওঠেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। ফোনে তিনি এক সরকারি আধিকারিক্কে বলেন, ‘অটলজী ছত্তিশগড় রাজ্যের প্রতিষ্ঠাতা। উনি ভারতরত্ন। আমাদের হৃদয়ে রয়েছেন। রাজ্যে আগের বিজেপি সরকার গোটা রাজ্যে অটলজীর নামে চেক পোস্ট তৈরি করা হয়েছিল। এটা শুধু একটা গ্রামের বিষয় নয়।’ কার নির্দেশে অটল চেক পোস্ট ভাঙা হল, সেই প্রশ্ন তোলেন বিজেপি নেতা।

 এরপরই রুদ্রমূর্তি ধরে বিষ্ণুদেব বলেন, ‘ভালয় ভালয় ওখানে অটল চেক পোস্ট ফিরিয়ে আনুন। ওখানে হাই মাস্ট আলো লাগিয়ে জায়গাটা সুন্দর করে তুলুন। না হলে আপনাকে জ্যান্ত মাটিতে পুঁতে দেব।’ তবে বিজেপি নেতার এই হুমকিতে সরকারি আধিকারিক কী বলেছেন, তা জানা যায়নি।

Published by:

Share Link:

More Releted News:

রাস্তার ধারের ‘দহি বড়া’ খেয়ে বিপত্তি, ওড়িশায় অসুস্থ ৫০ জনেরও বেশি গ্রামবাসী

রক্ষকই ভক্ষক! তরুণীকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার কনস্টেবল

চলন্ত বিমানের জানলা খুলে ঝাঁপ যাত্রীর, চেন্নাই বিমানবন্দরের ঘটনা শুনলে চমকে যাবেন

রিলস বানাতে গিয়েই বিপদ! জলের ট্যাঙ্কে ১৬ ঘণ্টা আটকে থাকা শিশুদের উদ্ধার করল বায়ুসেনা

ঘোড়া-হেলিকপ্টার নয়, ৭৩ বছর বয়সে পায়ে হেঁটে কেদারনাথে পৌঁছলেন বৃদ্ধা

টিভি-ফ্যান থেকে মোবাইল চার্জার, অটোতে উঠলেই মিলবে ভিআইপি ট্রিটমেন্ট! ভাইরাল ভিডিও

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ