খুন হয়ে যাওয়ার ভয়ে জেল ছাড়তে নারাজ প্রাক্তন বিধায়ক আতিক আহমেদ

২০০৫ সালে বিএসপি বিধায়ক রাজু পালের হত্যা মামলার প্রধান অভিযুক্ত আতিক আহমেদ।

Share:

নিজস্ব প্রতিনিধি: গ্যাংস্টার থেকে রাজনীতির জগতে উত্থান আতিক আহমেদের (Atiq Ahmed)। বর্তমানে জেল হেফাজতে রয়েছেন তিনি।  প্রাণ ভয়ে জেলে থেকে বেরতে রাজি হচ্ছেন না উত্তরপ্রদেশের প্রাক্তন বিধায়ক। একটি অপহরণ মামলায় আদালতে উপস্থিত না হয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাজা চাইবেন আতিক, এমনটাই জানা গিয়েছে সূত্র মারফত। বর্তমানে গুজরাটের সবরমতি কারাগারে বন্দি রয়েছেন উত্তরপ্রদেশের প্রাক্তন বিধায়ক। তাঁর আশঙ্কা গুজরাত থেকে উত্তরপ্রদেশের আদালতে নিয়ে যাওয়ার সময় তাঁকে সাজানো দুর্ঘটনায় বা এনকাউন্টারে হত্যা করা হবে।

প্রসঙ্গত উমেশ পাল (Umesh Pal) অপহরণ মামলায় আতিক আহমেদের সাজা হওয়ার কথা ২৮ মার্চ। হত্যা মামলার সাথে জড়িত এক অভিযুক্ত চলতি মাসের প্রথম দিকে একটি এনকাউন্টারে গুলিবিদ্ধ হন। জেল থেকে বেরতে অস্বীকার করেছেন আতিক আহমেদ। যদিও তাঁকে হেফাজতে নেওয়ার জন্য উত্তর প্রদেশ পুলিশের দল সেখানে রয়েছে। সূত্রের খবর, ওই দলটি সবরমতি জেল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছে, জেল কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে তাঁকে নিজেদের হেফাজতে নিতে হলে সুপ্রিম কোর্টের ছাড়পত্র দরকার।

২০০৫ সালে বিএসপি বিধায়ক রাজু পালের হত্যা মামলার প্রধান অভিযুক্ত আতিক আহমেদ। সেই হত্যা মামলার প্রধান সাক্ষী উমেশ পালকে হত্যার জন্যও অভিযুক্ত আতিক। উমেশ পালকে ২০০৫ সালে অপহরণ করা হয়। যদিও পরে তাঁকে ছেড়েও দেওয়া হয়। কিন্তু গত ২৪ ফেব্রুয়ারি অপহরণ মামলার শুনানির শেষ দিনে তাঁকে হত্যা করা হয়।

পায়ে জুতো-মোজা নেই, ককপিটের মেঝেতে বসে পাইলট!এয়ার ইন্ডিয়ার বিমানে কী ঘটেছিল?

রেড কার্পেটে নিকিতাকে জাপটে ধরে চুমু, মহিলা ভক্তের কীর্তি নিয়ে মুখ খুললেন অভিনেত্রী

গভীর নিম্নচাপের জেরে ভাসতে চলেছে কলকাতা, প্রবল দুর্যোগের পূর্বাভাস

প্রাক্তন বিধায়কদের পেনশন বেড়ে দ্বিগুন হচ্ছে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘কেন মৌনিকে বদনামের চেষ্টা করছেন?’ অভিনেত্রীর সঙ্গে প্রেমের গুজব নিয়ে মুখ খুললেন অর্জুন

প্রভাব খাটিয়ে এলাকায় ‘গুণ্ডাবাজি’, ধনেখালিতে গ্রেফতার বিধায়ক অসীমা-ঘনিষ্ঠ পটল

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

কলকাতা-হাওড়ার বাড়ল ওয়ার্ড সংখ্যা, বিধানসভায় পাশ গুরুত্বপূর্ণ বিল

পাপ থেকে বাঁচতে গীতা পড়তে হবে, আদ্যাপীঠে পুজো দিয়ে বললেন শুভেন্দু

১৫ অগস্ট হামলার ছক! জঙ্গি সন্দেহে কলকাতায় ধৃত পাকিস্তানি নাগরিক

আর কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে নামবে বৃষ্টি! কলকাতা-সহ একাধিক জেলায় সতর্কতা

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০

মেয়াদ শেষের আগে হঠাৎ পদত্যাগ করলেন টাটা সন্সের চেয়ারম্যান, নেপথ্যে কোন কারণ?

মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে মৃত্যুদণ্ড বাতিল করল লেবানন