আতঙ্ক! গুজরাটে জলমগ্ন এলাকায় ঢুকে পড়ছে কুমির

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অবিরাম বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে গুজরাটে। বর্তমানে ভদোদরার বিভিন্ন  এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। আর এই অবস্থায় এবার আবাসিক এলাকার মধ্যে ঢুকছে  কুমির। রবিবার গুজরাট বন বিভাগের এক কর্মকর্তা  জানিয়েছেন, বর্তমানে আবাসিক এলাকায় এখন পর্যন্ত মোট ২৪টি কুমির উদ্ধার করা হয়েছে।

ভদোদরা রেঞ্জের বন কর্মকর্তা করণসিং রাজপুত জানিয়েছেন, উদ্ধার হওয়া কুমিরগুলিকে বিশ্বামিত্রী নদীতে ছেড়ে দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, লাগাতার বৃষ্টির জেরে নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় কুমিরগুলি আবাসিক এলাকার মধ্যে ঢুকে পড়েছে। জানা গিয়েছে,   নদীতে ৪৪০টিরও বেশি কুমির রয়েছে। বলা বাহুল্য, গত তিন দিনে মোট ২৪টি কুমির ছাড়াও আমরা সাপ, কোবরা, প্রায় ৪০ কেজি ওজনের পাঁচটি বড় কচ্ছপ এবং একটি সজারু সহ আরও ৭৫টি প্রাণী উদ্ধার হয়েছে।

উল্লেখ্য, বর্তমানে  জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী (এনডিআরএফ), ভারতীয় বিমান বাহিনীরা গুজরাটে বন্যা কবলিত এলাকায় জোর কদমে চালাচ্ছে উদ্ধারকাজ। এই পরিস্থিতিতে মানুষের পাশাপাশি বন্যপশুদেরও বেশ অসহায় অবস্থা। তবে জলজ হিংস্র প্রাণিগুলি এখন প্রচুর জলের স্রোতে শহরের বুকে ঢুকে পড়ছে হামেশাই। আর তাতেই আতঙ্কিত হয়ে পড়ছে গুজরাটের আমজনতা।

দক্ষিণেশ্বরে মদন মিত্রের গাড়িতে হামলার অভিযোগ! ছোড়া হল ডিম

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ