আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘মোদি’ পদবি নিয়ে মানহানি মামলায় গুজরাত হাইকোর্টে স্বস্তি মিলল না রাহুলের

নিজস্ব প্রতিনিধি: ‘মোদি’ পদবি নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে মানহানি মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর সাজার উপর স্থগিতাদেশ চেয়ে গুজরাত হাইকোর্টে আবেদন করেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। শুক্রবার সেই আর্জি খারিজ করে দিল আদালত। গুজরাত হাইকোর্টের বিচারপতি হেমন্ত প্রচ্ছকের বেঞ্চ এদিন সুরাতের নিম্ন আদালতের রায় বহাল রাখে।

শুক্রবার রায় ঘোষণা করতে গিয়ে গুজরাত হাইকোর্টের বিচারপতি হেমন্ত প্রচ্ছক বলেন, ‘নিম্ন আদালত রাহুল গান্ধীর সাজার যে রায় দিয়েছে, তা সঠিক।’ এর ফলে কংগ্রেস নেতার সাংসদ পদ ফিরে পাওয়ার সম্ভাবনা আপাতত নেই। শুধু তাই নয় হাইকোর্টে ধাক্কা খাওয়ার পরে রাহুল গান্ধি আগামী ২০২৪ সালের লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। আগামী ২০ জুলাই শুরু হচ্ছে সংসদে বাদল অধিবেশন, সেই অধিবেশনেও যোগ দিতে পারবেন না রাহুল।

উল্লেখ্য ২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগে একটি জনসভায় ‘মোদি’ পদবি নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন রাহুল গান্ধি। ‘সব চোরের পদবি কেন মোদি হয়’, কংগ্রেস নেতার এমন মন্তব্যের পর তাঁর বিরুদ্ধে আদালতে মানহানির মামলা করেন এক বিজেপি নেতা। আদালতে দোষী সাব্যস্ত হওয়ার পর রাহুলের সাংসদপদ খারিজ করা হয় লোকসভা থেকে।

Published by:

Share Link:

More Releted News:

২০০ কোটি টাকার ডিজিটাল জালিয়াতি, মাস্টারমাইন্ড অবসরপ্রাপ্ত সরকারি আধিকারিক

ডিজিটাল প্রতারণার ‘মাস্টারমাইন্ড’ চার ভাই! লক্ষাধিক টাকা উদ্ধার পুলিশের

আমিষ রান্না হয়নি কেন? প্রশ্ন করতেই দিনমজুর স্বামীর সঙ্গে ভয়ানক কাজ করলেন স্ত্রী

ধর্মীয় অনুষ্ঠানের মাঝেই শিমলায় ২৬ বছরের তরুণীকে খুন, গ্রেফতার অভিযুক্ত

‘আন্টি আই লাভ ইউ’ বলে টিটকিরি দিতেই মাঝরাস্তায় দুষ্কৃতীদের সঙ্গে যা করলেন তরুণী…

বাড়িতে লুকিয়ে ছিল পাঁচটি বিষধর সাপ! তারপর যা হল…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ