চোরের উপর বাটপারি! প্রেমিকার চুরি করা গয়ানা নিয়ে চম্পট যুবকের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  একটি গয়নার দোকানে ঘটে গেল সিনেমাকেও হার মানানো এক চাঞ্চল্যকর চুরির ঘটনা। প্রেম, বিশ্বাস আর কোটি টাকার গয়নার লোভ সব মিলিয়ে তৈরি হয়েছে এক রুদ্ধশ্বাস কাহিনি। দোকানের কর্মী হর্ষিতা শেঠি, যিনি বিবাহিত প্রেমিকের সঙ্গে নতুন জীবন শুরু করার স্বপ্ন দেখেছিলেন। আর যাকে বিশ্বাস করে তিনি কোটি টাকার গয়না চুরি করেছিলেন, সেই বিবাহিত প্রেমিকই সব গয়না নিয়ে পালিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি আহমেদাবাদের নিকোল এলাকার ঘটনা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দোকানের মালিক রাতের খাবারের জন্য বাড়ি গিয়েছিলেন, আর সেই সুযোগ বুঝে প্রায় ১.৬৬ কোটি টাকার সোনার গয়না সরিয়ে ফেলেন হর্ষিতা। সিসিটিভি ফুটেজে দেখা যায়, তিনি ধীরে ধীরে গয়নাগুলো নিজের ইউনিফর্মের ভেতরে লুকিয়ে নিচ্ছেন। পরে জরুরি কাজের অজুহাত দিয়ে শোরুম থেকে বেরিয়ে যান। কিছু সময় পর মালিক ফিরে এসে গয়না উধাও দেখতে পান। এরপর সিসিটিভি খতিয়ে দেখতেই সামনে আসে পুরো ঘটনা। তদন্তে জানা যায়, হর্ষিতার বিবাহবিচ্ছেদ হয়েছিল এবং তিনি দীর্ঘদিন একাকীত্বে ভুগছিলেন। সেই সময় এক বিবাহিত যুবকের সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে। যুবকটি তাকে একসঙ্গে থাকার স্বপ্ন দেখায়। 

আরও পড়ুনঃ বুধে ইডেনে ‘বাঁচা-মরা’র ম্যাচ রাহানেদের, একাধিক বোলারের চোটে চিন্তিত নাইট শিবির

অভিযোগ, সেই যুবকই তাকে চুরির জন্য প্ররোচিত করেছিল। চুরির পর দুজনে উত্তর ভারতের বিভিন্ন এলাকায় পালিয়ে বেড়াতে থাকে। কিন্তু হঠাৎ একদিন হোটেলের বাথরুম থেকে ফিরে এসে হর্ষিতা দেখেন, প্রেমিক উধাও। সঙ্গে নেই কোটি টাকার বেশিরভাগ গয়নাও। তার কাছে কেবল ১৮ লক্ষ টাকার কিছু গয়না অবশিষ্ট ছিল। পরে মানেকচকে সেই গয়না বিক্রির চেষ্টা করার সময় ক্রাইম ব্রাঞ্চ হর্ষিতাকে গ্রেফতার করে। জেরায় তিনি পুরো ঘটনার কথা স্বীকার করেন। তবে এখনও পলাতক প্রেমিক। পুলিশ তাকে খুঁজছে। 

 

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা

বান্ধবীকে সঙ্গে নিয়ে ‘অপারেশন’, বেলঘরিয়া থেকে গ্রেফতার ‘বাইক চোর’ প্রেমিক যুগল

‘বাল্যবিবাহ করলেই জেল যাত্রা, সরকারি সুবিধা বন্ধ’, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

গাড়ির ইঞ্জিনের খাঁজে ঘাঁপটি মেরে ৭ ফুটের অজগর, নজরে আসতেই….

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

মালিক হিন্দু না মুসলিম লিখতে হবে হোটেলের ব্যানারে, নির্দেশ ‘সনাতন জাগরণ মঞ্চ’-এর

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

পুজোর আগেই চালু হচ্ছে মৈত্রী-বন্ধন-মিতালি এক্সপ্রেস! মঙ্গলে ঢাকায় জরুরি বৈঠক

‘রাজ্যের আর্থিক অবস্থা ভাল নয়,’ বিগত সরকারকে বিঁধে জানালেন মুখ্যমন্ত্রী

বাজার খুলতেই শেয়ার মার্কেটে ধস, করুণ অবস্থা IT সংস্থাগুলোর

কারা পাবেন অনুদান? আজ পুজো কমিটিগুলির সঙ্গে সমন্বয় বৈঠকে মুখ্যমন্ত্রী

দলীপ ট্রফির ফাইনালে জোড়া শতরান, একাধিক রেকর্ড ভাঙলেন ইশান কিশান

হাইকোর্টের নির্দেশে স্বস্তি পেলেন মহুয়া, মমতাপন্থী সাংসদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা খারিজ

কলকাতা হাইকোর্টের পর বিলবোর্ড মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেল মমতাপন্থী তৃণমূল